রঙিন কাগজ দিয়ে বেবিদের সুজ তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago
❤️হ্যালো বন্ধুরা❤️

1701502924612-01.jpeg

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আশাকরি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমি @asadul-islam ঢাকা বাংলাদেশ থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রঙিন কাগজ দিয়ে বেবিদের সুজ তৈরি। আশাকরি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

প্রয়োজনীয় উপকরণ:-

IMG_20231113_233232.jpg

  • রঙিন কাগজ।
  • কাঁচি।
  • আঠা।
  • মেজার মেন টেপ।
  • পুঁতি।

তৈরির প্রক্রিয়া চলছে:-

IMG_20231202_180925.jpg

আমি প্রথমে একটি রঙিন কাগজ নিয়ে। তার পর মেজার মেন টেপ দিয়ে ১৯ সে.মি করে কেটে নিয়েছি । এর পর আমি হাতের সাহায্যে কাগজ টিকে প্রথমে কোনোকুনি ভাবে একটা ভাজ দিয়ে নিলাম। এখন আবারও একই ভাবে অপর দিকে ভাজ দিয়ে দিলাম। এবার আমি এক কোনা থেকে মাঝখানের দিকে একটি ভাজ দিয়ে নিলাম। এর পর প্রথম দেয়া ভাঁজে বসিয়ে নিলাম। এখন আমি দুই সাইড থেকে আবারও ভাজ দিয়ে দিলাম।

তৈরির প্রক্রিয়া চলছে:-

IMG_20231202_180717.jpg

এখন আমি মাঝখানে একটি ভাজ দিয়ে এর পর এইটাকে তিন কোনা একটি সেভ তৈরি করে নিলাম।এখন আমি দুই সাইডের সেভের উপর চাপ দিয়ে সমান ভাবে বসিয়ে নিলাম। এর পর নখের সাহায্যে ফুলিয়ে জুতার সামনের অংশটি আমি তৈরি করে নিলাম। তার পর নিচের দিকে আঠা দিয়ে লাগিয়ে দিলাম।

তৈরির প্রক্রিয়া চলছে:-

Polish_20231202_192406457.jpg

এখন আমি আবারও একটি রঙিন কাগজ ১৯ সে.মি করে কেটে নিলাম। তার পর আমি কোনাকুনি ভাবে একটা ভাজ দিয়ে দিলাম। এর পর দুই সাইড থেকে ভাজ করে নিলাম। এখন আবার ওপর পাশে দুই সাইড থেকে ভাজ দিয়ে দিলাম। তার পর আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

তৈরির প্রক্রিয়া চলছে:-

Polish_20231202_192646541.jpg

এখন আমি ভাজ টাকে হাতের সাহায্যে মেলে নিলাম। এখন দেখতে পারছেন জুতার পেছনের অংশ তৈরি হয়ে গেলো। এখন আমি জুতার পেছনের অংশটিকে সামনের অংশের সাথে আঠা দিয়ে লাগিয়ে নিলাম। এখন দেখতে পারছেন আমার জুতা তৈরি হয়ে গেলো। এর পর আমি দুইটা পুঁতি জুতার উপরে সৌন্দর্যের জন্য লাগিয়ে দিলাম।

বেবিদের সুজ।

1701502924612-01.jpeg

এভাবেই আজকে আমি জুতা তৈরির কাজ সম্পন্ন করলাম। তার পর আমি বেশ কিছু ফটোগ্রাফি করে নিলাম। এরপর জুতাটা আমার মেয়েকে দিলাম ও জুতাটি পেয়ে ভীষণ খুশি হলো। এই ছিলো আমার আজকের আয়োজন আশাকরি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আবারও নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন সবসময় এই কামনাই করি।

বিভাগ:ডাই প্রজেক্ট।
ডিভাইজ:রেডমি নোট ৭।
বিষয়:রঙিন কাগজ দিয়ে বেবিদের সুজ তৈরি।
লোকেশন:ঢাকা বাংলাদেশ।
ফটোগ্রাফার:@asadul-islam

❤️ আমার পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে ধন্যবাদ ❤️

IMG-20231028-WA0000.jpg

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে বেশ দারুন দেখতে একটি বাচ্চাদের জুতা তৈরি করে দেখিয়েছেন। সত্যি বলতে জুতাটি দেখতে বেশ দারুন লাগছে। আইডিয়াটা বেশ দারুন ছিল। ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর জুতা তৈরি করার প্রসেসটা আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

রঙিন কাগজ দিয়ে বেবিদের সুজ তৈরি করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। সুজের উপর পুতি ব্যবহার করায় দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। রঙিন কাগজের জিনিসগুলো তৈরি করতে সময় লাগলো দেখতে খুবই সুন্দর লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছে। সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার কাছে রঙিন কাগজের তৈরি সুজ ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনার মুল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কত কি তৈরি করা যায় তা আপনাদের ধারাই প্রমাণিত হয় । আসলে ভিন্ন ভিন্ন কিছু তৈরি করার মধ্যে আলাদা একটা মজা আছে যেটা নিজের দক্ষতা বাড়ায় । খুবই সুন্দর ছিল পায়ের সুজ তৈরি ভালো লেগেছে এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

এধরনের রঙিন কাগজের অরিগ্যামি গুলো দেখলে ভীষণ ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে বাবুদের সুজ তৈরি করেছো। তোমার মেয়ে খুশি হয়েছে জেনে খুশি হলাম। শুভেচ্ছা রইল ❣️

 3 years ago 

সবার মাঝে কিছু না কিছু ক্রিয়েটিভিটি লুকিয়ে থাকে আর এই ক্রিয়েটিভিটি প্রকাশ করার জন্য আমার বাংলা ব্লগ উপযুক্ত একটা মাধ্যম। রঙিন কাগজ দিয়ে বেবিদের সুজ তৈরি অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাহ খুবই চমৎকার ডাই প্রজেক্ট শেয়ার করেছেন। রঙিন কাগজ দিয়ে বেবিদের সুজ দেখতে খুব সুন্দর হয়েছে। রঙিন কাগজ দিয়ে এত কিছু তৈরি করা যায় তা এই প্লাটফর্মে জয়েন না হলে জানতেই পারতাম না। আমার কাছে আপনার এই ডাই প্রজেক্ট অনেক ভালো লেগেছে। এভাবে এগিয়ে যেতে থাকেন সামনে আরও ভালো কিছু শেয়ার করতে পারবেন। ধন্যবাদ।

 3 years ago 

জি আপু রঙিন কাগজ দিয়ে অনেক তৈরি করা যায়। আমি ও চেষ্টা করি সবসময় ইউনিক কিছু তৈরি করতে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

বাহ খুব চমৎকার তো ছোট্ট একটা পিঙ্ক কালারের জুতো তৈরি করেছেন। ছোট্ট একটা পুতুলের জন্য এই জুতাটা খুব পারফেক্ট হবে। বেশ দুর্দান্ত ছিল আজকের এই পোস্ট।

 3 years ago 

রঙিন কাগজের জিনিস গুলো দেখতে খুবই ভালো লাগে। এগুলো জিনিস তৈরি করতে একটু সময় লাগে। তবে আপনার তৈরি করা বেবিদের সুজ অসাধারণ হয়েছে। আপনি ধাপে ধাপে পোস্ট টি শেয়ার করেছেন।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

জি আপনি ঠিক বলেছেন রঙিন কাগজের জিনিস গুলো তৈরি করতে একটু সময় লাগে। তবে আমার কাছে এই সমস্ত কাজ করতে বেশ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ চমৎকার কমেন্ট করে পাশে থাকার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে বাচ্চাদের সুজ তৈরি করেছেন। এই কালার টা আমার খুব ভালো লাগে। আপনি অনেক ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62732.13
ETH 1779.93
USDT 1.00
SBD 0.38