অরিগ্যামি):- রঙিন কাগজ দিয়ে হাত পাখা তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু-আলাইকুম

IMG_20240220_185257.jpg

শুভ সন্ধ্যা

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশাকরি সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো):-রঙিন কাগজ দিয়ে হাত পাখা তৈরি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রঙিন কাগজের জিনিস গুলো দেখতে এবং তৈরি করতে আমার কাছে বরাবরই ভীষণ ভালো লাগে। আজকে ও রঙিন কাগজের হাত পাখা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম। আসলে এধরনের রঙিন কাগজের কাজ গুলো করার মধ্যে আলাদা একটা মজা আছে। তাই সময় পেলেই রঙিন কাগজের বিভিন্ন জিনিস তৈরি করার জন্য চেষ্টা করি। আজকের হাত পাখাটি তৈরি করার পর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আসলে দেখতে দেখতে শীত প্রায় শেষের দিকে। এখন ঢাকা শহরে বেশ মোটামুটি গরমের ভাব চলে এসেছে। তাই চিন্তা ভাবনা করে এই হাত পাখার অরিগ্যামিটি তৈরি করলাম। আশাকরছি আপনাদের কাছে ভালো লেগেছে। যাইহোক আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি আজকের এই হাত পাখা তৈরি করলাম। এখন ধাপে ধাপে আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করেছি।

প্রয়োজনীয়-উপকরণ

IMG_20240220_190812.jpg

ক্রমিক নং:-উপকরণ।
১:-রঙিন কাগজ।
২:-পেন্সিল।
৩:-আঠা।
৪:-কাঁচি।
তৈরির প্রক্রিয়া চলছে

IMG_20240220_184736.jpg

প্রথমে আমি কয়েকটি রঙিন কাগজ নিয়ে নিলাম। এরপর সাইড থেকে চিকন করে ভাজ করে নিলাম। তারপর ভাজ করা কাগজ গুলো মাঝখান থেকে আবার ও ভাজ দিয়ে নিলাম। এরপর আঠা দিয়ে মাঝখানে লাগিয়ে দিলাম।

তৈরির প্রক্রিয়া চলছে

IMG_20240220_185018.jpg

এরপর সবগুলোকে একটার সাথে একটা আঠা দিয়ে লাগিয়ে একটি গোল পাখার শেভ তৈরি করে নিলাম। এরপর আরো একটি রঙিন কাগজ গোল করে কেটে নিলাম। এরপর হাতের সাহায্যে পেঁচিয়ে একটি গোলাপ ফুল তৈরি করে নিলাম।

তৈরির প্রক্রিয়া চলছে

IMG_20240220_192230.jpg

এরপর আবারও একটি সাদা কাগজ নিয়ে পেঁচিয়ে হাত পাখার জন্য দুইটি কাঠি তৈরি করে নিলাম। তারপর কাঠি দুই টার মাথা কাঁচি দিয়ে কেটে সমান করে নিলাম। এবার আঠা দিয়ে কাঠি দুইটাকে পাখার সাথে লাগিয়ে দিলাম। এখন দেখতে পারছেন হাত পাখা তৈরি হয়ে গিয়েছে। এরপর সৌন্দর্যের জন্য একটি গোলাপ ফুল পাখার উপর আঠা দিয়ে লাগিয়ে দিলাম। আর আমার হাত পাখা তৈরি কাজ শেষ।

ফাইনাল-লুক

IMG_20240220_185347.jpg

IMG_20240220_185257.jpg

এভাবেই আজকের এই সুন্দর হাত পাখার অরিগ্যামিটি তৈরি করে নিলাম। এরপর আমি নিজের মতো করে বেশ কিছু ফটোগ্রাফি করে নিলাম। এই ছিলো আমার আজকের আয়োজন। আশাকরি আপনাদের কাছে ভালো লেগেছে? কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবারও খুব শীঘ্রই নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবসময় এই কামনাই করি।

পোস্টের বিবরণ

বিভাগ:-রঙিন কাগজের অরিগ্যামি।
ডিভাইজ:-রেডমি নোট ৭।
বিষয়:-রঙিন কাগজ দিয়ে হাত পাখা তৈরি।
লোকেশন:-ঢাকা বাংলাদেশ।
ফটোগ্রাফার:-@asadul-islam
❤️আমার পরিচয়❤️

1700215247961.jpg

আমি আসাদুল ইসলাম। আমার স্টিমিট একাউন্ট হচ্ছে @asadul-islam. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি বর্তমান চাকরির পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করছি। নিজের সৃজনশীলতাকে তুলে ধরার জন্য। আমি বর্তমান ঢাকা উত্তরাতে পরিবার নিয়ে বসবাস করছি। আমি বিবাহিত আমার দু'টো ছোট ছোট মেয়ে আছে। নিজের সাধ্যমত কাজ করার চেষ্টা করছি। আশাকরি এভাবেই আমার বাংলা ব্লগ পরিবারের সাথে কাজ করে যাবো ইনশাআল্লাহ। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আল্লাহ হাফেজ ❣️

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

Amar_Bangla_Blog_logo.jpg

💞"আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ"💞

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে হাত পাখা তৈরি করেছি ভাইয়া। আপনার হাতপাখা দেখে আমার গরমে তালের পাখার কথা মনে হয়ে গেল। অনেক সুন্দর হয়েছে হাত পাখাটি। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

রঙিন কাগজ এর তৈরি জিনিস গুলো দেখতে আমার কাছে বরাবরই ভালো লাগে। রঙিন হাত পাখা দেখতে অনেক সুন্দর লাগতেছে। মাঝখানে ফুল দেওয়ার কারনে আরো বেশি আকর্ষণীয় লাগতেছে। ভালো ছিলো ধন্যবাদ ভাই।

 2 years ago 

সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে হাত পাখা তৈরি করার দারুন পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই গরমের দিনে হাতপাখা আমাদের নিত্যদিনের সঙ্গী। বিভিন্ন রঙের রঙিন কাগজ ব্যবহার করেছেন তাই এটা দেখতে খুবই সুন্দর লাগছে।

 2 years ago 

সুন্দর ও সাবলীল মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

সামনে গরম আসছে আর এই গরমের সময় হাতপাখা আমাদের খুব দরকার। আর আপনি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি পাখা তৈরি করলেন পাখাটি দেখতে খুব সুন্দর লাগছে বিভিন্ন রকম কালারের কাগজ ব্যবহার করায় পাখাটির সৌন্দর্য ফুটে উঠেছে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে দেখিয়েছেন। কালার কম্বিনেশনও বেশ ভাল ছিল ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু গরমের দিনে হাত পাখা খুবই প্রয়োজন। চেষ্টা করেছি সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য। চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে বেশ সুন্দর একটি হাতপাখা তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো ভাই। সামনে প্রচন্ড গরম পড়বে হাতাপাখাটা যত্ন করে রেখে দিবেন কিন্তু। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কত কি তৈরি করা যায় তা আপনাদের দ্বারা প্রমাণিত হয়। শীতের শেষে গরমের আগমনী বার্তায় দারুণ কিছু তৈরি করে দেখালেন। রঙিন কাগজ দিয়ে হাতপাখা তৈরি যেটা এখন খুব কম প্রয়োজন । তবুও আপনার তৈরি দেখে খুবই ভালো লাগলো। এই ধরনের কাজ করতে পারলে অনেক ভালো লাগে । অনেক সুন্দর লাগছে দেখতে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রঙিন কাগজের রঙিন হাতপাখা দেখতে বেশ চমৎকার। খুবই ভালো লাগলো সুন্দর এই হাত পাখা তৈরি করতে দেখে। আপনার আজকের এই হাতপাখা তৈরি করাটা কিন্তু অসাধারণ ছিল।

 2 years ago 

ধন্যবাদ ভাই।

 2 years ago 

অনেকেই দেখছি ভিন্ন ভিন্ন ভাবে হাত পাখা বানানোর ব্লগ শেয়ার করছে। দেখে বেশ ভাল লাগছে। হাত পাখা তৈরির অনেকগুলো পদ্ধতি শিখে নিলাম।আপনার বানানো হাতপাখাটিও দেখতে বেশ সুন্দর হয়েছে। বিভিন্ন রং এর কাগজ ব্যবহার করার জন্য দেখতে বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ ব্লগটি শেয়ার করার জন্য।

 2 years ago 

মনে হচ্ছে রংধনু হাত পাখা এটি। দেখতে অসাধারণ হয়েছে আপনার এই হাতের কাজ। বেশ ভালই তৈরি করার চেষ্টা করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ এটি শেয়ার করার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63789.91
ETH 1863.22
USDT 1.00
SBD 0.38