মোবাইল গেইম

মোবাইল গেইম

IMG_20210817_225647.jpg

বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সমস্যা আজকে আমি তুলে ধরবো ।প্রথমে ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যদের আশাকরি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ তায়ালার অশেষ কৃপায়।

তো যে সমস্যার কথা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে মোবাইল ফোন অ্যাডিকশন, যেটা বাংলাদেশ প্রতিনিয়ত বেড়েই চলেছে। বিশেষ করে এখন লকডাউন এর মাঝে ছোট বাচ্চাদের মাঝে মোবাইলে এডিকশন টা খুব প্রকোপ দেখা দিয়েছে যা করণা মহামারীর চেয়েও ভয়াবহ হয়ে যাচ্ছে দিন দিন।আজকের সন্ধ্যার পরে আমি আমার চাচার বাসায় আসলাম। আমার ম্যাচের পাশে অবশ্য চাচার বাসা। তো সেখানে এসে আমি যা দেখলাম আমি তো অবাক। তার দুজন ছেলে সন্তান আছে তারা সন্ধ্যায় খাটের উপর বসে থেকে ফোন দেখছিল। একটু পর ছোট ভাই বলল ভাইয়া হিসু করবো আমি তাকে খাট থেকে নেমে দিলাম এবং সে একটি বোতল এনে আবার খাটের উপর দাঁড়াইয়া মোবাইল দেখতেছে আর হিসু করতেছে। তবে বিষয়টা আসলেই অনেক কঠিন হয়ে যাচ্ছে দিন দিন।

IMG20210817225733.jpg

তাহলে যে আমাদের বাংলাদেশের শিক্ষার হার এবং সচেতনতা সেটা কোথায়!!? সন্ধ্যায় বাবা-মার উচিত তার সন্তানদের সময় দেওয়া এবং তাকে নিয়ে পড়তে বসা, তাদের সঙ্গে খেলাধুলা করা। কিন্তু তা না করে বাবা-মা তাদের কাজে ব্যস্ত এবং সন্তানের হাতে ফোন ধরিয়ে দিয়েছে। যেন সে বাবা মা কে বিরক্ত না করে। তাহলে তো বিষয়টি খারাপ হবেই।

আমার মনে হয় সময় থাকতে পরিবর্তন এবং কাঁচা কঞ্চি বাকানোর মতো যোগ্যতা এবং সেই রকম মেন্টালিটি এখনো আমাদের বাংলাদেশে কোন ফ্যামিলিতে নেই। কারণ এমন অনেক উদাহরণ আছে যে সন্তান ভিডিও গেমের প্রেমে আসক্ত বাবা-মার প্রেমে না!!

Sort:  
 5 years ago 

এইটা একটা ব্যাধির দিকে চলে যাচ্ছে। ভালো টপিক নিয়ে লিখেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64279.30
ETH 1870.28
USDT 1.00
SBD 0.36