প্রতিটি মানুষের কিছু প্রিয় মানুষ থাকে যাকে পাশে পেলে অনেক আনন্দ হয়।

প্রতিটি মানুষের কিছু প্রিয় মানুষ থাকে যাদের পাশে পেলে অনেক আনন্দ হয়

বন্ধু মানে অনন্য স্বাধ
IMG20210729190040.jpg

গতকাল রাতে আমি আমার এক বন্ধুর বাসায় গিয়ে ছিলাম। দুই বন্ধু অনেক আনন্দের সঙ্গে এক বালিশে মাথা রেখে ঘুমিয়ে রাত কাটিয়েছিলাম। কিন্তু ঘুমানোর আগে অনেক আনন্দ করেছিলাম এখন আমার মনে হচ্ছে গতকাল মনে হয় অনেক বন্ধু ছিলো!! সত্যি কথা বলতে আমরা দুজনই গল্পের মাঝে হারিয়ে গিয়েছিলাম,তাই মনে হয়েছিলো আমরা অনেক বন্ধু ছিলো। গভির রাত তখন মনে হয় ১.৩০টা দুই বন্ধু ঘুমিয়ে পরলাম। সকালে বন্ধুর ভাবির ডাক সারা রাত দূই বন্ধু গল্প করে সকাল ১১ টা পর্যন্ত ঘুম! উঠে পর তারা তারি, রান্না হয়েছে খাবে চলো। খুব কষ্ট করে উঠে ফ্রেস হইলাম। খাওয়া শেষে আমার ক্ষুদ্র অভিগজ্ঞতায় বন্ধুর বাড়িতে কারেন্ট লাইন মেরামত করে আমার বাড়ি আসার পথে রাস্তায় দুজনে দারিয়ে গেলাম কারণ আজকের আবহাওয়াটা অনেক মনোরম ছিলো। তাই আনন্দে ভাসিয়ে দুই বন্ধু গান গাইতে শুরু করলাম।

IMG20210729145207.jpg

যাই হোক আজকের দিনটি ছিলো ২০২১ সালের ভালো একটা দিন। আজকে আমি আমার বাসার বাহিরে বসে আছি এই সুন্দর আবহাওয়া ছাড়তে ইচ্ছা করছে না। বাতাসের প্রবাহো আমার মনকেও মাতাল করে দিয়েছ।

আমি আমার জীবনে সবচেয়ে ভালো সময় ফিল করি যখন আমি বন্ধুদের সঙ্গে ও পরিবারের সঙ্গে থাকি।
তবে পৃথিবীর সব সুখ পরিবারের অর্থাৎ বাবা মায়ের মাঝেই আছে। যেখানে কোন স্বার্থ থাকে না। তার পরে বন্ধুদের ভালোবাসা।

সুখে ও বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ থাকুক সকল বন্ধুত্ব।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65486.23
ETH 1926.10
USDT 1.00
SBD 0.38