আমার পরিচয় পর্ব

IMG20210617104822.jpg

আমি মোঃ আলমগীর কবির। আমি মা-বাবার ৭তম সন্তান আমরা ৪ ভাই ৩ বোন। আমি বর্তমানে ইন্টারমেডিয়েট ২য় বছরে আছি। রংপুরের আলো ছায়ায় আমি বেড়ে উঠেছি, সব দিক দিয়ে একটা ভালোবাসার স্থান তৈরি হয়ে উঠেছে। এই শহরটির প্রতি বাবা-মা'রও ছিলো গভির ভালোবাসা।

IMG20210616184350.jpg
যৌথ পরিবারের খাবার জোটাতে গিয়ে অর্থনৈতিক অনটনের কারনে বড় ভাই-বোন খুব ভালো পড়াশোনা সুযোগ পায়নি। বাবাকে টানতে হতো সংসারের কঠিন বোঝাটি। ভাগ্যের পরিহাসে আমিও পড়াশোনা থেকে অনেক দুড়ে সরিয়ে গিয়েছিলাম কিন্তু আমার মাঝে ভিন্ন কিছু করার ইচ্ছাটা ছিলো ছোট থেকেই তাই বাবার পেশাকে সম্মান জানিয়ে ভিন্ন পথে পথ বইতে শুরু করলাম। গ্রামের প্রাইমারী বিদ্যালয় থেকে শুরু করি লেখা-পড়া।


জীবনের পরিবর্তন ও পদন্নোতির জন্য একটি লক্ষ্য নিয়ে উচ্চবিদ্যালয়ের বারান্দায় পা দিলাম কিন্তু অর্থনৈতিক অভাব এখোনো পিছু ছাড়েনি। অন্তিম অভাবকে সঙ্গে নিয়েই জীবন খেয়া বইতে হয়েছিলো। অষ্টম শ্রেনিতে পড়া কালে টিউশনি করিয়ে ও বাবা-মার সাহায্যে সব কিছু চালিয়ে যেতে হইছিলো। মাধ্যমিক পেরিয়ে মনের মাঝে নাড়া দিয়েছিলো হাজারো স্বপ্ন, একটা সময় ভেবেছিলাম হবেনা হয়তো স্বপ্নের আকাশটা ছোয়া।মনের মাঝে দৃঢ় সাহস নিয়ে শহরে ভর্তি হলাম এবং স্বপ্নের উপরে দাঁড়িয়ে আছি।

Sort:  
Loading...
 5 years ago 

আমি বিশ্বাস করি, নিজের সফলতা নির্ভর করে নিজের কর্মের উপর। আপনি যদি লেগে থাকেন এবং সঠিকভাবে পরিশ্রম করেন সত্যিই একদিন আপনি ভালো জায়গায় পৌঁছতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল ।ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ।

 5 years ago 

আপনার পরিচয় সুন্দরভাবে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ।

 5 years ago 

পরিচয় টা আমার পড়তে ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা।

 5 years ago 

আমাদের এই বাঙালি কমিউনিটিতে আপনাকে স্বাগতম!

আপনার মনের যত কথা, প্রকাশ করুন, মায়ের ভাষায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62197.56
ETH 1772.49
USDT 1.00
SBD 0.38