ডিম দিয়ে টমেটোর সস রেসিপি - ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।
প্রিয় আমার বাংলা ব্লগ এর বন্ধুগন সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে ঘরোয়া পদ্ধতিতে ডিম দিয়ে টমেটোর রেসিপি তৈরি করে দেখাবো।
↘️ চলুন শুরু করা যাক ↘️
আমি মূলত অনেকদিন ধরে ডিম রেসিপি তৈরি করিনি । আজকে হঠাৎ মনে পড়লো মায়ের হাতের সেই টমেটোর রেসিপির কথা । ঘরে যেহেতু টমেটো ছিলো তাই বেশি দেরি না করে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নিলাম আজকের রেসিপি ।
| উপাদান | পরিমান |
|---|
| ডিম | 1/2 pcs |
| টমেটো | 4/5pcs |
| পেয়াজ | 2/3 pcs |
| মরিছ | 2 pcs |
| লবন | ১ চা চামচ |
| হলুদের গুড়ি | ১ চামচ |
| মশলা | ১-/২ চা চামচ |
| আস্ত শুকনা মরিচ | 2 pcs |
| আস্ত শাহী জিরা | 1 tsp |
| সয়াবিন তেল | 3/4 Cup |
| পেঁয়াজ কুচি | 1 Cup |
| রসুন বাটা | 1.5 Tbs |
| আদা বাটা | 1.5 Tbs |
| কাঁচামরিচ | 3-4 pcs |
| ভাজা জিরা গুড়া | 1/2 Tbs |
| ধনিয়া গুড়া | 1/2 Tbs |
| পেঁয়াজ বেরেস্তা | 1/4 Cup |
"রন্ধন প্রনালী"
প্রথমেই আমি পরিমান মতো টমেটো কাচা মরিচ পেঁয়াজ ইত্যাদি নিয়ে নিলাম।
এবার আমি টমেটো,কাচা মরিচ এবং পেয়াজগুলো ভালোভাবে কেটে নিলাম।
এবার আমি একটি পাতিল চুলায় বসিয়ে নিলাম এবং তৈল ঢেলে দিয়ে সেটাকে গরম করে কুচি করা টমেটো পেঁয়াজি এবং মরিচগুলো দিয়ে দিলাম।
ভাজা শুরু হয়ে গেছে।
হলুদের গুড়ি এবং মরিচের গুড়ি দিয়ে দিলাম।
এবার ডিম সাথে দিয়ে দিলাম।
এবার ১০ মিনিট চুলায় রেখে দিলাম এবং অপেক্ষা করতে লাগলাম।
**১০মিনিট পর প্রায় হয়ে আসলো এবার শুধু পানি শুকানোর অপেক্ষা। **
ওয়াও হয়ে গেলো আমার আজকের রেসিপি।
তো বন্ধুরা এভাবেই স্টেপ বাই স্টেপ আমি আমার নিজের হাতে আজকারে ডিম দিয়ে টমেটোর রেসিপিটি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে পেললাম। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানবেন কেমন হয়েছে আমার আজাকের রেসিপিটি। আর আপনাদের সবার দাওয়াত রইলো আমাদের বাড়িতে এসে খেয়ে যাবেন আর বাসায় ট্রাই করতে ভুলবেন না কিন্তু।
| ডিভাইসের নাম | শাওমি রেডমি নোট ৮ প্রো |
|---|
| ক্যামেরা | ৬৪ মেগা পিক্সেল |
| ছবির ধরন | ডিম দিয়ে টমেটোর সস |
| ফটোগ্রাফি | @arafatyeasin |
| এডিট | নিজে |
| লোকেশন | https://w3w.co/staining.offends.yourselves |
আমার নাম মো : ইয়াছিন আরাফাত।
আমি কুমিল্লা জেলার সন্তান।
আমি বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট শাখায় কর্মরত রয়েছি।
আমি আমার বাংলা ব্লগ কমিউনিটি ভালোবাসি এবং ভালোবেসে যাবো।
ডিম দিয়ে টোমেটর সস প্রথম দেখলাম রেসিপিটি এমনিতে সস আমার খুবই ভালো লাগে আপনার টা অনেক ইউনিক লাগলো।ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনেকেও ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
ডিম দিয়ে টমেটো সস এরকম নতুন দেখলাম।আমি টাইটেল দেখে ভাবছিলাম,আমরা যে সস খাই ওইটা।কিন্তুু ডিম দিয়ে এ প্রথম দেখলাম।ধন্যবাদ আপনাকে।
আপনাকেও ধন্যবাদ