সময়ের চলন

in আমার বাংলা ব্লগlast year (edited)
আসলামুআলাইকুম কেমন আছেন সবাই?

জীবন কত দ্রুত গতিতে চলে এটা আজ হঠাৎ করে চিন্তা করলাম।এইতো কিছু দিন আগে কোটার বিরুদ্ধে আন্দোলন করলো গোটা বাংলাদেশ।মনে হচ্ছে ৩/৪ মাসের আগের ঘটনা কিন্তু খাতা কলমে মিলিয়ে দেখলাম ১ টা হতে চললো।তখন ঠিক বেলা ৫ টা বাজে।আমি ক্লাস শেষ করে বাসায় যাচ্ছি।হঠাৎ খেয়াল হলো সবুজ মাঠের দিকে।

মনের অজান্তেই চলে গেলাম শৈশবের সেই স্মৃতিময় দিনগুলোতে।আহা কি সুন্দর না ছিলো আমাদের দিনগুলো।বিকাল ৪ টায় স্কুল ছুটি হতো।৫ টা পর্যন্ত টিচারের কাছে আলাদাভাবে পড়তাম।বিকাল ৫ টায় আছরের আজান শেষ হলেই সবাই মাঠে উপস্থিত হতে শুরু করতো।সিজনাল খেলাধুলা, গরমে সবাই ক্রিকেট কে বেছে নিতো।আবার একটু বৃষ্টি হলেই জমে উঠতো ফুটবলের আমেজ।ঝিরিঝিরি বৃষ্টির মাঝে কাদাযুক্ত মাঠে যারা,খেলে নায় তারা এর মজা কখনো উপলব্ধি করতে পারবে না।মাঠের দিকে তাকিয়ে দেখলাম ঘাসগুলো অনেক বড় বড় হয়েগেছে।আমাদের সময় ঘাস উঠারই সুযোগ পেতো না।

IMG_20250619_130502_716.jpg

IMG_20250618_181037_593.jpg

কিন্তু আজ কি মনে চায় না আবার পুরানো দিনগুলো ফিরে পেতে?সবারই চায়।কিন্তু বাস্তবতা যে ভিন্ন কিছু বলে।বলছিলাৃ সময় খুব দ্রুত পার হয়।তবে কি দিন দ্রুত পার হয় না?আসলেই হয়।আজ একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি।সকাল ৮ টায় চোখ ডলতে ডলতে ক্লাস করতে গেলাম।দুপুর ১ টা পর্যন্ত ক্লাস করার পর ১ ঘন্টা ব্রেক পাইলাম দুপুরের খাবার+ রেস্ট নেওয়ার জন্য আবার ক্লাস শুরু হয়ে ৫ টা পর্যন্ত হলো।এই ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরে আবার যেতে হবে টিউশনিতে।সেখান থেকে ফিরতে রাত ৮ টা।রাত ১০ টায় বই নিয়ে বসে ২ পর্যন্ত নিজের একাডেমি সামলাতে হয়।আবার পরদিন চোখ ডলতে ডলতে ক্লাসে যেতে হয়।এখন আর মন চাইলেও পারিনা।নিজের জন্য একটুকু সময় নাই।আমার মতো আমার বাকি ৮/১০ বন্ধু ও তাদের জীবন এইভাবে সাজিয়ে নিয়েছে।এই জন্য এখন প্রাইমারি,মাধ্যমিক লেভেলর বন্ধুদের সাথে আর সচারাচর দেখা হয় না।হয়তো ২/৩ মাসে এটবার দেখা করতে হয়।সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে।সময় সময়,সময়

আবার বড় হওয়ার সাথে সাথে যে দায়িত্ব কাঁধে নিতে হয়।পরিবারের দায়িত্ব নিতে হয়।এজন্য জীবন থেকে ওই দিনগুলো হারিয়ে গেছে।শৈশবে না ছিলো কোনো চিন্তা না ছিলো ভাবনা।আগে যখন সিনিয়র কেও বলতো শৈশব জীবনের শেষ্ঠ সময়,হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যেতো আজ বুঝতে পারি কেন তারা এই কথাগুলো বলতো।

কিছু বাস্তবতা কখনোই মুছতে পারবে না।যেমন:সময় বড় দ্রুত ফুরায়।হয়তো কিছুকাল পর নিজের এই পোস্ট দেখে মনে হবে আহা এটাতো কিছুদিন আগে লিখলাম।বর্তমান কে কাজে লাগানো উচিত।

ধন্যবাদ সবাইকে

logo (bangla blog).png

arif red.jpg

আমি-আরিফুল ইসলাম।স্টিমিট আইডি-@apulam. জাতীয়তা:বাংলাদেশী।বর্তমানে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের গনিত ডিসিপ্লিন এ ২য় বর্ষে অধ্যায়নরত।২০২৫ সালের ফেব্রয়ারি মাসের ৪ তারিখে যুক্ত হয়েছি।ফটোগ্রাফি করার প্রবল ইচ্ছাশক্তি রয়েছে।পাশাপাশি ভ্রমন পছন্দ করি।স্বপ্ন দেখি বিশ্ব ভ্রমন করার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 61636.45
ETH 1645.65
USDT 1.00
SBD 0.42