ভ্রমণ: সাদাপাথর পর্যটন কেন্দ্রে স্নানের প্রস্তুতি।

in আমার বাংলা ব্লগ2 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৩০ শে জুন, রবিবার, ২০২৪ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো

1000100866.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা অনেকে জানেন যে, আমি গত বছরে আগস্ট মাসের শেষের দিকে সিলেটে ভ্রমণে বেরিয়েছিলাম। এই ভ্রমণটা আমার জীবনের সবথেকে বড় একটি ভ্রমণ ছিলো। আর এই ভ্রমণ থেকে আমি অনেক জ্ঞানলাভ করতে পেরেছি। আসলে মানুষের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতার ও প্রয়োজন হয় আর মানসিক সুস্থতার জন্য প্রয়োজন বেশি বেশি ভ্রমণ করা আর জ্ঞান লাভ করা। এর আগে আমি সুনামগঞ্জ মিনি কক্সবাজার ভ্রমণ, পদ্মবিল ভ্রমণ, ফ্লাওয়ার গার্ডেন ভ্রমণ, সুনামগঞ্জের হাওর বিলাস ভ্রমণ, শিমুলবাগান ভ্রমণ ১ম ও ২য় পর্ব, অ্যাডভেঞ্চার জাদুকাটা নদী ভ্রমণ সুনামগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজে ১ম পর্ব, ২য় পর্ব, ৩য় পর্ব‌ও ৪র্থ পর্ব, সুনামগঞ্জের নীলাদ্রি লেক- ১ম পর্ব ও ২য় পর্ব, সুনামগঞ্জের লাকমাছড়ার পথে ও "সুনামগঞ্জের লাকমাছড়া ভ্রমণ-১ম পর্ব, ২য় পর্ব, শেষ পর্ব, "সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শুরু" ও টাঙ্গুয়ার হাওর ও মেঘালয় পাহাড়ের অপরূপ সৌন্দর্য, টাঙ্গুয়ার হাওরে ওয়াচ টায়ারের উদ্দেশ্যে, রাতারগুল সোয়াম্প ফরেস্টের উদ্দেশ্যে-১ পর্ব, রাতারগুল সোয়াম্প ফরেস্ট মাজার ঘাটে পৌঁছালাম, "ডিঙি নৌকা নিয়ে রাতারগুল সোয়াম্প ফরেস্টের উদ্দেশ্যে", রাতারগুল সোয়াম্প ফরেস্টের সৌন্দর্য, রাতারগুল সোয়াম্প ফরেস্টের গহীনে মায়াবী সৌন্দর্য, "রাতারগুল সোয়াম্প ফরেস্ট ভ্রমণ শেষ করলাম", সিলেট ভোলাগঞ্জের সাদা পাথরে পৌঁছালাম" আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমরা টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শেষ করে পিসিমনির বাসায় এসে দুই দিন রেস্ট নিয়ে আবার রাতারগুল ও সাদাপাথর পর্যটন কেন্দ্র দেখার জন্য ও ভ্রমণ শুরু করেছিলাম। আজকে আমি আপনাদের সাথে "ভ্রমণ: "সাদা পাথর পর্যটন কেন্দ্রে স্নানের প্রস্তুতি" শেয়ার করবো।

20230902_135713.jpg


ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: সাদাপাথর, সিলেট
তারিখ: ২ রা সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ

আমরা ভোলাগঞ্জের সাদা পাথর গিয়ে সেখানে স্নান করার আগে নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো লকারে রাখার জন্য সিদ্ধান্ত নিলাম। এখানে ছোট ছোট অনেক লকার আছে আমরা বেশ কয়েকটি লকারের মালিকের সাথে কথা বললাম। এখানকার লকারের মালিকেরা তাদের ইচ্ছা মতো দাম চায় পর্যটকদের কাছে। আমরা যখন লকার মালিকদের কাছে দাম জিজ্ঞাসা করছিলাম তখন প্রতি লকারের মূল্য চাচ্ছিলো ১০০ টাকা করে।

20230902_135232.jpg


ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: সাদাপাথর, সিলেট
তারিখ: ২ রা সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ

অবশ্য এটা আমাদের জানা ছিল যে, তারা দাম বেশি চাচ্ছে। কারণ আমি আর আমার বন্ধু রাহুল যেখানেই ভ্রমণে বের হতাম সেই জায়গা সম্পর্কে আগেই ইউটিউব থেকে ভিডিও দেখে নিতাম। আর এমনিতেও আমাদের সাথে সিলেট আইটেক পার্কের পরিচিত এক দাদা থাকার কারণে আমাদের এই ভ্রমণটা সহজ হয়েছিলো। নৌকা ভাড়া থেকে শুরু করে সবকিছুতেই টাকা কম লেগেছিলো।

20230902_134154.jpg


ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: সাদাপাথর, সিলেট
তারিখ: ২ রা সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ

আমরা শেষ পর্যন্ত একজন লকার মালিকের সাথে কথা বলে দুটি লোকের ভাড়া নিলাম ১০০ টাকা দিয়ে। এখানকার লকার গুলো অবশ্য তেমন বড় না, তাই আমাদের দুটি লকার ভাড়া নিতে হয়েছিল কারণ আমরা মানুষ ছিলাম মোট পাঁচজন। যাইহোক আমাদের নিজেদের প্রয়োজনীয় ব্যাগ পত্র লকারে রেখে স্নান করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।

IMG_3283-01.jpeg


ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: সাদাপাথর, সিলেট
তারিখ: ২ রা সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ

যদিও এখানকার লকারগুলো অনেক সেফ তার পরেও খুব প্রয়োজনীয় জিনিস বা দামি জিনিস লকারে না রাখাই ভালো বরং কয়েকজন গেলে সাথে করে নিয়ে গেলেও কোন সমস্যা হয় না। আমরা যারা গিয়েছিলাম সবাই স্নান করার জন্য মোবাইল ফোন লকারে রেখে গিয়েছিলো শুধুমাত্র আমি বাদে।

20230902_140429.jpg


ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: সাদাপাথর, সিলেট
তারিখ: ২ রা সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ

আমরা লকারে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রেখে স্নান করার উদ্দেশ্যে সাদা পাথরের মেইন যে, সৌন্দর্যময় জায়গা সেখানে আঘাতে থাকলাম। অবশ্য লকারগুলো থেকে সেখানকার দূরত্ব খুব একটা বেশি না ২০০ মিটার মতো হবে সর্বোচ্চ। ভোলাগঞ্জের এই জায়গাটির নাম সাদা পাথর নাম হলেও এখানে বিভিন্ন রোমেরো ধরনের পাথর আছে যেগুলো দেখতে চমৎকার।

20230902_140441.jpg


ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: সাদাপাথর, সিলেট
তারিখ: ২ রা সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ

যেখানে পর্যটকেরা এসে স্নান করে সেই জায়গাতে এসে পৌছালাম। প্রথমের দিকে আবদ্ধ জল দেখে মনের ভেতরে একটু খারাপ লেগেছিলো। কিন্তু কিছুদূর আগাতেই সেই ধারণা পুরোই পাল্টে যায়। এই জায়গাটি থেকে ধলাই নদীর উৎপত্তি হয়েছে। আমরা যে, জায়গাটিতে স্নান করার জন্য গিয়েছিলাম সেখানে শুধুই পাথর আর পাথর‌

20230902_140619.jpg


ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: সাদাপাথর, সিলেট
তারিখ: ২ রা সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ

এসব পাথরের উপর দিয়ে তীব্র বেগে বয়ে যাচ্ছে মেঘালয় পাহাড় থেকে পতিত জলধারা। এখানকার জলের বেগ এতোই বেশি যে, হাঁটু পানিতে দাঁড়িয়ে থাকা যাচ্ছিলো না। ধলাই নদী সম্পর্কে এর আগে কোনই ধারণা ছিল না আমার কিন্তু এবারে সাদা পাথর ভ্রমণ করতে এসে বেশ ধারণা পেয়েছিলাম। এত বেশি খরস্রোতা নদী এর আগে কখনো আমি দেখিনি। ভোলাগঞ্জের সাদা পাথরের মেইন সৌন্দর্যময় জায়গা হলো এইটা।



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

আসলে পর্যটন কেন্দ্র গুলোর মধ্যে ঘুরতে যাওয়ার আগে সেই যায়গার বিস্তারিত তথ্য আগে জানা প্রয়োজন। তাহলে কোন ধরনের সমস্যার সম্মুখীন হ ওয়ার আশংকা খুবই কম থাকে। আপনারা সাদাপাথর পর্যটন কেন্দ্রে স্নান করতে যাওয়ার আগে সেই যায়গার বিস্তারিত তথ্য ইউটিউব এর মাধ্যমে জেনে নিয়েছেন, এটা দেখে বেশ ভালো লাগলো। আপনারা সকল বন্ধুরা বেশ ভালো মজা করেছিলেন গোসল করার সময়।

 2 years ago 

হ্যাঁ ভাই যে কোন পর্যটন কেন্দ্রে ঘুরতে যাওয়ার আগে সেখানকার বিস্তারিত তথ্য আগে সংগ্রহ করে রাখা ভালো। সিলেট ভোলাগঞ্জের সাদা পাথর জায়গাটি অনেক সুন্দর। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

যেকোনো জায়গায় ভ্রমণের ক্ষেত্রে আগে থেকে একটু আইডিয়া নিয়ে রাখলে ভ্রমণ করাটা সহজ হয়। যাইহোক আপনাদের সুন্দর মুহূর্ত গুলো দেখে খুবই ভালো লাগলো। বিভিন্ন ধরনের পাথরগুলো আসলেই সুন্দর লাগছে দেখতে। ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে পানির বেগ অনেক বেশি। ভ্রমণের এত সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ আপু যে কোন জায়গা ভ্রমণ করার পূর্বে সেই স্থান সম্পর্কে একটু আইডিয়া রাখলে ভ্রমণের সুবিধা হয়। আমরা অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

ভ্রমণ সবার জন্য আনন্দ এবং খুশির। আর সেটা যদি হয় সিলেটের মত জায়গায় তাহলে তো কোন কথাই নেই । সিলেটের কিছু দর্শনীয় স্থান আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

ভ্রমণ করলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা যায়। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

সিলেটের সাদা পাথর জায়গাটি আসলেই সুন্দর।এখানে গিয়ে অনেকেই স্নান করে থাকেন।ঠিক তেমনি আপনারাও করবেন সেজন্য প্রস্তুতি নিয়েছেন।ভালো লাগলো ব্লগটি।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

সময় সুযোগ হলে অবশ্যই আপু সাদা পাথরে গিয়ে ঘুরে আসবেন আশা করি ভালো লাগবে। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

এটা অবশ্য ঠিক বলেছেন ভাইয়া সুন্দর কোন জায়গায় ভ্রমণ করলে শারীরিকভাবে এবং মানসিকভাবে বেশ প্রশান্তি আসে। আর এত সুন্দর জায়গায় গিয়েছেন দেখে তো আমারও যেতে ইচ্ছে করছে। সত্যি ভাইয়া জায়গাটি দারুন। আর সবাই মিলে অনেক সুন্দর সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া।

 2 years ago 

হ্যাঁ আপু সিলেট ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র অনেক সুন্দর। সিলেটে যতগুলি জায়গা ভ্রমণ করেছিলাম সব থেকে বেশি মজা পেয়েছিলাম এই জায়গায়। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

ভ্রমণ আমাদের অনেক কিছু শেখায় ভাই। নতুন অভিজ্ঞতা অর্জনে সাহায্য করে। নতুন জায়গা গেলে এরা পর্যটক দেখলেই বেশি টাকা দাবি করে। এইজন্যই উচিত আগে খোজখবর নিয়ে যাওয়া। সাদা পাথর জায়গাটা বেশ দারুণ। আগেও দেখেছি কিন্তু কখনও যাওয়া হয়নি। দারুণ ছিল আপনাদের মূহূর্তগুলো। ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার করেছেন আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

হ্যাঁ ভাই ভ্রমণ আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। বর্তমানে আমরা যেখানেই ভ্রমণে যায় তার আগেই ইউটিউব থেকে ভ্রমণ কেন্দ্র সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখে নিই। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার সাদা পাথর ভ্রমণের অভিজ্ঞতা এবং স্নানের প্রস্তুতি সম্পর্কে লেখা অত্যন্ত মনোমুগ্ধকর ছিল। ভ্রমণের ধাপে ধাপে বিস্তারিত বিবরণ এবং আপনার অনুভূতি সত্যিই চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। সাদা পাথরের সৌন্দর্য এবং ধলাই নদীর তীব্র জলপ্রবাহের বর্ণনা পড়ে মনে হলো যেন আমিও সেই ভ্রমণে অংশ নিয়েছি। এমন সুন্দর ভ্রমণ কাহিনী শেয়ার করার জন্য ধন্যবাদ। আশা করি, ভবিষ্যতে আরও এমন দারুণ ভ্রমণ অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন। শুভকামনা রইল!

[@redwanhossain]

 2 years ago 

সিলেট ভোলাগঞ্জের সাদা পাথর ভ্রমণ করে অনেক মজা পেয়েছিলাম। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

সাদাপাথর পর্যটন কেন্দ্র এই জায়গাটা সবসময় আমাকে টানে। সামনের মাসে যাওয়ার নিয়ত করেছি। দেখা যাক ইনশাআল্লাহ। এখানের পানিটা খুবই সচ্চ আর ঠান্ডা। যত দেখি ততই মুগ্ধ হয়। ধন্যবাদ।

 2 years ago 

অবশ্যই ভাই সেরকম সময় থাকলে সিলেটের এই জায়গাটিতে গিয়ে ঘুরে আসবেন আশা করি অনেক ভালো লাগবে। আপনি সত্যি বলেছেন ভাই এই জায়গাটি যত দেখি ততই মুগ্ধ হয়ে যায়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।

 2 years ago 

আজ আপনি অনেক সুন্দর একটি ভ্রমণ পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে যে কোন জায়গায় ভ্রমণ করতে গেলে অনেক ভালো লাগে। ভ্রমন করার আনন্দটাই আলাদা। ভ্রমণের ধাপে ধাপে বিস্তারিত বিবরণ এবং আপনার অনুভূতি সত্যিই চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। এখানকার পানিটা খুবই স্বচ্ছ এবং ঠান্ডা। আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমি ব্যক্তিগতভাবে ভ্রমণ করতে অনেক বেশি ভালোবাসি। বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমন করতে খুব ভালো লাগে। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার মতো আমিও ভ্রমণ করতে অনেক পছন্দ করি। কিন্তু সময়ের অভাবে তেমন একটা গ্রহণ করা হয় না এখন তবে সময় পেলে বসেও থাকি না। ভালো থাকবেন ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63823.94
ETH 1891.42
USDT 1.00
SBD 0.37