You are viewing a single comment's thread from:
RE: ড্রাইভিং লাইসেন্সের জন্য "ডোপ টেস্ট" করাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে
হ্যাঁ দাদা একবারে দুটো কাজ হচ্ছে। দালাল ধরার ইচ্ছা ছিল না বলেই তো আজ এক বছর ধরে অন্তত ১৫ বার ঘুরেছি বিআরটিএ অফিসে। এতটা পরিমাণ ঘুরা লাগছে যে এখন আমার কাছে বিরক্ত লাগছে। ঘুরতে ঘুরতে দালাল যে টাকা চায় তার থেকে বেশি খরচ পড়ে যায়। দালাল ধরলে দুই মাসের ভেতরেই হয়ে যায় আমার মনে হয় এত ঝামেলা করার থেকে দালাল ধরে করাই ভালো।
এই দেশে এসব লিগ্যাল ভাবে কাজ হয় না ভাই, কেন কষ্ট করতে গেছেন মিছেমিছি। যাই হোক ভালো ভাবে সব হোক এটাই চাওয়া।
লিট্যাল ভাবে করতে যেয়েই তো ইলিগ্যাল ভাবে কত টাকা দিলাম। আপনি যেভাবেই ড্রাইভিং লাইসেন্স করতে যান ইলিগ্যাল ভাবে টাকা দেওয়ায় লাগবে। আর এসব আমাদেরকে মেনে নিতেই হবে।