গান কভার:- তিন পাগলে হলো মেলা নদে এসে।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২১ শে সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ খ্রিষ্টাব্দ

আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বর্তমানে সারা বিশ্বে লালনের গান নিয়ে বিভিন্ন দেশের গবেষকরা অনেক রিসার্চ করছে। লালন সাঁইয়ের বেশিরভাগ গানগুলোই দেহতত্ত্ব গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায়। কিন্তু সবার সামনে সবসময় গান গাইতে পারতাম না লজ্জা লাগতো। কিন্তু আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পরে প্রতি সপ্তাহের হ্যাংআউটে গান গাওয়া শুরু করে আমার এই জড়তা দূর হয়েছে। এবছর আমার বাংলা ব্লগের বর্ষসেরা অ্যাওয়ার্ডে বেস্ট এন্টারটেইনার সং ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছি। এটা আমার জীবনে পাওয়া অন্যতম একটি পুরস্কার। এই বর্ষসেরা অ্যাওয়ার্ডটা আমার জন্য শুধু পুরস্কার তা নয়, এটা আমার অনুপ্রেরণা।

কভার ফটো

1000117422.jpg



আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে তি পাগলে হলো মেলা নদে এসে.. গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।



গানের প্রয়োজনীয় তথ্য
  • গান:- লালনগীতি
  • এলবাম: সময় গেলে সাধন হবে না।
  • লিরিক্স: তিন পাগলে হলো মেলা নদে এসে..
  • মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
  • কভার : অংকন বিশ্বাস


[কভার গানের ইউটিউব লিংক]

গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন



গান

তিন পাগলে হলো মেলা‌নদে এসে,
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে।
তিন পাগলে হলো মেলা নদেয় এসে।।
একটা পাগলামি করে
জাত দেয় সে অজাতেরে দৌড়ে যেয়ে।
আবার হরি বলে পড়ছে ঢলে ধূলার মাঝে।।
একটা নারকেলের মালা
তাতে জল তোলা ফেলা করঙ্গ সে।
পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে।।
পাগলের নামটি এমন
বলিতে ফকির লালন হয় তরাসে।
চৈতে নিতে অদ্বৈ পাগল নাম ধরেছে।।

সোর্স

এই গান নিয়ে আমার ব্যক্তিগত মতামত

আমি অতি নগণ্য মানুষ লালন সাঁইজির গানের অর্থ বিশ্লেষণ করার মত ক্ষমতা আমার ভেতরে নেই। বাউল সম্রাট ফকির লালন সাঁইজির এই গানটি অর্থবহ একটি গান। এই গানের সম্পূর্ণ অর্থ অবশ্য আমি জানিনা তবে কয়েক লাইনের অর্থ অনুমানে বলতে পারবো। বহু বছর আগে ভারতের নদীয়া জেলায় তিনজন মহাপুরুষের জন্ম হয় এরা হলো শ্রী চৈতন্য মহাপ্রভু, অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু। এই তিনজন ভগবান শ্রীকৃষ্ণের নাম প্রচার করে বেড়াতেন সারা ভারতবর্ষে। তখনকার দিনে যারা এই তিনজন মহাপুরুষের সংস্পর্শে যেতো হরিনাম এই মাতোয়ারা হয়ে যেতো। হরিনাম প্রচারের জন্য এই তিনজন মহাপুরুষের আবির্ভাব হয়েছিলো।

পোস্টের বিবরন


পোস্টের ধরনকভার গান
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
তারিখ২১ শে সেপ্টেম্বর ২০২৪
লোকেশনমোহাম্মদপুর,ঢাকা


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif















Sort:  
 2 years ago 

গান শুনতে তো আমরা সবাই খুব ভালোবাসি। গান শুনলেই আমার মন ভালো হয়ে যায় একেবারে। মন খারাপের সময় আমি গান শুনতে একটু বেশি ভালোবাসি। তবে মন ভালো থাকলেও আমি বেশিরভাগ সময় গান শুনে থাকি। গান শুনলে মনটা আরো বেশি ভালো হয়ে যায়। আপনি আজকে যেই গানের কভারটা করেছেন, এটা অসম্ভব সুন্দর একটি গান। সুন্দর ভাবে গানটার কভার করে আমাদের মাঝে করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন গান শুনলে মন ভালো হয়ে যায়। আমার কভার করা গানটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই

 2 years ago 

এ সমস্ত লালন সংগীত গুলো আমার খুব ভালো লাগে। এর আগে বেশ অনেকবার শুনেছি এই গানগুলো। আপনি খুব সুন্দর নিখুত কন্ঠে লালন গীতি গেয়ে আমাদের মাঝে শেয়ার করে থাকেন। অনেক অনেক ভালো লাগলো আপনার কন্ঠে এই লালন গীতি শুনে। আশা করব পরবর্তীতে আবারো আর একটা লালন গীতি নিয়ে উপস্থিত হবেন।

 2 years ago 

আমি সবসময় চেষ্টা করি লালন গীতি গান গুলো সুন্দর ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সুন্দর সাবলীল ভাষায় সব সময় মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার কন্ঠে লালন গীতি গুলো শুনতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি সবসময় অনেক সুন্দর করে লালন গীতি কভার করে থাকেন। প্রতিনিয়ত হ্যাংআউটে ও আপনার গাওয়া লালনগীতিগুলো শুনে থাকি আমি। মনটা একেবারে ভালো হয়ে যায়, যখন খালি গলায় এরকম সুন্দর লালন গীতি গুলো শুনি। এই লালন গীতিটা অনেক সুন্দর হয়েছে। আশা করছি আপনি এভাবে প্রতিনিয়ত আমাদের মাঝে সুন্দর সুন্দর গানগুলোর কভার করে ভাগ করে নিবেন।

 2 years ago 

আমার কন্ঠের লালন গীতি গানগুলো শুনতে আপনার কাছে ভালো লাগে জেনে অনেক খুশি হলাম আপু। আপনাদের অনুপ্রেরণা সত্যিই আমাকে অনেক দূরে এনেছে। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে লালন গীতি গান গেয়ে থাকেন। আপনার কন্ঠে এই সমস্ত গানগুলো আমার ভালো লাগে। কিছুদিন আগে আপনার কন্ঠে গান শুনেছিলাম। আবার আজকেও গান শোনার সুযোগ করে দিয়েছেন। বেশি দারুন কন্ঠ দিয়েছেন এই গানে। গানটা আমার বেশ প্রিয়।

 2 years ago 

আমার কন্ঠে লালন গীতি গানগুলো আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম। আপনার মন্তব্য অনেক সুন্দর হয়েছে আপু।

 2 years ago 

দারুন গেয়েছো বন্ধু সত্যি প্রশংসনীয়। প্রতিদিনই হ্যাংআউট এ যেমনটা উপভোগ করি ঠিক তেমনটাই উপভোগ করেছি। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল বন্ধু।

 2 years ago 

বন্ধু তোমাদের প্রশংসা সত্যি অনেক কাজের। আমার গানটা উপভোগ করেছো জেনে খুশি হলাম। অনেক সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য তোমাকে ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনি সব সময় আমাদের মাঝে লালনগীতি গুলো গাওয়ার চেষ্টা করেন। এটা আসলেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে লালনগীতির একটি জনপ্রিয় গান পরিবেশন করেছেন। আপনার কন্ঠে এতো সুন্দর একটি গান শুনতে পেরে বেশ ভালো লাগলো। খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গাওয়ার চেষ্টা করেছেন।

 2 years ago 

আমার শেয়ার করা লালনগীতি গানটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

লালনের গানগুলোর অর্থ তো পুরোপুরি ভাবে আমি নিজেও বুঝি না। তবে শুনতে বেশ ভালো লাগে। এই গানটা বেশ জনপ্রিয় একটা গান। আগেও অনেক শুনেছি। চমৎকার কভার করেছেন গানটা ভাই। আপনার কন্ঠে লালনগীতি বরাবরই খুব ভালো লাগে। সবমিলিয়ে দারুণ ছিল আপনার গানের কভার টা।

 2 years ago 

ভাই লালনের গানের অর্থ বোঝা সত্যি আমাদের মত মানুষের দ্বারা সহজ নয়। আপনার মত আমিও লালনের গানগুলো শুনতে অনেক পছন্দ করি। আমার কভার করা গানটি ভাল লেগেছে জেনে খুশি হলাম। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59997.84
ETH 1576.24
USDT 1.00
SBD 0.42