গান কভার: পাড়ে লয়ে যাও আমায় (লালনগীতি )

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২৯ শে ডিসেম্বর, রবিবার,২০২৪ খ্রিষ্টাব্দ

আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বর্তমানে সারা বিশ্বে লালনের গান নিয়ে বিভিন্ন দেশের গবেষকরা অনেক রিসার্চ করছে। লালন সাঁইয়ের বেশিরভাগ গানগুলোই দেহতত্ত্ব গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায়। কিন্তু সবার সামনে সবসময় গান গাইতে পারতাম না লজ্জা লাগতো। কিন্তু আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পরে প্রতি সপ্তাহের হ্যাংআউটে গান গাওয়া শুরু করে আমার এই জড়তা দূর হয়েছে। এবছর আমার বাংলা ব্লগের বর্ষসেরা অ্যাওয়ার্ডে বেস্ট এন্টারটেইনার সং ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছি। এটা আমার জীবনে পাওয়া অন্যতম একটি পুরস্কার। এই বর্ষসেরা অ্যাওয়ার্ডটা আমার জন্য শুধু পুরস্কার তা নয়, এটা আমার অনুপ্রেরণা।



কভার ফটো


1000131072.jpg

এই কভার ফটোটি ইনশর্ট অ্যাপস দিয়ে তৈরি করা।



আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে পাড়ে লয়ে যাও আমায় গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।



গানের প্রয়োজনীয় তথ্য

গান:- লালনগীতি
এলবাম: সময় গেলে সাধন হবে না।
লিরিক্স: পাড়ে লয়ে যাও আমায়..
মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
কভার : অংকন বিশ্বাস



[কভার গানের ইউটিউব লিংক]

গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন


গান

আমি অপার হয়ে বসে আছি
আমি অপার হয়ে বসে আছি
ও হে দয়াময় ..
পাড়ে লয়ে যাও আমায়
আমি অপার হয়ে বসে আছি।

আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিলো পাটে,
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিলো পাটে,
আমি তোমা বিনে ঘোর সংকটে
আমি তোমা বিনে ঘোর সংকটে
না দেখি উপায় ..
পাড়ে লয়ে যাও আমায়,
আমি অপার হয়ে বসে আছি।

নাহি আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন,
নাহি আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন,
আমি নাম শুনেছি পতিত পাবন
আমি নাম শুনেছি পতিত পাবন,
তাইতে দেই দোহাই ..
পাড়ে লয়ে যাও আমায়,
আমি অপার হয়ে বসে আছি।

অগতির না দিলে গতি
ওই নামে রবে অখ্যাতি,
অগতির না দিলে গতি
ওই নামে রবে অখ্যাতি,
ফকির লালন বলে অকুলের পতি
ফকির লালন বলে অকুলের পতি,
কে বলবে তোমায় ?
পাড়ে লয়ে যাও আমায়।

আমি অপার হয়ে বসে আছি
আমি অপার হয়ে বসে আছি
ও হে দয়াময় ..
পাড়ে লয়ে যাও আমায়
পাড়ে লয়ে যাও আমায়।

সোর্স

এই গান নিয়ে আমার ব্যক্তিগত মতামত**


আমি অতি নগণ্য মানুষ লালন সাঁইজির গানের অর্থ বিশ্লেষণ করার মত ক্ষমতা আমার ভেতরে নেই। বাউল সম্রাট ফকির লালন সাঁইজির বেশিরভাগ গানগুলো দেহতত্ত্ব। এই গানটি আমার খুব প্রিয় একটা গান। সৃষ্টিকর্তাকে স্মরণ করার জন্য মানব জীবন ধারণ করে আমরা খুব কম সময়ের জন্য পৃথিবীতে আসি। তারপর মানব জীবন ধারণ করে সৃষ্টিকর্তার আরাধনা করার মাধ্যমে মানব জীবন থেকে মুক্তি লাভ করে। আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়, পাড়ে লয়ে যাও আমায়.. গানের এই কথাটুকু অর্থ হল যে, মানব জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য সৃষ্টিকর্তার আশায় বসে থাকে মানুষ। সৃষ্টিকর্তার কৃপা না হলে কখনোই মানবজীবন থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। বাউল সম্রাট ফকির লালন সাঁইজির এই গানটি আমার কাছে অনেক ভালো লাগে। কয়েকদিন আগে এই গানটি রেকর্ডং করেছিলাম আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম।

পোস্টের বিবরন


পোস্টের ধরনকভার গান
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
তারিখ১৬ ই অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ
লোকেশনকুষ্টিয়া


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 
1000155574.jpg1000155570.jpg1000155569.jpg
 2 years ago 

ভাইয়া আপনার কণ্ঠে লালন গীতি শুনতে অনেক ভালো লাগে। আসলে লালনগীতি তেমন সময় নিয়ে শোনা হয় না। আপনি অনেক সুন্দর গান করেন। সত্যি অপেক্ষায় থাকি আপনার লালন গীতি শোনার জন্য। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি লালন গীতি গান শুনতে অনেক পছন্দ করেন জেনে খুব ভালো লাগলো আপু। সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহে ও আপনি খুবই সুন্দর একটি লালনগীতি পরিবেশন করেছেন, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনার কন্ঠে গাওয়া লালন গীতি গুলো শুনতে বেশ ভালো লাগে। আজকের গানটি বেশ দারুন ভাবে গাওয়ার চেষ্টা করেছেন।

 2 years ago 

আমার কন্ঠে গাওয়া লালন গীতি গানগুলো আপনার ভালো লাগে জেনে খুশি হলাম। আপনাদের সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য শক্তি যোগায়।

 2 years ago 

লালনের গান নিয়ে আলোচনা চলবে যুগ যুগ ধরে।
এধরনের শিল্পী হয়তো বাংলায় আর হবে না।
যাইহোক আপনি প্রতিনিয়ত লালনগীতি পরিবেশন করে আমাদের মনোরঞ্জন করে থাকেন, সত্যিই দারুন লাগে।
আর আজকের গানটি এককথায় অসাধারণ লেগেছে আমার কাছে।
ধন্যবাদ ভাই।

 2 years ago 

হ্যাঁ ভাই লালনের গান নিয়ে আলোচনা চলবে যুগ যুগ ধরে। সুন্দর গঠনমূলক মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

দারুন গেয়েছো বন্ধু তোমার গাওয়া গান বেশ ভালো লাগে। গানের লিরিক্সটা অসাধারণ ছিল সেই সাথে দারুন সুরকরণ করেছ। সব মিলিয়ে চমৎকার গান গেয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু।

 2 years ago 

আমার গান তোমার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম বন্ধু। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago (edited)

চমৎকার একটি গান কভার শেয়ার করলেন আপনি আপনার গান কভারগুলো অনেক ভালো লাগে শুনতে। বিশেষ করে আপনি যখন প্রতি সপ্তাহে হ্যাংআউটে গান করেন খুব মন দিয়ে শুনি। আজকের গানটি শুনে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ।

 2 years ago 

আমি চেষ্টা করেছি লালন গীতি গান সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

লালন গীতির জন্য যে ভাবের প্রয়োজন হয় তা আপনি খুব সুন্দর করে ফুটিয়ে তোলেন আপনার গানগুলোতে। এইসব গানের কথা শুনলেই যেন গায়ে কাঁটা দেয়। এত অপূর্ব সব কথা একসময় লালন সাঁই লিখে গিয়েছিলেন ভাবলে অবাক লাগে। আপনি এই গানগুলোকে সুন্দর করে করবার চেষ্টা করেন বলে এত সুন্দর শুনতে লাগে। খালি গলায় এসব গান গাওয়াও একটা কায়দা।

 2 years ago 

এটা সত্যি বলেছেন দাদা লালন গীতি গানগুলোতে ভাবের প্রয়োজন হয়। আমি এই কারণে লালনগীতি গানগুলো অনেক বেশি পছন্দ করি। আপনার সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য করে খুব ভালো লাগলো।

 2 years ago 

সুন্দর সুন্দর গানগুলো শুনতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি সব সময় অনেক সুন্দর সুন্দর গানের কভার করেন যেগুলো খুবই সুন্দর হয়ে থাকে। ঠিক তেমনিভাবে আজকের কভার করা গানটা অনেক সুন্দর হয়েছে। গানটা শুনে তো মনটা একেবারে ভরে গেল। এরকম গান আপনার কন্ঠে সব সময় শুনতে চাই।

 2 years ago 

আমার কন্ঠে লালনগীতি গান শুনে আপনার মন ভরে গেছে জেনে খুব খুশি হলাম আপু। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কন্ঠে লালনগীতি শুনতে ভালোই লাগে। খুব সুন্দরভাবে আপনি লালন গীতি গুলো কভার করেন। আপনার মাধ্যমে অনেকগুলো লালনগীতি শোনা হয়েছে। আজকের এই লালন গীতি ও আগে কখনো শোনা হয়নি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর লালন গীতি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কন্ঠে লালন গীতি গান শুনতে ভালো লাগে জেনে খুশি হলাম আপু। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64712.05
ETH 1877.99
USDT 1.00
SBD 0.38