বান্দরবান ভ্রমণ- নিস্তব্ধ রাত আর শুভ্র সকালের সুন্দর মূহূর্ত।

in আমার বাংলা ব্লগlast year (edited)


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১৯ শে জুন, বৃহস্পতিবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000209973.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্রমন প্রিয় মানুষ আর সবসময়ই ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আমি সব সময় প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি যে শুধু একা ভ্রমণ পছন্দ করি এমনটা নয় আমাদের গ্রুপের প্রত্যেকটা সদস্যই ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে। আমরা মাঝেমধ্যেই ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি। গত বছরের জানুয়ারি মাসে আমরা বান্দরবান ও কক্সবাজার ভ্রমণ করেছিলাম এবং সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। আজকে আমি বান্দরবান ভ্রমণের- নিস্তব্ধ রাত আর শুভ্র সকালের সুন্দর মূহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো।

20240120_220731.jpg

বান্দরবান ভ্রমণের প্রতিটি মুহূর্ত আমাদের কাছে উপভোগ্য ছিল। ‌ আমরা‌‌ রেমাক্রি পৌঁছানোর পরে একটি গেস্ট হাউস ভাড়া নিয়েছিলাম। সেখান থেকে আশেপাশের জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। বিকালের দিকে রেমাক্রি ওয়াটার ফলস এ গিয়ে অনেক সুন্দর সুন্দর অতিবাহিত করেছিলাম।

20240120_212428.jpg

তারপর যখন বিকাল গড়িয়ে সন্ধ্যা নামল তখন আমরা আবার আমাদের গেস্টহাউজে ফেরত আসলাম। সবাই খুব দ্রুত রেডি হয়ে আবার বের হলাম সাঙ্গু নদীর পাড়ে বসে সুন্দর সময় অতিবাহিত করার জন্য। যেহেতু শীতের সময় ছিল তাই আমাদের প্লানিং ছিল আগুন জ্বালিয়ে গোল হয়ে বসে সবাই মিলে আড্ডা দিব।

20240121_064910.jpg

পাহাড়ের রাত অনেক নিস্তব্ধ হয় তাই আমরা সাঙ্গু নদীর পাড়ে বেশ ভালোই সুন্দর মুহূর্ত অতিবাহিত করি। যখন রাত একটু গভীর হয় আমরা গেস্ট হাউজে ফেরত আসি। তারপর গেস্ট হাউসে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে খুব দ্রুত ঘুমিয়ে যায়।

20240121_064925.jpg

এই গেস্ট হাউসে আমাদের খাবারের মেনু ছিল সত্যিই অনেক চমৎকার। আমরা সবাই রাতে পেট পুরে খেয়েছিলাম। পাহাড়ের বিনি ধানের ভাত, শিম ভর্তা, আলু ভর্তা, আর ডিম ভুনা সত্যিই অনেক চমৎকার হয়েছিল। আমাদের বান্দরবান ট্যুরের সেরা খাবার ছিল।

20240121_065104.jpg

যাই হোক আমরা আজ সকালে খুব দ্রুত ঘুম থেকে উঠি। কারণ আমরা একটু পরেই ফ্রেশ হয়ে পাহাড়ির সাঙ্গু নদীর গিরিপথ দিয়ে হাঁটতে হাঁটতে‌ নাফাখুমের উদ্দেশ্যে রওনা দিব। আমরা ঘুম থেকে উঠার পরে সবাই মিলে খুব দ্রুত ফ্রেশ হয়ে নিই।

20240121_065111.jpg

গতকালকে জার্নিতে আমি যেহেতু অনেক পরিশ্রম হয়েছিল তাই সকালে ঘুম ভাঙতে একটু কষ্ট হয়েছিল। এরপরেও যেহেতু আমরা অন্য একটি জায়গাতে যাব তাই তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নিলাম।

আজকে এ পর্যন্তই আবার অন্য একটি পোস্টে বান্দরবান ভ্রমণের কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো।



পোস্টের ছবির বিবরন

ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৯ ই জানুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন: বান্দরবান

প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

বান্দরবান ভ্রমণের একের অনেকগুলো পর্ব আপনার কাছ থেকে দেখে আসছি৷ আজকেও যেভাবে আপনি এত সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগলো৷ একইসাথে এখানে বান্দরবান এর এত সুন্দর একটি পোস্ট আপনার কাছ থেকে পড়ে আরো অনেক বেশি ভালো লাগছে৷ এর মধ্য দিয়ে এত চমৎকার কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে বান্দরবানের আরো একটি সৌন্দর্যময় মুহূর্ত দেখতে পেলাম৷ ধন্যবাদ এই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 62692.67
ETH 1669.71
USDT 1.00
SBD 0.42