"পরগাছা"
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ২৬ শে অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৩ খ্রিষ্টাব্দ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি পোস্ট ভেরিয়েশন ঠিক রাখার। আসলে পোস্ট ভেরিয়েশন ঠিক রেখে পোস্ট করার ভেতরে আলাদা একটা মজা আছে। প্রতিদিন যেমনটা আমাদের একই রকম খাবার খেতে পছন্দ হয় না সেটা যতো ভালই হোক না কেন তেমনি প্রতিদিন একই রকম পোস্ট করতেও ভালো লাগে না। আবার পোস্টের কোয়ালিটিও কমে যায় ও শ্রোতারা পড়তে বা দেখতেও খুব একটা পছন্দ করে না। আজকে আমি একটি জেনারেল রাইটিং পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আমি আশা করি আমার জেনারেল রাইটিং পোস্ট আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।
আজকে আমার জেনারেল রাইটিং পোস্ট এর নাম দিয়েছি "পরগাছা"। আর এই পরগাছা এমন একটি গাছ যেটা অন্য গাছের উপরে জন্ম নেয়। আর আস্তে আস্তে বেড়ে উঠতে থাকে। আমার মনে হয় আপনারা বেশিরভাগ মানুষই "পরগাছা" কাছাকাছি সম্পর্কে বেশ অবগত। এর আগেরবার যখন আমি বাড়িতে এসেছিলাম তখন আমার কাকার জন্য সিঙ্গাপুরে পার্সেল পাঠানোর জন্য কাকার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম।
তাদের বাড়ির সাথেই দেখি একটি খেজুর গাছকে পুরোই গ্রাস করে ফেলেছে আর একটি বড়গাছা পাকুর গাছ। আসলে আমি এর আগে অনেক পরগাছা গাছ দেখেছি তবে এরকম পরগাছা গাছ এই প্রথমবার চোখে পড়েছিলো। আমাদের বাড়ির কিছু কিছু গাছের উপর ও পরগাছা হতো হবে সেগুলো বেশি বড় হতো না। তবে আমি সব থেকে বেশি পরগাছা হিসাবে দুটি গাছ দেখেছি সেটা হচ্ছে বটগাছ আর পাকুর গাছ।
আপনারা জানেন সে বটগাছ আর পাকুর গাছের প্রচুর পরিমাণে বৃদ্ধি রয়েছে। কারণ এই দুটি গাছের নাম শুনলে চোখের উপর অনেক বড় গাছের চিত্র ভেসে ওঠে। আর এই পরগাছা পাকুর গাছটা খেজুর গাছটাকে এমন ভাবে গ্রাস করেছে দেখলে আসলে খারাপ লাগবে। কিন্তু এক সময় এই খেজুর গাছের উপরেই পাকুর গাছের জন্ম হয়েছিলো। কিন্তু এখন আস্তে আস্তে খেজুর গাছের অস্তিত্বটাই ধ্বংস করে দিচ্ছে এই পরগাছা পাকুর গাছ।
আমি ভেবে দেখলাম আমাদের সমাজেও এমন পরগাছার মতোই কিছু মানুষ রয়েছে। যারা কিনা সব সময় পরের উপর নির্ভরশীল থাকে। এইসব মানুষগুলো পরগাছার মতোই অন্য একটি মানুষের আশ্রয় আদর যত্নে বেড়ে ওঠে। তখন নিজের স্বার্থের জন্য এই মানুষগুলো বড় হয়ে ওই পরগাছা পাকুর গাছের মতোই গ্রাস করে ফেলে। এমন ধরনের মানুষ আমাদের সমাজে বিরাজমান রয়েছে।
আমাদের সবার উচিত এ ধরনের পরগাছা মানুষের থেকে দূরে থাকা। কারন পরগাছা মানুষ মানেই সে সবসময় পরের উপর নির্ভরশীল। তার প্রয়োজনে সে আপনাকে বা আমাকে ব্যবহার করবে। আবার তার প্রয়োজন ফুরিয়ে গেলে সে ভুলে যাবে উপকারের কথাটা। তাই সবাইকে অনুরোধ করবো যে, কেউ পরগাছা হতে যাবেন না। আসুন সবাই স্বনির্ভর হয়ে জীবন উপভোগ করি।
পোস্টের বিবরন
| পোস্ট ধরন | জেনারেল রাইটিং |
|---|---|
| ডিভাইস | স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪ |
| ক্যামেরা | ১০৮ মেগাপিক্সেল |
| তারিখ | ৮ ই সেপ্টেম্বর ২০২ |
| লোকেশন | কুষ্টিয়া |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon

আমাদের এখানেও বেশ কয়েকটি এমন গাছের চিত্র চোখে বাধে। খেজুর গাছের মরা ডায়গুর মধ্যে পাখিতে খাওয়া বট অথবা পাকুড়ের বীজ থেকেই গাছ জন্ম গ্রহণ করে। আর সেই গাছ একটা দিন এমন পর্যায়ে চলে যায় খাজুর গাছ আর থাকে না, বাহ নষ্টের পথে চলে যায়। পরবর্তীতে দেখা যায় ওই গাছের উপর থেকে শিকড় নেমে পরে সেই গাছ বড় হয়ে ওঠে।
হ্যাঁ ভাই পাখিদের খাওয়া ফলের বীজের মাধ্যমে পরগাছা জন্ম হয়। আমার পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য শুভকামনা রইল।
আমাদের বাড়ির পাশে একটি আম গাছে এরকম পরগাছা রয়েছে। এই পরগাছা গুলো গাছের অনেক ক্ষতি করে। আপনি আজকে খেজুর গাছের মধ্যে বড় একটি পরগাছা ফটোগ্রাফি করেছেন। অনেক সময় আবার দেখা যায় আসল গাছকে মেরে ফেলে পরগাছা অনেক বড় হয়ে যায়। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু পরগাছা অনেক ক্ষতি করে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য।
পাকুর গাছটি কিভাবে খেজুর গাছটির অস্তিত্ব একেবারে শেষ করে দিয়েছে, এটা দেখে বেশ অবাক হলাম। কারণ পরগাছা আগে অনেক দেখেছি, কিন্তু এমন পরগাছা দেখিনি কখনো। যাইহোক পরগাছা টাইপের মানুষ আমাদের সমাজে অনেক রয়েছে। এইসব মানুষেরা সুযোগ সন্ধানী হয়। এইসব মানুষদের কাছ থেকে কেউ কখনো উপকার পায় না,বরং এইসব মানুষ অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খায়। আমাদের অবশ্যই এইসব মানুষদের কাছ থেকে দূরে থাকতে হবে। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বাহ ভাই বেশ ভালো লাগলো আসলেই পরগাছা মানুষগুলো অন্যের মাথায় কাঁঠাল ভাঙ্গে। আমার পোস্টটি পড়ে আপনার কাছে ভাল লেগেছে জেনে খুশি হলাম ভাই । সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।