আমার স্বরচিত কবিতা "শুভ জন্মদিন টিনটিন" ।

in আমার বাংলা ব্লগ3 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২৬ই সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩ খ্রিষ্টাব্দ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



JvFFVmatwWHRfvmtcY4wA2km4qzuNmGYa8SDgaPWyTRfUSpPFnvXvv7QZiP9ip32drWaZUcTQzpejFU5sidvVtoT6rRjL31nx3bRsAgiRnvXtD9danv8goUD3fQthrhWv67TNmkd6W.jpeg

Source: @rme post

আজকে আমার বাংলা ব্লকবাসীর সবার জন্য খুশির একটি দিন। কারণটা আমরা সবাই জানি আমাদের বড় দাদা-বৌদির নয়নের মনি টিনটিন বাবুর ৫ম জন্মদিন। আজকে টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান উপহার দেওয়ার জন্য মনোনীত হয়েছি এজন্য খুবই ভালো লাগছে। আজকে টিনটিন বাবুর জন্মদিনে আরো কি উপহার দেবো সেটা নিয়ে ভেবে যেনো আর কোনো কুল নেই। হঠাৎ করে মনে হলো টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে একটি কবিতা লিখে পোস্ট করবো।

আমি আজকে আপনাদের সাথে আমার স্বরচিত শুভ জন্মদিন টিনটিন কবিতাটি শেয়ার করবো। আমি কবিতা লিখতে এবং পড়তে খুবই পছন্দ করি। আমি কোন প্রফেশনাল কবিতা লেখক নয়, শুধুমাত্র ব্লগিংয়ের জন্য কবিতা লেখার ক্ষুদ্র প্রচেষ্টা করি। তবে আমার বাংলা ব্লগের সদস্য হওয়ার আগে আমি কবিতা পড়তে পছন্দ করতাম কিন্তু আমার বাংলা ব্লগে সদস্য হওয়ার পরে কবিতা লিখতেও পছন্দ করতে শুরু করি।

আমি নিজে কবিতা লেখার জন্য যাদের থেকে অনুপ্রেরণা পেয়েছি তারা হলো, আমাদের শ্রদ্ধেয় বড় দাদা, ছোট দাদা, হাফিজুল্লাহ ভাই, নেভলু ভাই, সেলিনা সাথী আন্টি আরো আমার বাংলা ব্লগের অনেকেই। আমি আমার বাংলা ব্লগের প্রতিটি কবিতা লেখক কে অনুসরণ করি। আমি মনে করি হৃদয়ের শুদ্ধ আবেগ থেকেই কবিতা তৈরি হয়। মনের কথাগুলো, মনের ভাষাগুলো কবিতার মাধ্যমে ফুটে ওঠে। তাহলে চলুন দেরি না করে আমার স্বরচিত কবিতাটি পড়ে দেখি।



শুভ জন্মদিন টিনটিন


আজ থেকে বছর চারেক আগে,
শরতের শিউলি ফুলের সুবাসে,
দাদা-বৌদির কোল আলো করে,
এসেছিলে তুমি এই ধরণীতে।


সেদিনে দাদা-বৌদি তোমাকে নিয়ে,
বুনেছিলো কত রঙিন স্বপ্ন আশা,
ভবিষ্যতে মানুষের মতো মানুষ হবে,
গরিব দুঃখীর পাশে রবে।

তুমি সবার ভালোবাসা হয়ে,
প্রতিটি দিন সুখের আলো ছড়াবে,
আর সে আলো ছড়িয়ে পড়বে,
এই ধরণীর প্রতিটি কোণে কোণে।

তুমি ধীরে ধীরে বড় হবে,
আমাদের সকল আশা পূর্ণ হবে,
তুমি সত্যের পথে সদা বিচরণ করিবে,
আচরণ হবে তোমার পদ্ম কমল।

মুখে থাকবে তোমার অমৃতসুধা,
ক্ষুধার্ত ভিক্ষুকের মিটাবে ক্ষুধা,
তুমি দাদা-বৌদির আদর্শ নিয়ে,
সুখের জীবন গড়ে তোলো।

দূর থেকে সব সময় ভালোবেসে যাবো,
ঈশ্বরের কাছে প্রার্থনায় তোমার ভালো চাইবো,
এই কামনাই করি তোমার জন্মদিনে,
সুখে থেকো, ভালো থেকো অনন্তকাল ধরে



পোস্টের বিবরন

পোস্ট ধরনকবিতা
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা১০৮ মেগাপিক্সেল
তারিখ২৬ ই সেপ্টেম্বর
লোকেশনমোহাম্মদপুর,ঢাকা


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আজ আমাদের সকলের প্রিয় টিনটিন বাবুর জন্মদিন।জন্মদিনের দিন ওর জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।সৃষ্টিকর্তা যেন টিনটিন বাবুকে দীর্ঘ হায়াত দান করে, সেই প্রার্থনাই করি।টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে আপনি খুব সুন্দর একটি কবিতা রচনা করেছেন। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।ধন্যবাদ জানাচ্ছি জন্মদিন উপলক্ষে এত সুন্দর একটি কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

টিনটিন বাবুর শুভ জন্মদিন নিয়ে কবিতা টি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

টিনটিন বাবুর জন্য জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা রইল।টিনটিন বাবুকে নিয়ে লেখা কবিতা খুবই সুন্দর হয়েছে। সৃষ্টিকর্তা টিনটিন বাবুর মনের সকল আশা যেন পূর্ণ করে এবং দাদা বৌদির আদর্শে মানুষের মত মানুষ হয়ে গড়ে ওঠে সে কামনাই করি। কবিতার মাধ্যমে আপনার অনুভূতিগুলো প্রকাশ করার জন্য ধন্যবাদ দাদা।

 3 years ago 

আপনাদের থেকে অনুপ্রেরণা পেলে সত্যিই অনেক বেশি ভালো লাগে ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য।

 3 years ago 

প্রথমে টিনটিন বাবু কে জানে জন্মদিনের শুভেচ্ছা। ছোট্ট ছেলেরে জন্মদিনে আপনি খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়েছি। কবিতার প্রতিটা লাইন আপনি খুবই দারুণভাবে তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ ছোট টিনটিনকে নিয়ে এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার লেখা কবিতাটি পড়ে আপনি মুগ্ধ হয়েছেন এটা জেনে অনেক ভালো লাগছে ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।

 3 years ago 

টিন টিন বাবু কে নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন কবিতাটি পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। আজ আমাদের সকলের প্রিয় টিনটিন বাবুর জন্মদিন।জন্মদিনে টিনটিন বাবুর জন্য অনেক ভালবাসা রইল এবং সৃষ্টির কর্তার কাছে দোয়া করি টিনটিন বাবু যেন
সব সময় ভালো থাকে এবং জীবনটা সফলতায় ভরিয়ে থাকে । অনেক ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু আমরা টিনটিন বাবুর জন্য সবাই সৃষ্টিকর্তার কাছে দোয়া এবং আশীর্বাদ করব যেনো সে সারা জীবন সুখ এবং সফলতায় দেখা পাই। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

টিনটিন বাবুকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই।বাবুর জীবনে এই দিনটি বারবার রঙিন হয়ে ফিরে আসুক।কোনো বাঁধা বিপত্তি ছুঁতে না পারুক বাবুকে।অনেক শুভকামনা রইল।আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন পড়ে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago (edited)

সৃষ্টিকর্তা আপনার মনের সকল চাওয়া পূর্ণ করুক এই কামনাই করি। সুন্দর গঠনমূলক মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

অপূর্ণ কেন🌚?

 3 years ago 

পূর্ণ ভুল করে অপূর্ণ হয়ে গেছে অপু 🥺

 3 years ago 

সত্যি বলতে টিনটিন বাবু আমাদের সকলের প্রাণের প্রিয়। আর তার এই জন্মদিনের শুভলগ্নে আপনি তো দেখছি দারুণ একটি কবিতা লেখে আজ আমাদের সাথে শেয়ার করলেন। কবিতাটি কিন্তু সত্যি অসাধারণ ছিল।

 3 years ago 

আবার কবিতা আপনার কাছে ভালো লেগেছে এটাই আমার সবথেকে বড় পাওয়া। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর ঘটনা মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য।

 3 years ago 

প্রথমে টিনটিন বাবুর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই- শুভ জন্মদিন ‌‌। টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে বেশ সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন‌। জন্মদিনের কবিতাটি পড়ে খুব ভালো লাগলো।জন্মদিনে টিনটিন বাবুর জন্য অনেক ভালবাসা রইল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে লেখা এই কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। আমারো এই কবিতা লেখার পরে অনেক ভালো লাগছিল ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য। ‌

 3 years ago 

ছোট বাচ্চা ছেলেটি আমাদের চোখের সামনে দিনে দিনে বেড়ে উঠছে।ওর বেড়ে ওঠাটা হোক আনন্দের,শান্তির।বড় হয়ে একজন সুন্দর মানুষ হোক এমনটাই চাই।আপনি ওর জন্মদিনকে কেন্দ্র করে চমৎকার একটি কবিতা লিখেছেন। পড়ে ভীষণ ভালো লাগলো। দোয়া করি সব সময় ভালো থাকুক।ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য

 3 years ago 

টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে লেখা কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। সুন্দর গঠনমূলক মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64025.60
ETH 1882.54
USDT 1.00
SBD 0.38