ফটোগ্রাফি: "চোখের শান্তি গ্রামীণ প্রকৃতি"

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১২ ই মার্চ, মঙ্গলবার, ২০২৪ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন নতুন পোস্ট করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কিছুদিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে গিয়েছিলে আমি সেখানে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। আমি যখন ওই গ্রামে যাই তখনই চেষ্টা করি সবার সাথে গ্রামীণ প্রকৃতিতে ঘুরে বেড়ানোর। আমি বাড়িতে গেলে বিশেষ করে বড় ভাই আর বন্ধুদের সাথে সব থেকে বেশি ঘুরে বেড়ায়। আমি বাড়িতে গিয়ে গ্রামীন প্রকৃতিতে ঘুরে বেড়িয়েছিলাম এবং কিছু ফটোগ্রাফি করেছিলাম সেগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন দেরি না করে আমার ফটোগ্রাফি গুলো দেখে আসি।
প্রথম ফটোগ্রাফি

ক্যাপশন: গ্রামীন মাটির রাস্তা
ডিভাইস: স্যামসং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন:কুষ্টিয়া
তারিখ: ৬ ই মার্চ ২০২৪ খ্রিঃ

এটা হচ্ছে আমাদের এলাকার গ্রামীণ মাটির রাস্তা। এই রাস্তার পাশেই ইটের ভাটা থাকার কারণে প্রচন্ড পরিমাণে ধুলো হয়‌। এই রাস্তা দিয়েই আমরা মাঝেমধ্যে পদ্মা নদীর সৌন্দর্য দেখতে যায়। এমন দুটো রাস্তা দিয়ে বাইক চালানো মানে পুরো অ্যাডভেঞ্চার। কিছুদিন আগে আমরা পদ্মা নদীর চরে পিকনিক করেছিলাম তখনও এই ধুলোময় রাস্তা দিয়ে গিয়েছিলাম। সময়টা যখন ঠিক বিকাল তখন গ্রামের চাষিরা তাদের গৃহপালিত পশু ছাগল নিয়ে বাসায় ফিরছে।

দ্বিতীয় ফটোগ্রাফি

ক্যাপশন: গ্রামীণ মাঠ
ডিভাইস: স্যামসং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন:কুষ্টিয়া
তারিখ: ৬ ই মার্চ ২০২৪ খ্রিঃ

আমাদের এলাকার এক বড় ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম তাদের বাড়ির সাথে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মাঠ রয়েছে। এই ভাই একজন ক্ষুদ্র উদ্যোক্তা হয়ে বয়লারের ফার্ম দিয়েছে সবেমাত্র ব্রয়লার চাষ শুরু করেছে। গ্রামীণ সৌন্দর্যে ভরা মাঠের দৃশ্য আমার কাছে সবসময়ই অনেক বেশি ভালো লাগে আর সেই কারণেই আমি এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করে রেখেছিলাম। বসন্তের সময়ে গ্রামীন মাঠগুলো সবুজে ভোরে থাকে। দুই চোখে যদি এই দৃশ্য ধারণ করা যায় তাহলে চোখ ঠান্ডা হয়ে আসে।

তৃতীয় ফটোগ্রাফি

ক্যাপশন: গাছের আড়ালে সূর্যের লুকোচুরি
ডিভাইস: স্যামসং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন:কুষ্টিয়া
তারিখ: ৬ ই মার্চ ২০২৪ খ্রিঃ

প্রতিদিন সূর্যাস্তের সময় গ্রামীণ প্রকৃতির আরো বেশি সুন্দর হয়ে ওঠে। গ্রামীন প্রকৃতির সূর্যের সোনালী আলোতে ভরে ওঠে। সবুজে ভরা ধান খেতে এর পাশে গাছের সাথে সূর্যের লুকোচুরি খেলা দেখতে ভীষণ ভালো লাগে। গ্রামীণ প্রকৃতিকে যদি একান্ত মনে অনুভব করা যায় তাহলে হৃদয়ে প্রশান্তি লাগে।

চতুর্থ ফটোগ্রাফি

ক্যাপশন: সুন্দর পুকুর
ডিভাইস: স্যামসং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন:কুষ্টিয়া
তারিখ: ৬ ই মার্চ ২০২৪ খ্রিঃ

গ্রামীন মাঠের পাশেই ছোট্ট সদ্য কাটা নতুন পুকুরটি ভীষণ সুন্দর লাগছিল। ইচ্ছে করছিলো এই পুকুরে নেমে গোসল করি। এখানকার মাটি দিয়ে বয়লারের ফার্মের জায়গাটি উঁচু করা হয়েছে। আমাদের এই ক্ষুদ্র উদ্যোক্তা ভাই বয়লারের পাশাপাশি এই ছোট পুকুরে ও মাছ চাষের পরিকল্পনা গ্রহণ করেছে এবং বাস্তবায়ন করছে। আমাদের দেশের প্রতিটি ঘরে ঘরে যদি এরকম ক্ষুদ্র উদ্যোক্তা থাকতো তাহলে আমাদের দেশ অর্থনৈতিকভাবে আরো সাবলম্বী হতে পারতো।

পঞ্চম ফটোগ্রাফি

ক্যাপশন: শিমুল গাছ
ডিভাইস: স্যামসং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন:কুষ্টিয়া
তারিখ: ৬ ই মার্চ ২০২৪ খ্রিঃ

আমাদের বাংলাদেশ ষড়ঋতুর দেশ। প্রতিটি ঋতুতে আলাদা আলাদা সৌন্দর্যে ভরে ওঠে গ্রামীণ প্রকৃতি। ঋতুরাজ বসন্তের আগমনে চারিপাশে ফুলের সমারোহ দেখা যায়। বসন্তের আগমনে গ্রামীণ প্রকৃতির শিমুল ফুলে লাল হয়ে যায়।

ষষ্ঠ ফটোগ্রাফি

ক্যাপশন: গমের ক্ষেত
ডিভাইস: স্যামসং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন:কুষ্টিয়া
তারিখ: ৬ ই মার্চ ২০২৪ খ্রিঃ

আমাদের এই উদ্যোক্তা ভাইয়ের ব্রয়লারের ফার্মের সাথে এই ছিল ঘুমের ক্ষেত। গ্রামীণ চাষিরা অনেক শ্রম দিয়ে এসব গোসল ফলায়। আর সেই কারণেই আমরা শান্তি মত তিন বেলা খেতে পারি। এই খেতে গম পাকা প্রায় শেষের দিক কয়েকদিন পরেই চাষিরা গম কেটে বাড়িতে তুলবে আর তারপর প্রক্রিয়াজাতকরণ করে বাজারে নিয়ে বিক্রি করবে। আমরা যে যে স্থানে থাকি না কেন গ্রামীন চাষীদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তাদেরকে সম্মান করা উচিত।

সপ্তম ফটোগ্রাফি

ক্যাপশন: শিমুল গাছের সৌন্দর্য
ডিভাইস: স্যামসং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন:কুষ্টিয়া
তারিখ: ৬ ই মার্চ ২০২৪ খ্রিঃ

বসন্তকালে গ্রামীণ প্রকৃতিতে শিমুল ফুলের সৌন্দর্য ভীষণ ভালো লাগে। গ্রামীণ প্রকৃতি নিজস্ব সৌন্দর্যে ফিরে এসেছে। এই শিমুলের গাছটিতে প্রচুর পরিমাণে শিমুল ফুল হয়েছে। বসন্তকালে শিমুল ফুলের গাছ প্রকৃতিকে অনেক বেশি সুন্দর করে তোলে। শিমুলের লাল ফুলে প্রকৃতি লাল হয়ে ওঠে। গ্রামীণ প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে আমি বারবার মুগ্ধ হই।



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

ঢাকা থেকে গ্রামে গিয়ে দেখছি ভালো সময় অতিবাহিত করেছিলেন। বিশেষ করে গ্রামীণ প্রকৃতির মাঝে ঘুরাঘুরিটা ভালোভাবে করেছেন দেখে, খুব ভালো লাগলো। ঘুরাঘুরির পাশাপাশি অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন গ্রামীণ সৌন্দর্যের। আপনাদের গ্রামটা কিন্তু সত্যি খুবই সুন্দর দেখতে। আমার তো খুবই ভালো লেগেছে। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় যে ফটোগ্রাফিটা করেছেন, এটা অনেক সুন্দর ছিল। এমন কি অন্য সবগুলো ফটোগ্রাফিও একেবারে দারুণ ছিল। মনটা জুড়িয়ে গেল আপনার ফটোগ্রাফি গুলো দেখে। নিশ্চয়ই বড় ভাই এবং বন্ধুদের সাথে ভালো সময় কাটিয়েছিলেন।

 2 years ago 

গ্রামীণ প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগে। আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ খুশি হলাম আপু। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে সত্যিই খুব ভালো লাগে। আপনারা তো অনেক ঘুরাঘুরি করেন সেই সাথে দারুণ সব ফটোগ্রাফি করে থাকেন। আর আমাদের সাথে সেগুলা শেয়ার করেন। প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে শিমুল গাছের সৌন্দর্যটা বেশি সুন্দর।

 2 years ago 

প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অনেক প্রশান্তি খুঁজে পাওয়া যায়। আপনি ভাইয়াকে ঘোরাঘুরি করতে দেন বলেই আমরা ঘুরাঘুরি করতে পারি। অসংখ্য ধন্যবাদ ভাবি সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য।

 2 years ago 

পুরোটা ফটোগ্রাফি পর্বেই গ্রামীণ সুন্দর্য গুলো তুলে ধরেছো বন্ধু তবে গ্রামীণ পরিবেশের মধ্যে শিমুল গাছের দৃশ্যটা বেশি সুন্দর ছিল। তাছাড়া বন্ধু আর বড় ভাইদের ছাড়া ঘোরাফেরায় যেন তৃপ্তি মিটে না এজন্যই তো সব সময় বড় ভাই আর বন্ধুরা মিলে ঘুরে বেড়াই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

শিমুল গাছের দৃশ্যটা আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লেগেছে সত্যিই আকৃষ্ট করার মত। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু।

 2 years ago 

ওয়াও গ্রামীন পরিবেশে প্রকৃতির দারুন কিছু ফটোগ্রাফি করেছেন ৷ প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর আর প্রানবন্তর ছিল ৷ আসলে গ্রামের পরিবেশে সর্বদাই মনোরম পরিবেশ ৷
যা হোক ধুলো মাখা রাস্তা ,মাঠ প্রান্তর , গাছের আড়ালে সূর্য সবমিলে প্রতিটি ফটো দেখার মতো ছিল ৷ অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷

 2 years ago 

আমার প্রতিটি ফটোগ্রাফি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম দাদা। গ্রামীন পরিবেশটা অনেক ভালো লাগে আমার কাছে। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার তোলা গ্রামিন ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে আমার কাছে খুবই ভাল লেগেছে এমনিতেই গ্রামের দৃশ্যগুলো যেনো শিল্পির আকা কোনো চিত্র। অনেক দারুন ছিল প্রতিটা ফটোগ্রাফি ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সত্যি বলেছেন ভাই গ্রামীণ দৃশ্যগুলো যেন শিল্পী হাতে আঁকা কোন চিত্র। আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনিতো আজকে আমাদের মাঝে অসাধারণ কিছু গ্রামীণ ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া।আপনার পোস্ট এর মাধ্যমেই আবারো এটাই বলা যায় যে গ্রাম মানেই হচ্ছে,রূপ লাবণ্য।সূর্যাস্ত,গমের ক্ষেত,ফিমুল গাছের ফটোগ্রাফি সহ সব গুলোই একদম নজর করার মত হয়েছে।তবে আসলেই আমাদের দেশে যদি ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা থাকতো তাহলে হয়তো এত বেকারত্ব থাকতো না।আর সর্বপরি এটুকুই বলবো যে অবশ্যই আমাদের গ্রামীণ মানুষদের প্রতি প্রাণভরা শ্রদ্ধা থাকতে হবে।

 2 years ago 

হ্যাঁ ভাই আমাদের দেশে যদি ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা থাকতো তাহলে দেশে আর বেকারত্বের সমস্যাটা থাকত না। আমার পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

গ্রামীন পরিবেশের সহজ প্রকৃতি সকলের মন এক মুহূর্তেই ভালো করে দেয়। যতই মন খারাপ থাকুক না কেন প্রকৃতির কাছে গেলে মন এমনিতেই ভালো হয়ে যায়। সবগুলোই ফটোগ্রাফি দারুন ছিল ভাইয়া

 2 years ago 

হ্যাঁ আপু আপনি সত্যি বলেছেন মন যতই খারাপ থাকুক না কেন গ্রামীণ প্রকৃতির কাছে গেলে এমনিতেই ভালো হয়ে যায়। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

প্রকৃতি আমাকে আপন করে নেয়। প্রকৃতির সান্নিধ্যে গেলে মন ভালো হয়ে যায় । আপনি আজকে এমন কিছু প্রকৃতির সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরলেন দেখে মন ভরে গেল। এইরকম দৃশ্য সবাই চাই উপভোগ করতে। আমাদের সাথে এত সুন্দর ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার ফটোগ্রাফি করার হাত অনেক ভালো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সত্যি বলেছো বন্ধু এরকম সৌন্দর্য উপভোগ করতে সবাই চায়। গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য মনমুগ্ধকর হয়। সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু।

 2 years ago 

আসলেই বন্ধু গ্রামীণ পরিবেশ মানেই চোখের শান্তি। এমন পরিবেশে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে। দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছ। প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ বন্ধু এমন প্রাকৃতিক পরিবেশে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে। গ্রামীন পরিবেশ টা যেন চোখের শান্তির কারণ। অনেক সুন্দর মন্তব্য করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65993.72
ETH 1936.88
USDT 1.00
SBD 0.38