"শ্রীমঙ্গলের লাল পাহাড়ে চা-বাগানের সৌন্দর্য"

in আমার বাংলা ব্লগ2 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১৫ ই নভেম্বর, শুক্রবার, ২০২৪ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো

1000141349.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা অনেকে জানেন যে, আমি গত বছরে আগস্ট মাসের শেষের দিকে সিলেটে ভ্রমণে বেরিয়েছিলাম। এই ভ্রমণটা আমার জীবনের সবথেকে বড় একটি ভ্রমণ ছিলো। আর এই ভ্রমণ থেকে আমি অনেক জ্ঞানলাভ করতে পেরেছি। আসলে মানুষের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতার ও প্রয়োজন হয় আর মানসিক সুস্থতার জন্য প্রয়োজন বেশি বেশি ভ্রমণ করা আর জ্ঞান লাভ করা। এর আগে আমি সুনামগঞ্জ মিনি কক্সবাজার ভ্রমণ, পদ্মবিল ভ্রমণ, ফ্লাওয়ার গার্ডেন ভ্রমণ, সুনামগঞ্জের হাওর বিলাস ভ্রমণ, শিমুলবাগান ভ্রমণ ১ম ও ২য় পর্ব, অ্যাডভেঞ্চার জাদুকাটা নদী ভ্রমণ সুনামগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজে ১ম পর্ব, ২য় পর্ব, ৩য় পর্ব‌ও ৪র্থ পর্ব, সুনামগঞ্জের নীলাদ্রি লেক- ১ম পর্ব ও ২য় পর্ব, সুনামগঞ্জের লাকমাছড়ার পথে ও "সুনামগঞ্জের লাকমাছড়া ভ্রমণ-১ম পর্ব, ২য় পর্ব, শেষ পর্ব, "সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শুরু" ও টাঙ্গুয়ার হাওর ও মেঘালয় পাহাড়ের অপরূপ সৌন্দর্য, টাঙ্গুয়ার হাওরে ওয়াচ টায়ারের উদ্দেশ্যে, রাতারগুল সোয়াম্প ফরেস্টের উদ্দেশ্যে-১ পর্ব, রাতারগুল সোয়াম্প ফরেস্ট মাজার ঘাটে পৌঁছালাম, "ডিঙি নৌকা নিয়ে রাতারগুল সোয়াম্প ফরেস্টের উদ্দেশ্যে", রাতারগুল সোয়াম্প ফরেস্টের সৌন্দর্য, রাতারগুল সোয়াম্প ফরেস্টের গহীনে মায়াবী সৌন্দর্য, "রাতারগুল সোয়াম্প ফরেস্ট ভ্রমণ শেষ করলাম", সিলেট ভোলাগঞ্জের সাদা পাথরে পৌঁছালাম", সাদাপাথর পর্যটন কেন্দ্র স্নানের প্রস্তুতি, সাদা পাথর পর্যটন কেন্দ্রের স্নানের আনন্দ ও সাদাপাথর ভ্রমণ শেষ করে নৌকা ঘাটের উদ্দেশ্যে, সাদাপাথর ভ্রমণ শেষ করলাম, "সিলেট হাইটেক পার্কে রাত্রিযাপন", সিলেটের বিছনাকান্দির উদ্দেশ্যে রওনা, সিলেটের বিছনাকান্দির পথে, সিলেটের অপরূপ সৌন্দর্য , সিলেটের মায়াবী দৃশ্য, হৃদয়ের শান্তি সবুজ প্রকৃতি, সিলেটের বিছনাকান্দি পৌঁছালাম, সিলেটের বিছনাকান্দির পর্যটন কেন্দ্রে", সিলেটের বিছনাকান্দি ভ্রমণ শেষ করলাম", বিছনাকান্দি থেকে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা, বিছনাকান্দি থেকে জাফলং যাত্রার- ২য় পর্ব, সিলেটের জাফলং পৌঁছালাম, সিলেটের জাফলং ভ্রমণ, হযরত শাহজালাল রঃ মাজার শরীফ ভ্রমণ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমরা টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শেষ করে পিসিমনির বাসায় এসে দুই দিন রেস্ট নিয়ে আবার রাতারগুল ও সাদাপাথর পর্যটন কেন্দ্র দেখার জন্য ও ভ্রমণ করেছিলাম। তারপর পিসিমনির বাসায় এসে আরও দুইদিন রেস্ট নিয়ে আমরা শ্রীমঙ্গল ভ্রমণ করতে বের হয়েছিলাম আপনাদের সাথে "শ্রীমঙ্গলের চা বাগান ও রাবার বাগানের পথে", শ্রীমঙ্গলের লাল পাহাড়ের পথে, লাল পাহাড়ের চূড়ায় বিভিন্ন দেবদেবীর মন্দির দর্শন শেয়ার করেছিলাম। আজকে আমি আপনাদের "শ্রীমঙ্গলের লাল পাহাড়ে চা-বাগানের সৌন্দর্য" শেয়ার করবো।

20230905_095531.jpg

পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার মাঝে যে, এতটা আনন্দ আছে সেটা এর আগে কখনোই জানা ছিল না। কারণ এর আগে কখনোই আমি কোন পাহাড়ের ভ্রমন করিনি। আর পাহাড় সম্পর্কে এ ধারণাটাও খুব কম ছিলো। সিলেট ভ্রমণে যখন মেঘালয় পাহাড়ের পাশ দিয়ে অনেক জায়গায় ভ্রমণ করেছিলাম তখন থেকেই পাহাড়ে ভ্রমণ করতে ইচ্ছে করছিলো। কারণ পাহাড়ের সৌন্দর্য যে, এতটা সুন্দর সেটা খুব কাছ থেকে না দেখলে বোঝা যায় না।

20230905_095021.jpg

আমরা লাল পাহাড়ের দ্বিতীয় বৃহত্তম চূড়ায় অনেকটা সময় অতিবাহিত করেছিলাম। দুপুরের প্রচণ্ড রোদে একটু সমস্যা হচ্ছিল কিন্তু পাহাড়ের উপরে একটি ছোট রেস্ট হাউস থাকাতে আমরা সেখানেই বিশ্রাম নিয়েছিলাম। ছনের তৈরি ফাঁকা এই গোল ঘরে সাধারণত চা শ্রমিকরা কাজ করে এসে রেস্ট নেয়। জন মানবহীন এই জায়গাটা সত্যিই অনেক সুন্দর।

20230905_094513.jpg

লাল পাহাড়ের চারপাশে ছোট ছোট অনেক পাহাড় ঘিরে রয়েছে। এখান থেকে যতদূর পর্যন্ত চোখ যায় শুধুই দেখা যায় পাহাড়ি চা বাগান। পাহাড়ে গেলে আমার কাছে এমনটা মনে হয় যদি পাখির মতো উড়ে উড়ে পাহাড় গুলো দেখতে পারতাম তাহলে কতই না সুন্দর লাগতো। লাল পাহাড়ের এই জায়গাতে আমরা অনেকটা সময় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছিলাম।

20230905_094302.jpg

আর অনেক ফটোগ্রাফিও করেছিলাম যেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। লাল পাহাড়ের চা বাগান গুলো দেখে মনে হয় দার্জিলিংয়ের চা বাগান। যদিও আমি কখনো দার্জিলিং যায়নি তবে যাওয়ার ইচ্ছা রয়েছে। লাল পাহাড়ের চা বাগানের উপর দিয়ে সাদা মেঘের ভেলা গুলো ভাত ছিল দেখতে চমৎকার সুন্দর লাগছিল।

20230905_101719.jpg

লাল পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা শেষে বন্ধু রাহুলকে বললাম তাহলে এবার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। তারপর পাহাড়ি পথে আমরা বাইক নিয়ে আস্তে আস্তে নামতে থাকলাম। লাল পাহাড়ের এই অ্যাডভেঞ্চার ট্রাভেলে যা বুঝলাম পাহাড়ে বাইক নিয়ে ওঠার থেকে নামাতেই রিক্স বেশি থাকে। সব পাহাড়ের অবশ্য বাইক নিয়ে ট্রাভেল করা যায় না, লাল পাহাড়ের পথ অতিরিক্ত খাড়া না থাকার কারণে বাইক নিয়ে ট্রাভেল করা সম্ভব।

20230905_102352.jpg

যাই হোক আমরা খুবই ধীরেসুস্থে বাইক নিয়ে পাহাড় থেকে নেমে সমতল ভূমি চা বাগানে চলে এসেছিলাম। সমতল ভূমি চা বাগান থেকে কয়েকটি ফটোগ্রাফি করে নিয়ে সাত রঙের চা খাওয়ার জন্য শ্রীমঙ্গলের রাধানগরের উদ্দেশ্যে রওনা দিলাম।

আজকে এ পর্যন্তই আমি আবার অন্য পোস্টে
শ্রীমঙ্গলের ভ্রমণ কাহিনী শেয়ার করবো।



ছবির বিবরণ


ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: সিলেট
তারিখ: ৫ ই সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেইম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

শ্রীমঙ্গলের চা বাগান তো দারুন লাগছে ভাই।। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। সব থেকে বড় কথা ভীষণ সুন্দর করে ছবিগুলি ক্যাপচার করলেন। চা বাগান আমার বড় প্রিয়। শুধু চা বাগান দেখবার জন্য উত্তরবঙ্গ যাই বারবার। আপনার এই পোস্ট আমার মন ভালো করে দিল।

 2 years ago 

হ্যাঁ দাদা শ্রীমঙ্গলের চা বাগান দেখতেও অনেক সুন্দর। ‌ এরকম প্রাকৃতিক সৌন্দর্যময় স্থান দেখলে খুব ভালো লাগে। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ দাদা।

 2 years ago 

লাল পাহাড়ে চা-বাগানের সৌন্দর্যর ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। আপনি খুবই সুন্দর জায়গায় ভ্রমণ করেছেন। এরকম সবুজ প্রকৃতির দৃশ্য দেখলেই মন ভালো হয়ে যায়।

 2 years ago 

এটা সত্যি বলেছেন ভাই এরকম সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখলেই মন ভালো হয়ে যায়। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

এত ফটোগ্রাফি দেখে ভালোলাগা যেভাবে জন্মেছে এখন মনে হচ্ছে শ্রীমঙ্গলের চা পান করি। সেই চায়ের স্বাদ না পেলে ছবি দেখাই যেন বৃথা যায়। তা ভাই বলুন কবে খাওয়াবেন শ্রীমঙ্গলের চা।

আসলে প্রত্যেকটা ছবি অসাধারণ হয়েছে।

 2 years ago 

অবশ্যই দিদি বাংলাদেশে আসলে শ্রীমঙ্গলের চা পান করবেন। দিদি আপনার যখন ইচ্ছা হবে চলে এসে আমাকে জানাবেন। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার শেয়ার করা শ্রীমঙ্গলের লাল পাহাড়ে চা-বাগানের সৌন্দর্য দেখে সত্যি বেশ আমি মুগ্ধ হয়েছি। আসলে এই জায়গাগুলো আমিও গত বছর ঘুরতে গিয়েছিলাম আমার কাছেও বেশ ভালো লেগেছিল। ধন্যবাদ এত সুন্দর ভাবে সাজিয়ে লিখে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 2 years ago 

শ্রীমঙ্গলের লাল পাহাড়ের চা বাগানের এরকম দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লাগলো। আর আপনিও ঘুরেছেন এটা সত্যিই চমৎকার ব্যাপার। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

লাল পাহাড়ের সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হয়েছি ভাইয়া। এই সুন্দর পাহাড় গুলো দেখতে যেমন ভালো লাগে তেমনি সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যায়। অনেক ভালো লাগলো আপনার এই পোস্ট দেখে।

 2 years ago 

হ্যাঁ আপু পাহাড়ের সবুজ প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মন এমনিতেই ভরে যায়। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

এবার সিলেট ট্যুরে যাওয়ার সময় শ্রীমঙ্গলের চা বাগানের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম দেখতে দারুন লাগছিল। আসলে এরকম সুন্দর পরিবেশ দেখতে কার না ভালো লাগে । অনেক সুন্দর মুহূর্ত ছিল দারুন বর্ণনা দিয়েছো মামা । অনেক ভালো লাগলো। স্মৃতিচারণ হয়ে গেল তোমার।

 2 years ago 

সিলেটে এখনো তঝমাদের দুই জায়গায় বাকি রয়েছে সেটা হচ্ছে সুনামগঞ্জ আর হচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল। যদি আগামীতে সেরকম সুযোগ আসে তাহলে আমরা সবাই মিলে আবার ভ্রমণ করবো। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য তোমাকে ধন্যবাদ বন্ধু।

 2 years ago 

অসাধারণ একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম।লাল পাহাড়ের সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে গেল যদিও এখানে যাওয়া হয়নি তারপরও আপনার পোষ্টের মাধ্যমে অনেক কিছু জানতে পেরে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাই দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

লাল পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লাগলো আপু। সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

সত্যিই একটা অসাধারণ পোস্ট ছিল যা দেখে মুগ্ধ হলাম ভাই

 2 years ago 

আপনাকে ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62793.02
ETH 1826.68
USDT 1.00
SBD 0.38