"সিঙ্গাপুর প্রবাসী কাকার জন্য ওষুধ পাঠালাম"
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১৬ই সেপ্টেম্বর, শনিবার, ২০২৩ খ্রিষ্টাব্দ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। সিলেটে ভ্রমণ শেষে বেশ কিছুদিন হলো ঢাকা থেকে বাড়িতে এসেছি। বাড়িতে আসার আগে ভেবেছিলাম যে বারে বাড়িতে এসে অনেক সুন্দর সময় অতিবাহিত করব কিন্তু বাড়িতে আসার কয়েকদিন পরেই ইন্ডিয়াতে আমার ঠাকুরমা মারা যাওয়ার কারণে সবকিছু এলোমেলো হয়ে যায়।
তারপর আমাদের বাড়িতে ঠাকুর মার জন্য শ্রাদ্ধ আর আইশমুক্তির আয়োজন করা হয়। এই দুটি অনুষ্ঠানের জন্য নিমন্ত্রণ করা, বাজার করা, ডেকোরেশন করা ভালোই দৌড়ঝাপ করতে হয়েছে আমার। অবশ্য আমার দাদা বাড়িতে থাকলে প্রেশারটা আমার উপরে একটু কম পড়তো। যাইহোক বেশ ভালই অনুষ্ঠান দুটো গতকালকে শেষ হয়েছে।
আপনারা হয়তো অনেকেই জানেন যে, আমার কাকা নয় মাস হলো সিঙ্গাপুরে গিয়েছে। কাকা সিঙ্গাপুরে যাওয়ার দিন অবশ্য আমিই কাকার সাথে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরে গিয়েছিলাম। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেছে ।
কয়েকদিন আগে কাকার এক বন্ধু, কাকার সাথেই কাজ করে সে সিঙ্গাপুর থেকে কিছুদিনের জন্য বাড়িতে এসেছে। কাকা সেই বন্ধু আগামী পরশুদিনই আবার সিঙ্গাপুরে যাবে। তাই কাকা আন্টিকে ফোন করে বলেছিলো যে, তার জন্য ঔষধ আর কিছু খাবার স্যালাইন পাঠিয়ে দেয়ার জন্য।
আমি বাড়িতে আসার পরেই কয়েকদিন ধরে আন্টি আমাকে বলছিলো যে, ওষুধ, খাবার স্যালাইন আরেকটি চশমা কাকার বন্ধুর কাছে দিয়ে আসতে। কাকার আগে যে, চশমা ছিলো সেটা কাজ করতে গিয়ে হঠাৎ করে ভেঙে গেছে তাই এখান থেকে আবার প্রেসক্রিপশন অনুযায়ী আমি বাড়িতে আসার পরে চশমা বানিয়ে এনেছিলাম কুষ্টিয়া থেকে।
কিন্তু বাড়িতে ভীষণ ব্যস্ততার কারণে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত যেতে পারিনি। তাই গতকালকে সব অনুষ্ঠান শেষ হওয়ার পরে আজকে দুপুরের দিকে আমার আন্টি আর আমার কাকাতো ভাই সার্থককে নিয়ে গিয়েছিলাম কাকার বন্ধুর বাড়ি। প্রায় দুই বছর আগে কাকার সাথে একদিন গিয়েছিলাম টাকার এই বন্ধুর বাড়িতে।
আজকে আমরা যাওয়ার পরে আমাদের তো ভীষণ আপ্যায়ন। কাকার বন্ধু বাড়ি না থাকাতে, তার ওয়াইফের কাছে কাকার কাছে যা যা পাঠাবো সেগুলো দিলাম। আন্টি আর ছোট ভাইকে নিয়ে গিয়েছি বলে ভীষণ খুশি সবাই। তারপর কাকার বন্ধুর বাড়ি থেকেই নাস্তা করলাম তারপরে দুপুরের লাঞ্চ করে বিকালের দিকে বাড়িতে আসলাম।
পোস্টের বিবরন
| পোস্ট ধরন | লাইফ স্টাইল |
|---|---|
| ডিভাইস | স্যামসাং এফ-৫৪ |
| ক্যামেরা | ১০৮ মেগাপিক্সেল |
| তারিখ | ১৬ ই সেপ্টেম্বর |
| লোকেশন | কুষ্টিয়া |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon

আপনার কাকার জন্য ওষুধ পাঠালেন জেনে খুব ভালো লাগলো। আসলে অনেকেই যারা প্রবাসে থাকে তারা দেশ থেকে যেতে ওষুধ নিয়ে যায়। কারণ বাহিরের দেশে ওষুধের অনেক দাম। আপনার কাকার জন্য স্যালাইন এবং কিছু ব্যথার ওষুধ দিয়েছেন। কাকার বন্ধুর বাড়ি বাড়িতে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
হ্যাঁ আপু যারা প্রবাসে যায় তারা দেশ থেকে ওষুধ আগেই কিনে নিয়ে যায়। আমাদের দেশ থেকে বিদেশে ওষুধের মূল্য অনেক বেশি। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আসলে কিছু কিছু ঔষধ আমাদের নিত্য প্রেয়োজনীয় হয়ে উঠেছে দিন দিন।বিদেশে না কি সচরাচর ঔষধ কেনা যায় না কিছু নিয়ম কানুন আছে এবং অনেক দাম। আমরা যেমন কিছু কিছু ঔষধ ডিসপেনসারিতে গেলেই কিনতে পারি বিদেশে তা সম্ভব হয় না।আপনার কাকার জন্য ঔষধ পাঠানো উদ্দেশ্যে কাকার বন্ধুর বাড়িতে যাওয়া এবং আপ্যায়ন হয়ে খুশি হয়েছেন বেশ বুঝতে পারলাম পোস্ট টি পরে। ধন্যবাদ
আসলে দিদি বিদেশে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কেনাটা অনেক ঝামেলার। হ্যাঁ কাকার বন্ধুর বাড়িতে বেশ ভালো আপ্যায়ন করেছিল আমাদের। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ভাই আপনি আপনার সিঙ্গাপুর প্রবাসী কাকার জন্য ওষুধ পাঠালেন জেনে বেশ ভালো লাগলো। আসলে আমিও মাঝেমধ্যে আমার ভাইয়ার জন্য ঔষধ পাঠিয়ে থাকি কুয়েতে। আসলে সেই দেশের তুলনায় বাংলাদেশের ওষুধের দাম অনেক কম। এবং বাংলাদেশের ওষুধে তাদের শরীরে বেশি সাইড ইফেক্ট পেতে পারেনা। আপনিও যে ওষুধগুলো পাঠিয়েছেন ঠিক এরকম ওষুধ আমিও মাঝে মধ্যে পাঠায় থাকি। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনিও আপনার ভাইয়ের জন্য কুয়েতে মাঝেমধ্যে এ ধরনের ওষুধ পাঠান জেনে ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
সিঙ্গাপুরে আপনার কাকার কাছে ঔষধ পাঠানো দেখে বেশ ভালো লাগলো। যদিও ব্যস্ততার মধ্যে কয়েকটা দিন কাটিয়ে আপনি ওষুধ গুলো পাঠিয়েছেন। আসলে কিছু কিছু ঔষধ আমাদের প্রায় প্রতিদিন দরকার হয় । আসলে বেশিরভাগ সময়ই দেখা যায় বাংলাদেশ থেকে অন্যান্য দেশে ওষুধ পাঠানো হয় বিশেষ করে প্রবাসীদের জন্য। অনেক ভালো লাগলো ভাই আপনার পোস্ট পড়ে ।আপনার কাকার জন্য শুভকামনা রইল।
আসলে বাড়িতে যাওয়ার পর ব্যস্ততা অনেক বেড়ে গিয়েছিলো। হ্যাঁ ভাই কিছু কিছু ওষুধ আছে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। সুন্দর সুন্দর মন্তব্য করে এভাবে পাশে থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল ভাই।