"ফুলকপি ও আলু দিয়ে নিরামিষ রসা"

in আমার বাংলা ব্লগ3 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৩০ মার্চ, বৃহস্পতিবার, ২০২২ খ্রিষ্টাব্দ

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হল "ফুলকপি ও আলু দিয়ে নিরামিষ রসা"রেসিপি। আমরা সবাই মোটামুটি ফুলকপি ও আলু দিয়ে বিভিন্ন উপায়ে রান্না করে খেয়ে থাকি। তবে আমার কাছে "ফুলকপি আর আলু দিয়ে নিরামিষ রসা" তৈরি করে খেতে বেশ ভালো লাগে। তাহলে চলুন আমার রন্ধন প্রক্রিয়াটি আপনাদের সাথে শেয়ার করি।

কভার ফটো

20230330_125554.jpg

কয়েকটা ছবিকে সংযুক্ত করে একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



রেসিপি তৈরির জন্য উপকরণ:

ক্রমিকউপকরণপরিমাণ
আলু৪ টি
ফুলকপি১ টি
মরিচ১৫ টি
হলুদ২ টেবিল চামচ
লবণ৪ টেবিল চামচ
জিরা২ টেবিল চামচ
তেলপরিমাণ মতো
ঝালের গুঁড়া২ টেবিল চামচ
পাঁচফোড়ন১ টেবিল চামচ


উপকরণ প্রস্তুত প্রণালী :


20230330_114203.jpg20230330_112840.jpg

প্রথমে ফুলকপি, আলু সুন্দর মত কেটে নেব তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে রাখব একটি পাত্রে। তারপর মরিচ পরিষ্কার জল দিয়ে ধুয়ে কেটে নেব।



রন্ধন প্রণালী

প্রথম ধাপ
20220926_120043.jpg20221024_132331.jpg
20221024_133144.jpg20221024_134252.jpg

প্রথমে গ্যাসের চুলা জ্বালিয়ে করায় বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মত তেল দিয়ে নিয়েছি। তেল একটু গরম হলেই ফুলকপি কড়াইতে দেব ও সাথে পরিমাণ মতো হলুদ দিয়ে নেব এবং সুন্দর মত ভাজি করে নেব।



দ্বিতীয় ধাপ

20221024_134322.jpg

ফুলকপি ভাজি করা শেষ হলে একটি পাত্রে উঠিয়ে রাখবো



তৃতীয় ধাপ
20221024_134353.jpg20221024_134445.jpg
20221024_134541.jpg20221024_134733.jpg

আবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিবো তারপর তেল গরম হলে কড়াইতে আলু দিয়ে নেব ও সাথে পরিমাণ মতো হলুদ,জিরা, পাঁচফোড়ন দিয়ে সুন্দর মত ভাজি করতে থাকবো।



চতুর্থ ধাপ

20221024_135202.jpg

দেখা যাচ্ছে আলু ভাজি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এবার করাইতে ফুলকপি দিয়ে দেব এবং আলু আর ফুলকপি একসাথে নাড়াচাড়া করে নেব।



পঞ্চম ধাপ

20221024_135355.jpg

এবার তরকারিতে প্রয়োজন মত পানি দিয়ে নেব। চুলার আগুন পরিমাণ মতো দিয়ে রান্না করতে থাকবো।



ষষ্ঠ ধাপ

20221024_135446.jpg

পরিমাণ মতো পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে কড়াই ঢেকে দেবো।



সপ্তম ধাপ

20221024_140516.jpg

কিছু সময় অপেক্ষা করার পর ঢাকনা উঠিয়ে ফেলবো। এবার রসায় প্রয়োজনমতো লবণ দিয়ে নেব। তারপর আবার কিছু সময় জ্বালাতে থাকবো।



অষ্টম ধাপ

20221024_135405.jpg

আমার রেসিপিটি খাবারের উপযুক্ত হয়ে গিয়েছে এবং চুলা বন্ধ করে দিয়ে কড়াই নামিয়ে ফেলবো।



পরিবেশন
20230330_113305.jpg20230330_113230.jpg

আমার রেসিপিটি পরিবেশনের জন্য পাত্রে রাখা হয়েছে। আমার তৈরি "ফুলকপি ও আলু দিয়ে নিরামিষ রসা" খেতেও অনেক সুস্বাদু হয়েছে।



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার "ফুলকপি ও আলু দিয়ে নিরামিষ রসা" রেসিপি ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

ফুলকপি ও আলু দিয়ে নিরামিষ রসা রেসিপি দেখে আমার তো খুবই লোভ লেগে গিয়েছে। এরকম লোভনীয় রেসিপিগুলো দেখলে ভীষণ ভালো লাগে আমার কাছে। আর আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হয়েছে। সম্পূর্ণ রেসিপিটা তৈরি করার পদ্ধতি টা খুবই সুন্দরভাবে উপস্থাপনা করলেন। যে কেউ খুবই সহজে এটি তৈরি করতে পারবে দেখে। অসম্ভব ভালো লাগলো।

 3 years ago 

ভাই কোন রেসিপি দেখে লোভ লাগলে সেটা খেতে হবে। সুন্দর সাবলীল মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

নিরামিষ সবজি যদিও খুব একটা খাওয়া হয় না। তবে মাঝে মাঝে খেতে ভালো লাগে। ফুলকপি আর আলু দিয়ে সুন্দরভাবে রেসিপি তৈরি করেছেন দেখে ভালো লাগলো। ফুলকপি শীতের সময় খেতে যেমন ভালো লাগে তেমনি সব সময় খেতে ভালো লাগে। আলু দিয়ে রান্না করলে খেতে আরো বেশি মজার হয়। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

আমারে চিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমি খুশি হলাম। হ্যাঁ আপু ফুলকপি শীতের সময় খেতেই অনেক বেশি ভালো লাগে। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago (edited)

বাপরে এই প্লাটফর্মে পুরুষরা যেভাবে রান্নার পোস্ট দেওয়া শুরু করেছে তাতে করে মহিলাদের ভবিষ্যৎ খুবই খারাপ। বেশ সুন্দর করে ফুলকপি দিয়ে আলু দিয়ে রসা তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ভালো ছিল আজকের রেসিপিটি।

 3 years ago 

বর্তমান যুগের পুরুষেরা সবই পারে। কোন নারীর চুল বেঁধে দিতে পারে আবার রান্নাও করতে পারে। সুন্দর মতামত প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ফুলকপি আমাদের সবার খুব পছন্দের খাবার। আপনি ফুলকপি এবং আলু দিয়ে দারুণ একটি নিরামিষ রেসিপি তৈরি করেছেন। যা দেখতে খুবই লোভনীয় লাগছে। মনে হচ্ছে খেতেও খুব সুস্বাদু হয়েছিলো। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু খাইতে অনেক সুস্বাদু হয়েছিল। ফুলকপি আমারও প্রিয় একটি খাবার। সুন্দর মতামত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago (edited)

ফুলকপি আর আলু এই দুটো সবজি আমার কাছে খুবই প্রিয়। ফুলকপি ও আলু দিয়ে নিরামিষ রসা রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই মজার হয়েছে। রন্ধন প্রণালীর প্রতিটি ধাপ গুছিয়ে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ফুলকপি এবং সবজি এই দুটো সবজি আপনার কাছেও খুবই প্রিয় জানতে পেরে ভালো লাগছে। হ্যাঁ ভাই খাবারটি অনেক সুস্বাদু হয়েছিল। সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আমি মনে করি যে আমিষ এর পাশাপাশি আমাদের মাঝে মাঝে নিরামিষ খাওয়া উচিত। খুবই মজাদার একটি নিরামিষ রান্নার রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় ছিল। ধন্যবাদ আপনাকে এত মজাদার একটি রেসিপি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাই অবশ্যই আপনি ঠিক বলেছেন আমাদের মাঝে মাঝে আমিষের পাশাপাশি নিরামিষ খাবারও খাওয়া উচিত। আমার তৈরি খাবারটা অনেক সুন্দর এবং সুস্বাদু হয়েছিল সত্যি বলেছেন বেশ ভালো লাগলো আপনার মন্তব্য জানতে পেরে। আমার বাংলা ব্লগে আপনার জন্য শুভকামনা রইল ভাই।

 3 years ago 

আপনি তো দেখছি ফুলকপি এবং আলু দিয়ে রসা রেসিপি করেছেন। ফুলকপি আলু আমার অনেক প্রিয় খাবার। ফুলকপি বিভিন্ন ভাবে রান্না করা যায়। তবে যে ধরনের রান্না করা হয় ফুলকপি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজাই হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

সুন্দর গঠনমূলক মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনাদের দোয়া একান্ত কাম্য আমার কাছে।

 3 years ago 

শীতকালীন সবজির সমন্বয়ে দারুণ একটি রেসিপি আজ আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখি আমার খুব ভালো লেগেছে, কারণ এই জাতীয় রেসিপিগুলো আমার খুবই প্রিয়। আমিও মাঝে মধ্যে এ জাতীয় রেসিপিগুলো পরিবারে বলে থাকি তৈরি করার জন্য। যেহেতু ফেভারিট একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63928.05
ETH 1855.83
USDT 1.00
SBD 0.39