ইউটিউব ভিলেজ ভ্রমণ- ২য় পর্ব।

in আমার বাংলা ব্লগlast year


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৩ রা জানুয়ারি, শুক্রবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000156895.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্রমন প্রিয় মানুষ আর সবসময়ই ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আমি সব সময় কৃত্রিম স্থানগুলো থেকে প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। তবে যেসব কৃত্রিম স্থানগুলোতে প্রকৃতির ছোঁয়া আছে সেসব জায়গাতেও ভ্রমণ করি। এবছরের শুরুর দিকে আমাদের পরিবারের মানুষদেরকে নিয়ে ইউটিউব ভিলেজে বেড়াতে গিয়েছিলাম। এখন আমি ইউটিউব ভিলেজ ভ্রমণের- ২য় পর্ব শেয়ার করবো।

20240413_175943.jpg

ইউটিউব পার্কের ফুলের বাগানের দৃশ্য সবসময় আমাকে অনেক মুগ্ধ করে। আমরা বিকালের টাইমে গিয়েছিলাম তাই ভেতরে ঢুকে লক্ষ্য করলাম যে, অনেক লোকের সমাগম। শুধু যে বিকালের কারণে অনেক লোকের সমাগম ছিল এমনটা না ঈদের টাইমে এখানে প্রতিদিন প্রচুর লোকের সমাগম ঘটে। এ সময়ে অনেক দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে এই জায়গাতে।

20240413_175727.jpg

শিমুলিয়া ইউটিউব পার্কের ভেতরে বাচ্চাদের অনেক রকমের খেলনার জিনিস হয়েছে। ইউটিউব পার্কে বড়দের থেকে বাচ্চারা এসে অনেক বেশি আনন্দ উল্লাস করে। কারণ বাচ্চারা এমনি ঘোরাঘুরি থেকে খেলাধুলা করতে অনেক বেশি পছন্দ করে। আর এখানে যেসব খেলনা জিনিস রয়েছে এগুলো সাধারণত বাড়িতে থাকে না ধরনের পার্কেই পাওয়া যায়।

20240413_175729.jpg

ইউটিউব পার্কে পাতাবাহার আর ফুলের গাছে ভরা থাকলেও এপ্রিল মাসের দিকে গিয়েছিলাম তাই ফুলের দেখা অনেক কম পেয়েছিলাম। ইউটিউব পার্কের ভেতরে শনের তৈরির ছোট ছোট গোল ঘর রয়েছে যেগুলোতে বসে আড্ডা দেয়া যায় বা গল্প গুজব করা যায়। ইউটিউব পার্কের ভেতরে অনেক বড় জায়গা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে মানুষ বসে এসব গোল ঘরে বিশ্রাম নেয়।

আমরা যে, মৌসুমে গিয়েছিলাম তখন রক্তকবরি আর পিটুনিয়া ফুল দেখেছিলাম। রক্তকবরি ফুলের অনেক গাছ রয়েছে ইউটিউব পার্কের ভেতরে যখন গাছে ফুল ফুটে থাকে তখন দেখতে ভীষণ ভালো লাগে। ফুল এমন একটা জিনিস যা আমরা সবাই পছন্দ করি। আর ফুলকে আমরা ভালোবাসার প্রতীক মনে করি।

20240413_175818.jpg

আমরা ইউটিউব পার্কে যেটা নিয়ে গিয়েছিলাম সন্ধ্যা হতে খুব একটা বেশি দেরি ছিলনা। তাই কিছু সময় ঘোরাঘুরি করার পরে গোধূলি সন্ধ্যা নেমে আসে। ইউটিউব পার্ক থেকে সূর্যাস্ত্র মুহূর্ত অনেক সুন্দর ভাবে উপভোগ করা যায়।

20240413_175654.jpg

সেদিন ইউটিউব ইউটিউব পার্কে আমার ছোট ভাই বোনেরা অনেক বেশি মজা করেছিল। সত্যি বলতে ছোটদের আনন্দ দেখলে অনেক বেশি ভালো লাগে। এরকম খোলামেলা পরিবেশে মাঝেমধ্যে ঘুরতে নিয়ে আসলে ওরা মন থেকে অনেকটা শান্তি পায়।

আজকে এ পর্যন্তই আবার পরবর্তীতে অন্য একটি পোস্টে ইউটিউব ভিলেজ ভ্রমণের তৃতীয় পর্ব আমি আপনাদের সাথে শেয়ার করবো।



পোস্টের ছবির বিবরন

ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৩ ই এপ্রিল ২০২৪ খ্রিঃ
লোকেশন: খোকসা, কুষ্টিয়া

প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 
1000156896.jpg1000156899.jpg1000156897.jpg1000156898.jpg
 last year 

পরিবারের সবার সাথে ইউটিউব ভিলেজ ঘুরতে যাওয়ার প্রথম পর্ব পড়েছিলাম আজকে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছো। হ্যাঁ এপ্রিল মাসে তুলনামূলক সব জায়গাতে ফুলের সৌন্দর্য একটু কম দেখা যায় তবে বসন্তকালে ইউটিউব ভিলেজ এর সৌন্দর্যটা সবচেয়ে বেশি ভালো লাগে কারণ সবুজের সাথে ফুলের সৌন্দর্যটা সবাইকে বেশি আকৃষ্ট করে।

 last year 

বসন্ত কালে সবথেকে বেশি ফুল ফোটে বলেই ইউটিউব ভিলেজ পার্কের প্রকৃতি অনেক সুন্দর হয়ে যায়। খুবই সুন্দর মন্তব্য করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু।

 last year 

পরিবারের সবার সাথে ঘুরতে গিয়েছেন দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। ইউটিউব ভিলেজ ঘুরতে যাওয়ার প্রথম পর্ব আমার দেখা হয়নি। তবে এখন দ্বিতীয় পর্ব দেখে অনেক ভালো লাগলো। জায়গাটি সত্যি অনেক সুন্দর। সুন্দর একটি জায়গা আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আসলে পরিবারের সাথে এভাবে ঘুরতে ভীষণ ভালো লাগে। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

পরিবারের সবার সাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আপনি বেশ ভালোই ঘোরাঘুরি করেছেন।আপনার ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে অনেক ভালো সময় কাটিয়েছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর কাটানো মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

পরিবারের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছিলাম সেটা আপনাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করেছি। পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

youtube ভিলেজ ভ্রমণের দ্বিতীয় পর্বটা এত সুন্দর করে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। এরকম জায়গা গুলোতে ঘুরতে গেলে অনেক ভালো সময় কাটানো যায়। অনেক ভালো সময় কাটিয়ে ছিলেন এটা দেখেই বোঝা যাচ্ছে। এত সুন্দর মুহূর্ত ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

হ্যাঁ ভাই পরিবারের সাথে গিয়ে ইউটিউব অনেকটা সময় কাটিয়েছিলাম। সত্যি বলতে পরিবার নিয়ে কোথাও ঘুরতে গেলে ভীষণ ভালো লাগে। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ইউটিউব ভিলেজ ভ্রমণের প্রথম পর্ব টা দেখেছিলাম। আজকে দ্বিতীয় পর্ব দেখে খুবই ভালো লাগলো। পার্কটা খুব সুন্দর আর মনোরম পরিবেশ। ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। দারুন মুহূর্ত কাটিয়েছেন সেখানে। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

হ্যাঁ আপু পার্কটা অনেক সুন্দর মনোরম পরিবেশের। খুবই সুন্দর মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

পরিবারের সাথে ইউটিউব ভিলেজে ঘুরতে গিয়েছেন জেনে ভালো লাগলো। কবে থেকে ভাবছি ইউটিউব ভিলেজে যাব যাওয়াই হচ্ছে না। অনেকদিন আগে আমি গিয়েছিলাম যখন কিনা এর কাজ চলমান ছিল তারপরে আর যাওয়া হয়ে ওঠেনি। তবে খুব তাড়াতাড়ি একদিন যাবো ভাবছি। ইউটিউব ভিলেজে গিয়ে বেশ কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন দেখে ভালো লাগলো। ইউটিউব ভিলেজ ভ্রমণের পোস্ট আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 last year 

আসলে সবাইকেই সময় দিতে হয় এই কারণেই পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলাম। অবশ্যই যেতে পারো তবে শীতের সময় ইউটিউবে যে সৌন্দর্য একটু কম থাকে। কারণ বেশিরভাগ ফুল ফোটে বসন্ত সময়ে। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60235.88
ETH 1578.52
USDT 1.00
SBD 0.42