ইউটিউব ভিলেজ ভ্রমণ- শেষ পর্ব।

in আমার বাংলা ব্লগ2 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১৯ ই জানুয়ারি, রবিবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000163174.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্রমন প্রিয় মানুষ আর সবসময়ই ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আমি সব সময় কৃত্রিম স্থানগুলো থেকে প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। তবে যেসব কৃত্রিম স্থানগুলোতে প্রকৃতির ছোঁয়া আছে সেসব জায়গাতেও ভ্রমণ করি। এবছরের শুরুর দিকে আমাদের পরিবারের মানুষদেরকে নিয়ে ইউটিউব ভিলেজে বেড়াতে গিয়েছিলাম। এখন আমি ইউটিউব ভিলেজ ভ্রমণের- শেষ পর্ব শেয়ার করবো।



20240413_182652.jpg

ইতিমধ্যে আমি ইউটিউব ভিলেজ ভ্রমণের বেশ কয়েকটি পর্ব শেয়ার করেছি। আমি আশা করছি সেসব পর্বগুলো আপনারা অনেক সুন্দর ভাবে উপভোগ করেছেন। আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে বেড়ায় তবে পরিবারের সাথে ভ্রমন করা খুবই কম হয়ে থাকে। আমরা বন্ধুবান্ধব নিয়ে যেখানেই ভ্রমন করি না কেন পরিবার নিয়েও মাঝেমধ্যে ভ্রমন করা উচিত।

20240413_182613.jpg

কারণ সবাইকে হাসি খুশি রাখার দায়িত্বটা আমাদের নিজেদের। যদি পরিবার নিয়ে ইউটিউব ভিলেজ ভ্রমণ না করতাম তাহলে এই অনুভূতিটা কখনোই উপলব্ধি করতে পারতাম না। ইউটিউব ভিলেজ এর ভিতরে অনেক গুলি স্থাপনা রয়েছে। বেশিরভাগ স্থাপনা গুলো জীবজন্তুর। ছোট ছোট বাচ্চারা এসব স্থাপনা গুলো দেখে অনেক আনন্দিত হয়।

20240413_182425.jpg

আমাদের পরিবারে বেশ কয়েকটি ছোট বাচ্চা ছিল সবাই ইউটিউব ভিলেজে ঘুরতে এসে অনেক বেশি খুশি হয়েছিল। ওদের সবার খুশি থেকে অবশ্য খুবই ভালো লাগছিল। ইউটিউব ভিলেজ এর ভেতরে আখের পাতার তৈরি এবং শোনের তৈরি বেশ কয়েকটি ছোট ছোট ছাউনি ছিল। এসব ছাউনিগুলোতে মানুষ বসে গল্পগুজব করে।

20240413_182318.jpg

ইউটিউব ভিলেজে বিনোদনের জন্য অনেক অনেক জায়গা রয়েছে। অনেক বেশি জায়গা হওয়ার কারণে অনেক বেশি মানুষের সমাগম হলেও খুব একটা বোঝা যায় না। সাধারণ দিনগুলো তুলনায় ঈদের আশেপাশের দিনগুলোতে অনেক বেশি মানুষের সমাগম থাকে। পুকুরের ভেতর অনেক সুন্দর একটা ছাউনি ছিল দেখতে ভীষণ ভালো লাগছিল।

20240413_182907.jpg

প্রায় সন্ধ্যা লেগে এসেছিল তাই আমরা দেরী না করে যত দ্রুত ভ্রমণ শেষ করা যায় সেটাই করছিলাম। আমাদের সাথে ছোট ছোট ভাই বোন গিয়েছিল তারা ছোট বোটে ওঠার জন্য বায়না ধরেছিল। তারপর তাদের সে বায়না পূরণ করা হলো। তখন প্রায় সন্ধ্যা লেগে এসেছিল।

20240413_182911.jpg

তারপর আমরা সেখানে খুব একটা দেরি না করে ফাস্টফুড জাতীয় বেশ কয়েক রকমের খাবার খেয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পরিবারের সবাইকে নিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছিলাম। সত্যি বলতে এরকম সুন্দর মুহূর্তগুলো জীবনে স্মৃতিময় হয়ে থাকবে।

আজকের পোষ্টের মাধ্যমে ইউটিউব ভিলেজ ভ্রমণের সবগুলো পর্ব শেষ করলাম। আমি আশা করছি আমার সকল পর্বগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।



পোস্টের ছবির বিবরন

ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৩ ই এপ্রিল ২০২৪ খ্রিঃ
লোকেশন: খোকসা, কুষ্টিয়া

প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 
1000163213.jpg1000163212.jpg1000163211.jpg
 2 years ago 

ইউটিউব ভিলেজ এর আগে অনেক দেখেছি অনেক ভালো লাগে। আমার খুব পছন্দের একটি জায়গা। ভিতর দৃশ্য গুলো বেশ মনোরম বলতে হয়। অনেক সুন্দর একটি মুহূর্ত আপনি ইউটিউব ভিলেজে কাটালেন। সুন্দর বিষয়টি আমাদের সাথে বর্ণনা করার জন্য ধন্যবাদ।

 last year 

হ্যাঁ আপু ইউটিউব ভিলেজ পার্কের ভেতরে জায়গা অনেক মনোরম। এরকম জায়গা আমার কাছেও খুব ভালো লাগে। সব সময় সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আমি বেশ কয়েকবার খেয়াল করে দেখেছি অনেকেই এই সুন্দর পার্কে ভ্রমণ করতে গিয়েছে এবং সেখান থেকে অনেক সুন্দর সুন্দর ফটো ধারণ করে ব্লগ সাজিয়েছে। আজকে আপনিও আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে ইউটিউব ভিলেজ পার্ক ভ্রমণ শেয়ার করেছেন। অনেক ভালো লাগলো কয়েকটা ফটো আর এই সুন্দর পার্কের বর্ণনা দেখে।

 last year 

হ্যাঁ ভাই অনেকেই ইউটিউব ভিলেজ পার্কে বেড়াতে গিয়েছিল এবং সেখানে ভ্রমণের সুন্দর মুহূর্ত আমার বাংলা ব্লগে শেয়ার করেছিল। আপনার সুন্দর মন্তব্য দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

পরিবারকে সাথে নিয়ে ইউটিউব ভিলেজ ভ্রমণে দারুন মূহুর্ত অতিবাহিত করেছেন ভাইয়া। বাচ্চারা এই ধরনের জায়গায় গেলে বেশি খুশি হয়। আপনার আগের পর্বগুলো আমি দেখেছি। আজকের পর্বটি দেখে খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

হ্যাঁ আপু এটা ঠিক কথা যে বাচ্চারা এই ধরনের জায়গাতে গেলে অনেক বেশি খুশি হয়। সত্যি বলতে সব ছোট ছোট বাচ্চাদের খুশি দেখলে ভীষণ ভালো লাগে মনের কাছে। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার এই ইউটিউব ভিলেজ ভ্রমণের আগের পর্বগুলো দেখা হয়েছে। আজকে শেষ পর্ব আমাদের মাঝে শেয়ার করেছেন। শেষ পর্বেও পার্কের বেশ কিছু ফটোগ্রাফি দেখলাম। পার্ক টা বেশ সাজানো গোছানো এবং নিরিবিলি পরিবেশ। খুবই ভালো লাগলো দেখে। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

হ্যাঁ আপু ইউটিউব ভিলেজ পার্ক অনেক সাজানো গোছানো এবং নিরিবিলি পরিবেশ। পরিবার নিয়ে ভ্রমণ করার জন্য অনেক সুন্দর একটি জায়গা। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ইউটিউব ভিলেজ ভ্রমণের আগের পর্বগুলো যদিও আমার সবগুলো দেখা হয়নি তবে আজকের পর্বটি দেখে অনেক ভালো লাগলো।প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ মন মুগ্ধকর ছিল। অনেক ভালো লাগলো ফটোগ্রাফি ও সাথে সুন্দর বর্ণনা গুলো পড়ে।ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

ইউটিউব ভিলেজ পার্কে ভ্রমণের মুহূর্ত আপনাদের কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য পড়ে খুব ভালো লাগলো আপু।

 2 years ago 

এর আগের পোস্টে দেখেছিলাম আপনি ইউটিউব ভিলেজে গিয়েছেন। ইউটিউব ভিলেজে গিয়ে দারুন সময় হোক কাটিয়েছেন তা পোস্ট পড়ে বুঝতে পারলাম। পরিবারের সবাই মিলে মাঝে মাঝে এরকম করতে গেলে খুব ভালো লাগে। খোকসার মধ্যে ইউ টিউব ভিলেজ খুবই সুন্দর একটা জায়গা। খুব সুন্দর করে ঘোরাঘুরি করার মুহূর্ত উপস্থাপন করে শেয়ার করে নিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

এটা সত্যি বলেছো খোকসার ভিতরে ইউটিউব ভিলেজ জায়গাটা ভীষণ সুন্দর। মাঝেমধ্যে এ ধরনের জায়গাতে গিয়ে ঘোরাঘুরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তাছাড়া পরিবারের সাথে এরকম সুন্দর সময় অতিবাহিত করলে মনের ভেতরে খুব ভালো লাগে। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক ভালোলাগার একটি পার্ক প্রমাণ করেছেন ভাইয়া। এটা ব্যাপক আলোচিত একটি পার্ক। এখানে দেখার মতো অনেক সুন্দর জিনিস রয়েছে। প্রায় লক্ষ্য করে থাকি অনেকেই এই জায়গা ঘুরতে যাই এবং সুন্দর ব্লগ শেয়ার করে। আপনার ব্লগটাও ভালো লাগলো আমার।

 last year 

হ্যাঁ আপু এই পার্ক বর্তমানে ব্যাপক আলোচিত হয়েছে। যদি সেরকম সময় হয় পার্কে এসে ঘুরে যেতে পারেন আশা করি ভালো লাগবে। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

ইউটিউব ভিলেজ ভ্রমণের শেষ পর্বটি খুবই সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে এরকম সুন্দর একটি স্থান গ্রহণ করার মধ্যে রয়েছে অনাবিল আনন্দ। একই সাথে আপনি ইউটিউব ভিলেজে অনেক সুন্দর সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পোস্টটি পড়ে মনে হচ্ছে ইউটিউব ভিলেজের পরিবেশটা অত্যন্ত সুন্দর।

 last year 

এটা সত্যি বলেছেন ভাই এরকম সুন্দরী একটি স্থান ভ্রমণ করার মধ্যে অনাবিল আনন্দ রয়েছে। হৃদয়ের শান্তির জন্যই আমরা আসলে ভ্রমণ করে থাকি। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64364.05
ETH 1873.87
USDT 1.00
SBD 0.36