" আমার ১০ ট্রন(TRX) স্টেকিং" - ৪র্থ সপ্তাহ
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ২১ ই মে, রবিবার, ২০২৩ খ্রিষ্টাব্দ।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। অনেকেই বর্তমানে দেখছি, ক্রিপ্টো টোকেন ট্রন (TRX) স্টেকিং করছে। তাই আমিও ভাবলাম প্রতি সপ্তাহে ছোট কোন এমাউন্টের স্টেকিং করবো যাতে করে ভবিষ্যতে ভালো একটি ফলাফল পায়। কারণ বর্তমানে ক্রিপ্টো টোকেন ট্রন (TRX) এর র্যাঙ্ক খুবই ভালো । তাই এখন যদি একটু কষ্ট করে এভাবে প্রতি সপ্তাহে আমি ক্রিপ্টো টোকেন ট্রন (TRX) স্টেকিং করে রাখি তাহলে একদিন এই কষ্ট গুলোর মূল্য পাবো। এখন থেকে আমি প্রতি সপ্তাহে ট্রন স্টেকিং করার চেষ্টা করবো। আজকে আমি ১০ TRX স্টেকিং করবো। আজকে আমার পোস্টটি হলো ক্রিপ্টো টোকেন ট্রন (TRX) স্টেকিং।
ট্রন স্টেকিং
প্রথম ধাপে নিজের ট্রন লিঙ্ক ওয়ালেটে যাবো। আমরা দেখতে পাচ্ছি আমার ট্রন লিঙ্ক ওয়ালেটে ১২৭.৬১৭ TRX আছে। এবার আমি stake আইকনে ক্লিক করব।
দ্বিতীয় ধাপে এসে দেখতে পাচ্ছি যে আমার ১০ TRX স্টেক আছে। এবার আমি নিচের দিকের stake আইকনে ক্লিক করবো।
আমি কত পারসেন্ট বা কি পরিমান ট্রন স্টেকিং করবো সেই এমাউন্ট লিখব। আমি ১০ TRX লিখে এরপর Next Step লেখা আইকনে ক্লিক করছি।
চতুর্থ ধাপে নতুন একটি পেজ আসবে Confirm Transaction এখানে সব তথ্যাদি ঠিক আছে কিনা দেখে আবার Confirm লেখা আইকনে ক্লিক করব।
পঞ্চম ধাপে এসে নিজের ট্রন লিঙ্ক প্রো ওয়ালেটের পাসওয়ার্ড দিব এবং Confirm লেখা আইকনে ক্লিক করব।
ষষ্ঠ ধাপে আমরা দেখতে পাচ্ছি ১০ TRX স্টেকিং সাকসেসফুল দেখাচ্ছে। এবার আপনারা চাইলে Vote for Rewards এ ক্লিক করে ভোট দিয়ে রিওয়ার্ড অর্জন করতে পারেন। আমি এবার Back লেখা আইকনে ক্লিক করে হোম মেনুতে ফিরে যাবো।
হোম মেনুতে এসে আবার stake আইকনে ক্লিক করলে দেখতে পারবো যে মোট ২০ TRX স্টেকড আছে।
এভাবেই প্রতি সপ্তাহে অল্প অল্প করে ট্রন স্টেকিং করে যাব। আপনারা দোয়া এবং আশীর্বাদ করবেন যাতে আমি ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আমার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারি।
আগে ট্রন স্টেকড ছিলো = ১০ (TRX)
ট্রন স্টেকিং এর পরিমাণ = ১০ (TRX)
এখন ট্রন স্টেকড আছে = ২০ (TRX)
পোস্টের বিবরন
| পোস্ট ধরণ | ট্রন জমানো |
|---|---|
| ডিভাইস | স্যামসাং জে-৭ প্রো |
| ছবি | ফোনের স্ক্রিনশট |
| লোকেশন | মোহাম্মদপুর,ঢাকা |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মের আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ক্রিপ্টো টোকেন ট্রন (TRX) স্টেকিং ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
@aongkon

আমাদের প্রত্যেকের সঞ্চয় করা উচিত। সঞ্চয় করা সত্যিই অনেক গুরুত্বপূর্ণ। ১০ ট্রন(TRX) স্টেকিং করেছেন দেখে ভালো লাগলো। আশা করছি ভবিষ্যতের কথা ভেবে আপনি এখন থেকে এগিয়ে যাচ্ছেন। এভাবেই এগিয়ে যান এবং ভালো কিছু করুন এই প্রত্যাশাই করি ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।
হ্যাঁ আপু এভাবেই প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যেতে চাই। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আমিও ভাবছিলাম যে কিছু কিছু ট্রণ স্ট্রেকিং করবো। যাক আপনার এই উদ্যোগ দেখে বেশ ভালোই লাগলো। আশা করি এভাবে ট্রণ ট্রেকিং করে আপনি একদিন আপনার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন। শুভ কামনা রইল আপনার প্রতি।
সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।