"দ্রব্যমূল্যের উর্ধ্বগতি"

in আমার বাংলা ব্লগ2 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৫ ই অক্টোবর, শনিবার, ২০২৪ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো

1000128355.webp
Pixabay



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। সারাদেশে গত কয়েকদিন হলো নিম্নচাপের কারণে বেশ ভালই বৃষ্টিপাত হচ্ছে। বাসায় বসে বসে বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে তবে বাইরে যদি কোন কাজ থাকে তাহলে তখন বৃষ্টি বিরক্ত কর লাগে। বর্তমানে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সত্যি বলতে খুব একটা ভালো নয়। যত দিন যাচ্ছে ততই মুদ্রাস্ফীতি বেড়ে চলছে আমাদের দেশে আর সব কিছু দাম দিন দিন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। যাইহোক আজকে আমি আপনাদের সাথে আমাদের দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আলোচনা করবো।

গত কয়েক বছরে বাংলাদেশের সবকিছুর দাম প্রচন্ড পরিমাণে বেড়েই চলছে। যতই দিন যাচ্ছে ততই বিভিন্ন পণ্যের দাম হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। কিন্তু মানুষের আয়-রোজগার খুব একটা বাড়ে নাই বললেই চলে। এজন্য গরিব থেকে শুরু করে ধনীরা পর্যন্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজার নিয়ে অসন্তোষ। কয়েক বছর আগে যে পণ্যটি আমরা ১০০ টাকা দিয়ে কিনতাম সেই পণ্যই এখন ৩০০ থেকে ৫০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে।

তাহলে ভেবে দেখুন একটি পণ্যের উপরে কত গুন দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু সেই জায়গাতে মানুষের আয়-রোজগার খুব একটা বাড়ে নাই বললেই চলে সেই আগের অবস্থানেই রয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যতই দিন যাচ্ছে ততই খারাপের দিকে যাচ্ছে। আর প্রতিনিয়ত মুদ্রাস্ফিতি বেড়েই চলছে। এভাবে যদি মুদ্রাস্ফিতি প্রতিনিয়ত বাড়তে থাকে তাহলে দেশের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে।

যখন কোন দেশের মুদ্রাস্ফীতি চরম পর্যায়ে চলে যায় তখন টাকার মান অনেক কমে যায়। তখন বাইরের দেশ থেকেও কোন কিছু আমদানি করতে হলে অনেক বেশি টাকা দিয়ে ডলার কিনে তারপর আমদানি করতে হয়। আর যখন বাইরের দেশ থেকে বেশি টাকা দিয়ে কোন পণ্য আমদানি করা হয় তখন নিজেদের দেশের ভেতরেও সেই পণ্য অধিক মূল্যে বিক্রি করা হয়। বিশেষ করে যদি নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি পায় তাহলে সাধারণ মানুষের অনেক অসুবিধা হয়।

গতকালকে কাঁচা বাজার থেকে শাকসবজি কিনতে গিয়ে সবকিছুর দাম শুনে সত্যিই বেশ থমকে গিয়েছিলাম। কাঁচা বাজারের সবকিছুর দাম এতই বেশি যে, এর আগে এমনটা কখনো শুনিনি। এবারের দিকে প্রতিনিয়ত ডিমের দাম বৃদ্ধি পাচ্ছে। সবকিছু মিলিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সবার নাজেহাল অবস্থা।



পোস্টের বিবরন

পোস্ট ধরনজেনারেল রাইটিং
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
তারিখ৫ ই অক্টোবর ২০২৪ খ্রিঃ
লোকেশনমোহাম্মদপুর,ঢাকা


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া বাংলাদেশের অর্থনৈতিক দিন যতই যাচ্ছে ততই যেন খারাপের দিকেই এগোচ্ছে মনে হচ্ছে। বর্তমান জিনিসের অনেক দাম। যারা দিন আনি দিন খায় তাদের জন্য এই পরিবেশে টিকে থাকায় মুশকিল হয়ে যাচ্ছে। জিনিসের এত দাম হওয়ার কারণে আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটি ব্লগ আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এটা সত্যি বলেছেন আপু যারা দিন আনে দিন খায় তাদের জন্য এই পরিবেশে টিকে থাকা অনেক কঠিন। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

যত দিন যাচ্ছে প্রত্যেকটা দিন সব জিনিসের দাম যেন বেড়ে চলেছে। দেশের এমন পরিস্থিতি সত্যিই মানুষকে বেশ বিভ্রান্তির মধ্যে এনেছে। না জানি কবে এই সমস্ত জিনিসের দাম কমবে এবং মানুষ স্বস্তি পাবে।

 2 years ago 

এটা সত্যি বলেছেন ভাই যত দিন যাচ্ছে ততই সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে। বর্তমানে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা বেশ খারাপ। আমি আশা করছি আস্তে আস্তে অর্থনৈতিক অবস্থা ভালো হবে এক সময়। অনেক সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া টা যেন এখন একটা নিয়মে দাঁড়িয়ে গিয়েছে। আর নিত‍্যপ্রয়োজনীয় দ্রব‍্য মূল‍্যের দাম বেড়ে চলেছে প্রতিনিয়ত। এটা একেবারেই অনাকাঙ্খিত। এতে করে সাধারণ মানুষের চলাচল হয়ে যাচ্ছে কষ্ট। এটা নিয়ে সাধারণ মানুষ খুবই সমস‍্যায় আছে। কিন্তু এটার যেন কোন সমাধান নেই।

 2 years ago 

হ্যাঁ ভাই মুদ্রাস্ফিতি পৃথিবীর বেড়ে যাওয়া এখন নিয়ম হয়ে দাঁড়িয়ে গিয়েছে। বর্তমানে সকল জিনিসপত্রের দাম মানুষের লাগাম ছাড়িয়ে গিয়েছে। অনেক সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

সবকিছু দিনদিন আমাদের নাগালের বাহিরে চলে যাচ্ছে। সেদিন বাজারে গিয়েছিলাম সবকিছুর দাম শুনে অবাক হয়ে গেছিলাম। এমনটা চলতে থাকলে দুর্ভিক্ষ দেখা দেবে। কি আর করার মানিয়ে নিয়ে চলতে হচ্ছে। তবে খুবই কষ্ট হয়ে যাচ্ছে। দিনশেষে ভবিষ্যতের জন্য কিছু অর্থ জমানো খুব কষ্টকর। ভালো লাগলো আপনার লেখাটি পড়ে।

 2 years ago 

আপু আমিও আপনার মতই বাজারে গেলে জিনিসপত্রের দাম শুনলে এখন অবাক হয়ে যায়। সত্যি বলতে এসব জিনিসপত্রের দাম এত শুনতে ভীষণ খারাপ লাগে তখন মনে হয় আমরা কোথায় বাস করছি। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64180.37
ETH 1908.22
USDT 1.00
SBD 0.38