বান্দরবান ভ্রমণ: থানচি শহরে পৌঁছালাম।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ৯ ই এপ্রিল, বুধবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্রমন প্রিয় মানুষ আর সবসময়ই ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আমি সব সময় প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি যে শুধু একা ভ্রমণ পছন্দ করি এমনটা নয় আমাদের গ্রুপের প্রত্যেকটা সদস্যই ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে। আমরা মাঝেমধ্যেই ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি। গত বছরের জানুয়ারি মাসে আমরা বান্দরবান ও কক্সবাজার ভ্রমণ করেছিলাম এবং সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। আজকে আমি বান্দরবান ভ্রমণ: থানচি শহরে পৌঁছানোর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো।
আমরা তমাতুঙ্গী পর্যটন কেন্দ্র থেকে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে থানচির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তামা তুঙ্গী পর্যটন কেন্দ্র থেকে থানচি শহরের দূরত্ব খুব একটা বেশি না। তমাতঙ্গী থেকে থানচি যাওয়ার পথের সৌন্দর্যটা অনেক বেশি সুন্দর। থানচি শহরের দৃশ্য একটু দূরের পাহাড়ি রাস্তা থেকেই দেখা যায়।
তমা তঙ্গী থেকে থানচি শহরে আসতে আমাদের মোটামুটি আধা ঘন্টা মতো সময় লেগেছিল। আমাদের সবার কাছে এই থানচি শহরটা অনেক নতুন ছিল। কারণ আমরা সবাই এখানে এবারই প্রথমবারে আসলাম। আমরা থানচি শহরে আসার পরে প্রথমেই এখানকার বিভিন্ন গাইড দের সাথে কথা বলি। এখান থেকে গাইড ভাড়া করেই আমাদেরকে যেতে হবে রেমাক্রি তারপর নাফাখুম।
আমরা একজন বাঙালি গাইড ভাড়া করি। তারপর সেই গাইডকে নিয়ে শহরের ভেতরে একটু রেস্টুরেন্টে যাই। তারপর সেখান থেকে সবাই মিলে একসাথে দুপুরের খাওয়া দাওয়া করে নিই। আর এখান থেকেই সবার মোবাইলে ভরপুর চার্জ দিয়ে নিই। কারণ থানচি শহর থেকে একটু দূরে গেলেই আমরা নেটওয়ার্কের বাইরে চলে যাবো। আর নেটওয়ার্কের বাইরে গেলে সেখানে বিদ্যুতের ব্যবস্থা নেই।
আমরা খুব দ্রুত খাওয়া-দাওয়া শেষ করে থানচি থানাতে যোগাযোগ করেছি। কারণ আমাদের সবাইকে এখন থানায় গিয়ে পারমিশন নিয়ে তারপর রেমাক্রির উদ্দেশ্যে যাইতে হবে। শহরের ভিতরেই থানচি থানা, আমরা সবাই মিলে সেখানে গিয়ে পুলিশের থেকে পারমিশন নিই। এখানে আমাদের সবার ভোটার আইডি কার্ডের ফটোকপি, নিজের ফোন নাম্বার এবং বাড়ির ফোন নাম্বার দিয়েছিলাম।
আরো পুলিশ স্টেশন থেকে আমাদের সবার সাথে করে গ্রুপ ধরে ছবি তুলেছিল। আমরা যেখানে যাচ্ছি সেখানে সাধারণত খুব কম ট্রাভেলার রাই ভ্রমণ করে থাকে। যেসব ট্রাভেলাররা অ্যাডভেঞ্চার প্রিয় তারাই শুধুমাত্র এসব জায়গাগুলোতে ভ্রমন করে। যাইহোক আমরা থানা থেকে সোজা চলে আসি নৌকা ঘাটে।
নৌকা ঘাটে এসে আমরা কিছু সময় নৌকার জন্য অপেক্ষা করি। আমরা নৌকা ঘাটে এসে এখানকার কাউন্টারে নৌকা ভাড়া করার জন্য কথা বলি। আমরা যেহেতু নয়জন ছিলাম তাই দুইটা নৌকা ভাড়া করি।
আজকে এ পর্যন্তই আবার অন্য একটি পোস্টে বান্দরবান ভ্রমণের কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৯ ই জানুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন: বান্দরবান
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon

Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1910015997836243218?t=wKIvmDQoYCR-EpcDRH-05g&s=19
https://x.com/aongkonbd/status/1910016881693434100?t=tsnvgSV4Rh7CPS4mtfOs5w&s=19
https://x.com/aongkonbd/status/1910017728259280950?t=jxoXreqJ29ejuBYdconHcA&s=19
https://x.com/aongkonbd/status/1910022250360619141?t=jRN6_oV43xG5NltZc6G1lA&s=19
https://x.com/aongkonbd/status/1910022719174824053?t=CR2tNauUcjyk6SptqfKuIA&s=19
প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম উৎস হলো বান্দরবান। বান্দরবানের সৌন্দর্য সত্যি খুব অসাধারণ। আপনি বেশ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন। আজকের পোস্টটি দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাই।
প্রকৃতির অপরূপ সৌন্দর্য সবসময় আমাদেরকে মুগ্ধ করে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
এই বান্দরবান ভ্রমণের পোস্টের মধ্য দিয়ে আজকে আপনি আরও একটি জায়গায় পৌঁছেছেন এবং সেখানকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগছে৷ এখানে আপনি খুব সুন্দর ভাবে ফটোগ্রাফির মধ্য দিয়ে অনেক কিছুই আমাদের মাঝে শেয়ার করেছেন৷ যা দেখে খুব ভালো লাগছে৷ পরবর্তী পর্ব দেখার আশায় রইলাম৷
বান্দরবানে আমরা অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। অপরূপ সৌন্দর্য ভরা বান্দরবান দেখে মুগ্ধ পেয়েছিলাম। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।
আপনার কাছ সবসময় এই সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে।