রেসিপি: ডিম দিয়ে ফ্রাইড রাইস তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৩১ ই জুলাই, সোমবার, ২০২৩ খ্রিষ্টাব্দ

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



20230731_024039.jpg

আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো রেসিপি সংক্রান্ত। আমি আজকে ডিম দিয়ে ফ্রাইড রাইস রেসিপি তৈরি করেছি। মাঝেমধ্যেই আমাদের ম্যাচের বেঁচে যাওয়া ভাত দিয়ে ফ্রাইড রাইস তৈরি করে থাকি আমি। ডিম দিয়ে ফ্রাইড রাইস তৈরি খাবারটি আমার কাছে অনেক সুস্বাদু লাগে। আরে রেসিপিটি খুব সহজেই রন্ধন করা যায়। আমি মনে করি ব্যাচেলরদের রান্না শেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি নিজে অনেক ছোটবেলা থেকেই রান্না করতে পারি এবং নিজে রান্না করে খেতে খুবই পছন্দ করি। নিজে নিজে রান্না করে খাওয়াটা আলাদা একটা মজা আছে আর সেটা আমি উপভোগ করি সবসময়। আমি সুন্দরভাবে আপনাদেরকে আমার রেসিপি পোস্টটি ধাপে ধাপে পর্যায়ক্রমে রন্ধন পদ্ধতি বর্ণনা করবো। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।



IMG_20230322_121904_474.jpg

ক্রমিকউপকরণপরিমাণ
ভাতবড় এক বাটি
পেঁয়াজপাঁচটি
মরিচদশটি
রসুনদুইটি
হলুদদুই টেবিল চামচ
লবণচার টেবিল চামচ
ধুনে গুঁড়াএক টেবিল চামচ
জিরা গুঁড়াএক টেবিল চামচ
০৯তেলপরিমাণ মতো


উপকরণ প্রস্তুত প্রণালী :


20230623_020621.jpg20230623_020638.jpg

পেঁয়াজ, রসুন এবং মরিচ পরিমাণ মতো কেটে নিতে হবে এবং পরিষ্কার জল নিয়ে দিয়ে নিতে হবে।



রন্ধন প্রণালী

প্রথম ধাপ:

20230623_020910.jpg

প্রথম ধাপে চুলা জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিতে হবে। তারপর পরিমাণ মতো তেল দিতে হবে।



দ্বিতীয় ধাপ :

20230623_020937.jpg

দ্বিতীয় ধাপে তেল একটু গরম হলে পেঁয়াজ রসুন এবং মরিচ দিয়ে নেবো। তারপর জিরা গুড়া, ধুনে গুড়া, হলুদ, লবণ দিয়ে নেবো।



তৃতীয় ধাপ:

20230623_021306.jpg

তৃতীয় ধাপে সকল মসলা গুলো আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেঁজে নেবো সুন্দর মতো।



চতুর্থ ধাপ:

20230623_021346.jpg

চতুর্থ ধাপে মশলা মোটামুটি পরিমাণে ভাজি হয়ে গেলে দুটি ডিম দিয়ে নেবো।



পঞ্চম ধাপ:

20230623_021710.jpg

পঞ্চম ধাপে ডিম মসলার সাথে সুন্দর ভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেব এবং একটু সময় নিয়ে সুন্দর মতো ভাজি করে নেবো।


ষষ্ঠ ধাপ:

20230623_021914.jpg

ষষ্ঠ ধাপে বাটিতে উঠিয়ে রাখা সাদা ভাত দিয়ে নেবো এবং খুব সুন্দর ভাবে মসলার সাথে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে মিক্সার করে নেবো।



সপ্তম ধাপ:

20230623_022113.jpg

সপ্তম ধাপে দশ মিনিট মতো কড়াইতে নাড়াচাড়া করে ভাত সুন্দর মতো ভাজি করে নেবো। তারপর ভাত ভাজি সম্পূর্ণ হয়ে গেলে চুলা বন্ধ করে দিয়ে কড়াই নামিয়ে ফেলবো।



পরিবেশন

20230623_022900.jpg

আমার রেসিপি খাবারের উপযুক্ত করে পরিবেশনের জন্য পাত্রে রাখা হয়েছে। আজকে আমার ডিম দিয়ে ফ্রাইড রাইস রেসিপিটা খেতে বেশ সুস্বাদু হয়েছিলো। এই রেসিপিটি খেতে আমি খুবই বেশি পছন্দ করি। আপনারা চাইলে এমন ধরনের রেসিপি বাসায় করে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে।



পোস্টের বিবরন

পোস্ট ধরনরেসিপি
ক্যামেরাম্যান@aongkon
ডিভাইসস্যামসাং জে-৭ প্রো
ক্যামেরা১৩ মেগাপিক্সেল
লোকেশনমোহাম্মদপুর, ঢাকা


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার রেছিপি ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

ঠিক বলেছেন ব্যাচালার লোকগুলো রান্না শিখা খুব জরুরী। কারণ কোন সময় নিজেকে রান্না করতে হয়। তবে আজকে আপনি খুব সুন্দর করে ডিম দিয়ে ফ্রাইড রাইস তৈরি রেসিপি করেছেন। সত্যি বলতে আপনার রেসিপিটি দেখে আমার জিভে জল এসে গেল। ম্যাচে অতিরিক্ত ভাত বেঁচে গেল সেগুলো দিয়ে খুব সুন্দর ফ্রাইড রাইস রেসিপি করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর করে রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

নিজে নিজে রান্না করে খেতে আমার খুবই ভালো লাগে। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ঠিকই বলেছেন আপনি নিজে তৈরি করে কোন কিছু খাওয়ার মজাটাই আলাদা। ফ্রাইড রাইস খেতে আমার কাছে খুব ভালো লাগে। মাঝেমধ্যেই তৈরি করে খাওয়া হয়। আপনি খুব সুন্দরভাবে ফ্রাইড রাইস রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনিও ফ্রাইড রাইস খেতে অনেক পছন্দ করেন জেনে ভালো লাগলো আপু। হ্যাঁ আপু খেতে অনেক সুস্বাদু হয়েছিলো। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ডিম দিয়ে ফ্রাইড রাইস রেসিপিটি বেশ মজাদার হয়েছে। ডিম আমার প্রিয় একটি খাবার। আমি খুবই চমৎকারভাবে ডিম দিয়ে ফ্রাইড রাইস তৈরি করেছেন। আপনার রেসিপি র কালার টি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাই ডিম দিয়ে ফ্রাইড রাইস তৈরি করেছিলাম অনেক সুস্বাদু হয়েছিলো। সুন্দর সাবলীল ভাষায় মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ডিম দিয়ে ফ্রাইড রাইস তৈরি রেসিপি। কিছুদিন আগেই এই রেসিপি আমি রেস্টুরেন্ট থেকে খেয়েছিলাম বেশ ভালোই লেগেছিল আমার কাছে। আসলে বাড়িতে তৈরি করে খেতে পারলে সবথেকে বেশি ভালো হয়। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাই নিজে তৈরি করে খাওয়ার মাঝে আলাদা একটি মজা কাজ করে। আমিও এর আগে অনেকবার রেস্টুরেন্টের ফ্রাইড রাইস খেয়েছি। আমার কাছে এই খাবারটি ভালো লাগে। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

বাহ্ আপনি তো দেখছি খুবই কম সময় খুবই সুস্বাদু ফ্রাইড রাইস তৈরি করে ফেলেছেন। ফ্রাইড রাইস খেতে আমি অনেক বেশি পছন্দ করি। আপনার তৈরি ফ্রাইড রাইস দেখতে অনেক লোভনীয় লাগছে।আমি ও এই পদ্ধতিতে মাঝে মাঝে তৈরি করি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন।

 3 years ago 

আপনিও আমার মতো ফ্রাইড রাইস খেতে অনেক পছন্দ করেন জেনে ভালো লাগলো আপু। ডিম দিয়ে তৈরি রাইস অনেক সুস্বাদু হয়েছিলো। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ফ্রাইড রাইস রেসিপিটি সুন্দর হয়েছে।যদিও এই ধরনের খাবারগুলো টেস্টি হলেও বেশিমাত্রায় খেতে পারি না আমি ঘি দেওয়ার ফলে।কিন্তু আপনি তো ঘি ছাড়াই তৈরি করেছেন।দেখে মনে হচ্ছে, ভালোই হয়েছে খেতে।ম্যাচের বেঁচে যাওয়া ভাত দিয়ে ফ্রাইড রাইস রেসিপি আপনার আগেও একটি পোষ্টে দেখেছিলাম মনে হচ্ছে।ধন্যবাদ দাদা।

 3 years ago 

হ্যাঁ দিদি মাঝেমধ্যেই ফ্রাইড রাইস রেসিপি করে খেয়ে থাকি। এই খাবারটি আমার কাছে খুবই চমৎকার লাগে। সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

 3 years ago 

এই রেসিপি টা আমার বেশ ভালো লাগে। বাসায় যখন কোন তরকারী পছন্দ না হতো সাথে সাথে এই রেসিপি টা ঝটপট করে ফেলতাম। অল্প সময়ের মধ্যে মজাদার একটা রেসিপি তৈরি করা যায়। আপনার রেসিপি দেখে তো খেতে ইচ্ছে করছে। অনেক দিন হলো খাওয়া হয়না। আবার একদিন তৈরি করে খাব। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাই এই রেসিপিটি খুবই কম সময়ের ভেতরে করা যায়। আর খাইতেও অনেক সুস্বাদু হয়। অবশ্যই ডিম দিয়ে ফ্রাইড রাইস তৈরি করে খাবেন আশা করি ভালো লাগবে। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ফ্রাইড রাইস খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে এই বেশ কিছুদিন যাবত ফ্রাইড রাইস খাওয়া হচ্ছে না ।আসলে বাসায় খুব চমৎকারভাবে ফ্রাইড রাইস তৈরি করা যায়। ডিম দিয়ে তবে কখনো তৈরি করে খাইনি।

 3 years ago 

আপু অবশ্যই ডিম দিয়ে ফ্রাইড রাইস তৈরি করে খাবেন বে সুস্বাদু হবে আশা করি। সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ডিম দিয়ে ফ্রাইড রাইস তৈরি করার দারুণ একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই ধরনের ফ্রাইড রাইস গুলো খেতে আসলেই অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝেই এটা তৈরি করে খাই।

 3 years ago 

বাহ্ ভাই আমার মত আপনিও ফ্রাইড রাইস তৈরি করে খান মাঝেমধ্যে যেন ভালো লাগলো। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63116.85
ETH 1835.65
USDT 1.00
SBD 0.38