রেসিপি: "দেশি মুরগির মাংস রান্না"

in আমার বাংলা ব্লগ3 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১৩ ই আগস্ট, রবিবার, ২০২৩ খ্রিষ্টাব্দ

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো রেসিপি সংক্রান্ত। আমি আজকে দেশি মুরগির মাংসের রেসিপি তৈরি করেছি। এই রেসিপিটি আমি আমার পিসিমনির বাসা থেকে তৈরি করেছিলাম। আমার পিসিমণি ও পিসেমশাই দুজনেই ভালো রান্না করতে জানে আমি আমার পিসিমণি ও পিসেমশাই থেকেও অনেক কিছুই রান্না করা শিখেছি। আমি মনে করি ব্যাচেলরদের রান্না শেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি নিজে অনেক ছোটবেলা থেকেই রান্না করতে পারি এবং নিজে রান্না করে খেতে খুবই পছন্দ করি। নিজে নিজে রান্না করে খাওয়াটা আলাদা একটা মজা আছে আর সেটা আমি উপভোগ করি সবসময়। আমি সুন্দরভাবে আপনাদেরকে আমার রেসিপি পোস্টটি ধাপে ধাপে পর্যায়ক্রমে রন্ধন পদ্ধতি বর্ণনা করবো। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।



কভার ফটো

20230813_135249.jpg

কয়েকটি ফটো একসাথে করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



IMG_20230322_121904_474.jpg

ক্রমিকউপকরণপরিমাণ
মাংসএক কেজি
পেঁয়াজছয়টি
মরিচের গুঁড়াচার টেবিল চামচ
রসুনচারটি
হলুদদুই টেবিল চামচ
লবণচার টেবিল চাম
ধুনে গুঁড়াদুই টেবিল চামচ
জিরা গুঁড়াতিন টেবিল চামচ
আদাপরিমাণ মতো
১০গরম মসলাপরিমাণ মতো
১১তেলপরিমাণ মতো
১২মুরগি মসলাহাফ প্যাকেট
১৩তেজপাতাদুইটি
১৪আলুপাঁচটি


উপকরণ প্রস্তুত প্রণালী :


20230522_153325.jpg

প্রথমেই মুরগির মাংস সুন্দর মতো কেটে ধুয়ে একটি পাত্রে রেখেছি। তারপর আলু,পেয়াজ, রসুন কেটে নিয়েছি। আদা ব্যালেন্ডারে সুন্দর মতো বেটে করে নিয়েছি।



রন্ধন প্রণালী

প্রথম ধাপ:
20221101_125033.jpg20221101_125217.jpg

প্রথম ধাপে চুলা জ্বালিয়ে দিয়ে প্যান বসিয়ে দিতে হবে। তারপর পরিমাণ মতো তেল দিয়ে, মুরগির মাংস হালকা করে ভেজে পাত্রে উঠিয়ে রেখেছি।



দ্বিতীয় ধাপ :
20221101_124629.jpg20221101_124931.jpg

দ্বিতীয় ধাপে চালাতে কড়াই বসিয়ে নিবো এবং পরিমাণ মতো তেল দিয়ে নেবো। তারপর তেল গরম হলে তেজপাতা এলাচ দারচিনি, দিয়ে নেবো।



তৃতীয় ধাপ:
20221101_124954.jpg20221101_125947.jpg

তৃতীয় ধাপে পেঁয়াজ, মরিচ, রসুন দিয়ে নিবো। তারপর কিছু সময় নাড়াচাড়া করতে থাকবো।



চতুর্থ ধাপ:
20221101_130028.jpg20221101_130256.jpg

চতুর্থ ধাপে জিরের গুড়া, মরিচের গুঁড়া, মুরগি মসলা, আদা বাটা, ধুনে গুড়া, হলুদ গুঁড়া,লবন দিয়ে নেবো। তারপর খুন্তি দিয়ে সকল মসলাগুলো একসাথে মিশিয়ে নেবো, তিরপর সুন্দর মতো মসলা গুলো কষিয়ে নেবো।



পঞ্চম ধাপ:
20221101_130404.jpg20221101_130452.jpg

পঞ্চম ধাপে দেশি মুরগির মাংস দিয়ে নেবো। আর মাংশ মসলার সাথে সুন্দর ভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেবো এবং একটু সময় নিয়ে সুন্দর মতো মাংস কষিয়ে নেবো।



ষষ্ঠ ধাপ:
20221104_100905.jpg20221101_131939.jpg

ষষ্ঠ ধাপ মাংসে আলু দিয়ে নেবো তারপর পরিমাণ মতো জল দেবো। আর জল দেয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং কিছু সময় অপেক্ষা করবো।



সপ্তম ধাপ:

20221104_100925.jpg

সপ্তম ধাপে কিছু সময় অপেক্ষা করার পড়ে ঢাকনা উঠিয়ে ফেলবো এবং যতোসময় পর্যন্ত মাংস খাওয়ার উপযুক্ত না হয় ততোসময় অপেক্ষা করবো।

অষ্টম ধাপ:

20221104_100955.jpg

অষ্টম ধাপে দেশি মুরগির মাংস খাওয়ার উপযুক্ত হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলব।

পরিবেশন

20230813_134057.jpg

আমার রেসিপি খাবারের উপযুক্ত করে পরিবেশনের জন্য পাত্রে রাখা হয়েছে। দেখে মনে হচ্ছে বেশ ভালই স্বাদ হয়েছে।



পোস্টের বিবরন

পোস্ট ধরনরেসিপি
ক্যামেরাম্যান@aongkon
ডিভাইসস্যামসাং জে-৭ প্রো
ক্যামেরা১৩ মেগাপিক্সেল


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার রেছিপি ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

দেশি মুরগির মাংস আমার অনেক প্রিয়। আজকে আপনার তৈরি দেশি মুরগির মাংস রেসিপি দেখে আমার খেতে খুবই ইচ্ছা করছে। দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। এত সুন্দর ভাবে রেসিপিটি তৈরীর ধাপ গুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

আপনার কাছে ও দেশি মুরগির মাংস অনেক প্রিয় জেনে ভালো লাগলো। অবশ্যই ভাই দাওয়াত রইলো এসে খেয়ে যাবেন। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

দেশি মুরগি তো আমাদের এখানে খুব বেশি একটা পাওয়া যায় না। তবে অনেক খোঁজাখুঁজি করলে হয়তো মাঝে মধ্যে পাওয়া যায়। যাইহোক আপনার পিসিমণির বাসা থেকে যেহেতু রান্না করেছেন এবং তিনিও অনেক সুন্দর রান্না করতে পারেন তাহলে যে খেতে খুব টেস্টি হয়েছে এই কথার অবকাশ নেই। আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে।

 3 years ago 

হ্যাঁ দাদা, আমার পিসিমণি আর পিসেমশাই দুজনেই অনেক ভালো রান্না করতে পারে। বর্তমানে আমাদের এইদিকেও দেশি মুরগি পাওয়াটা কষ্টের হয়ে দাঁড়িয়েছে। সুন্দর মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

 3 years ago 

দেশি মুরগির রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আসলে দেশি মুরগি অন্য অন্য মুরগীর তুলনায় অনেক বেশি মজাদার লাগে। আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু রেসিপি হয়েছে।

 3 years ago (edited)

সত্যি বলেছেন ভাই অন্য মুরগির তুলনায় দেশি মুরগির মাংসের রেসিপি এর টেস্ট ভিন্নরকম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

দেশি মুরগির মাংস রান্নার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই মুরগির মাংস গুলো শক্ত হবার কারণে খেতেও অনেক ভালো লাগে।

 3 years ago 

দেশি মুরগির মাংস রান্না করলে হাড়ের সাথে মাংস অনেক সুন্দর সুন্দর ভাবে লেগে থাকে। আর অন্যান্য মুরগির তুলনায় দেশি মুরগির মাংস খাইতেও অনেক বেশি টেস্ট লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য।

 3 years ago 

ছোটবেলা থেকেই আপনি রান্না করতে পারেন এবং নিজে রান্না করে খেতে পছন্দ করেন জেনে ভালো লাগলো ভাইয়া। অনেকে আছে নিজে নিজে রান্না করতে অনেক পছন্দ করে। তবে আপনার শেয়ার করা রেসিপি দেখে মনে হচ্ছে মুরগির মাংসের এই রেসিপি খেতে অনেক ভালো হয়েছিল। খুবই লোভনীয় লাগছে ভাইয়া।

 3 years ago 

হ্যাঁ আপু ছোটবেলা থেকেই আমি অনেক কিছুই রান্না করতে পারি। আমার রান্না করা দেশি মুরগির রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছিল আপু। আমার পোস্টে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

তোমার হাতের মাংস রান্না অসাধারণ হয় বন্ধু। তোমার রান্নার পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে বর্ণনা করেছো। শুভকামনা রইল তোমার জন্য

 3 years ago 

বন্ধু টের পাইলে কি করে যে, আমার হাতের মাংস রান্না অসাধারন হয়! আমার পোস্টে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

মুরগির মাংস আমার খুবই পছন্দের আর দেশি মুরগির মাংসগুলো তো কথাই নেই। আপনার রেসিপিটি দেখে খুবই লোভনীয় লাগছে। কালার টা দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুস্বাদুও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আমার কাছে ও মুরগির মাংস অনেক পছন্দের। হ্যাঁ আপু অনেক সুস্বাদু হয়েছিলো। সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

দেশি মুরগির মাংস পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল আর ঝাল যদি একটু বেশি তাহলে তো কোন কথাই নেই। আপনি আমার খুবই পছন্দের একটি রেসিপি তৈরি করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ ভাই দেশি মুরগির মাংস পছন্দ করে না এমন লোক সত্যি খুবই কম পাওয়া যাবে হয়তো। দেশি মুরগির মাংস ঝাল যতো বেশি হবে টেস্ট ততো বেশি হয় লাগে। সুন্দর মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

দেশি মুরগির মাংস খেতে যে কি টেস্ট। যেটা আপনি খুব সুন্দর ভাবে রেসিপি তৈরি করে শেয়ার করলেন ।অনেক সুন্দর হয়েছে রেসিপি তৈরি অনেক প্রিয় দেশি মুরগির মাংস।

 3 years ago 

তুমিও দেশি মুরগির মাংস অনেক পছন্দ করো জেনে ভালো লাগলো। সুন্দর মতামত শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63963.21
ETH 1857.18
USDT 1.00
SBD 0.39