"ঈদ মোবারক"
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ২২ ই এপ্রিল, শনিবার, ২০২৩ খ্রিষ্টাব্দ।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছে। "ঈদ" শব্দের অর্থ হলো "উৎসব"। "ঈদ মোবারক" শব্দের আক্ষরিক অর্থ "আনন্দ উদযাপন কল্যাণময় হোক"। এই দিনে জাতি, ধর্ম, বর্ণ জাতি নির্বিশেষে সবাই ঈদের আনন্দে মেতে উঠে। "ধর্ম যার যার উৎসব সবার" এই কথাটি মাথায় রেখে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই সবার ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করি। আর এই দিনে সবাইকে বুকে টেনে নেয়াই মুসলমান ধর্মাবলম্বীদের একটি ঐতিহ্য। আজকে ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে "ঈদ মোবারক"।
দীর্ঘ এক মাস ব্যাপী মাহে রমজান মাস পালনের পর ইসলাম ধর্মাবলম্বীদের বহু প্রতীক্ষিত প্রধান উৎসব ঈদুল ফিতর আজকে। ঈদুল ফিতরের এই দিনে মুসলমান ধর্মালম্বীলম্বীরা একটি মাস রোজা রাখার পরে উপবাস ভঙ্গন করে। মুসলমান ধর্মাবলম্বীরা নিজেদের সংযম ধৈর্যর মাধ্যমে একটি মাস ব্যাপী মহান আল্লাহ তায়ালার ইবাদত করে থাকেন।
আজকের এই দিনে ইসলাম ধর্মাবলম্বীরা নতুন সাজে সজ্জিত হয়ে পরিবার আত্মীয়-স্বজন এবং পাড়া-প্রতিবেশীদের সাথে আনন্দ উল্লাসে ধর্মীয় বিধি-বিধান মিলে ঈদুল ফিতর উৎসব পালন করেন। এই দিনটি ইসলাম ধর্মাবলম্বীদের জন্য বিশেষ একটি দিন। এই দিনটিতে ইসলাম ধর্মাবলম্বীরা মহান আল্লাহর কাছে তাদের সব প্রার্থনা নিবেদন করেন। ইসলাম ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে এই দিনটিতে মহান আল্লাহতালার কাছে যে সকল প্রার্থনা করবেন সকল প্রার্থনায় আল্লাহতালা কবুল করে নেবেন।
একটি বছরের একটি দিন ঈদের দিন খুশির দিন। প্রতিটি মুসলিম পরিবারে এই দিনটি বহু প্রতীক্ষিত বহুকাঙ্খিত একটি দিন। এই দিনটিতে কর্মজীবী স্বামী ফিরে আসেন স্ত্রীর সাথে ঈদ কাটানোর জন্য । এই দিনটিতে সন্তান ফিরে আসেন মায়ের সাথে ঈদ কাটানোর জন্য। এই দিনটিতে বাবা ফিরে আসেন সন্তানের সাথে ঈদ কাটানোর জন্য। ঈদের দিনে মুসলমান ধর্মাবলম্বীদের প্রতিটি ঘরে ঘরে সুখের জোয়ার বয়ে যায়। মুসলিম পরিবারে ঈদুল ফিতর উপলক্ষে নতুন নতুন খাবারের আয়োজন করে। ঈদের এই দিনে বড় ছোট নির্বিশেষে নতুন নতুন পোশাকে নতুন সাজে সজ্জিত হয়ে ঈদের মাঠে সমাগম ঘটায়।
প্রিয় মুসল্লীগণ অতীতের সব দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলে ঈদের মাঠে নামাজের মাধ্যমে মহান আল্লাহতালার কাছে সকল প্রার্থনা নিবেদনের মাধ্যমে নতুন করে আবার সবকিছু শুরু করার প্রত্যয় গ্রহণ করে। তারপরে মুসলিম ধর্মাবলম্বীরা একে অপরের সাথে মোলাকাতের মাধ্যমে নিজেদের সম্পর্ক আরো শক্তিশালী ও মজবুত করে থাকেন। ভালোবাসার বন্ধনে তারা সবাইকে বুকে টেনে নেয়।।
হে প্রিয় মুসলিম ভাই-বোনেরা আপনারা সবাই সুস্থ এবং সুন্দরভাবে ঈদুল ফির পালন করুন। আপনাদের এই বিশেষ ধর্মীয় উদযাপনে সারা বিশ্বে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আপনাদের পাশে আছে। আসুন সবাই ঈদের দিন আনন্দ উল্লাসে বেঁচে থাকি।
পোস্টের বিবরন
| পোস্টে ধরন | জেনারেল রাইটিং |
|---|---|
| ডিভাইস | স্যামসাং জে-৭ প্রো |
| তারিখ | ২২ ই এপ্রিল |
| লোকেশন | কুষ্টিয়া |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
@aongkon

প্রথমেই আপনাকে জানাই ঈদ মোবারক। আসলে ঠিকই বলেছেন ধর্ম যার যার উৎসব সবার। আমরা সবাই আজকের দিনে অনেক বেশি আনন্দিত। আসলেই পরিবারের লোকজন বাহিরে থাকলেও কিন্তু ঈদের সময় বাড়িতে আসে পরিবারের লোকজনের সাথে কাটানোর জন্য। আর সবাই নতুন জামা পড়ে ভীষণ আনন্দ করে কাটায়।
আপনাকেও ঈদ মোবারক আপু। সুন্দর গঠনমূলক মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা ও স্বাগতম। ঈদ হয়ে উঠুক সবার জীবনে আনন্দঘন মুহূর্ত। ধর্ম যার যার ঈদ উৎসব সবার আপনি ঈদের ছুটিতে বেশ ভালো থাকুন এই কামনা করি।
আপনাকেও ঈদের শুভেচ্ছা রইল।সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনাকে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ আনন্দ নিয়ে আসে সবার জীবনে।দীর্ঘ এক মাস পর আনন্দে মেতে ওঠে সমগ্র মুসলিম জাতি। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে লিখে অনুভূতি শেয়ার করার জন্য।
আপনাকেও ঈদের শুভেচ্ছা রইল আপু। সুন্দর মতামত প্রধানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনাকেও জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। আশা করি খুবই আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে এই দিনটিকেও অতিবাহিত করেছেন এবং আপনজনদের সাথে সুন্দর সাহায্যপূর্ণ আচরণের মধ্য দিয়ে পার করেছেন। আমি দোয়া করি আমাদের কমিউনিটির সকল বন্ধুদের ঈদের দিনটা যেন ভালোভাবে অতিবাহিত হয় এবং পরবর্তী দিনগুলো যেন ঈদের দিনের মতো হয়ে থাকে।
আপনাকেও ঈদের শুভেচ্ছা রইল ভাই। সুন্দর গঠনমূলক মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।