কভার গান: দেখ নারে মন ঝাঁকমারি এই দুনিয়াদারি ..

in আমার বাংলা ব্লগ3 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৯ই অক্টোবর, সোমবার, ২০২৩ খ্রিষ্টাব্দ

আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায় কিন্তু কারো সামনে গান গাওয়ার সাহসটা পায়না এখন আর। আসলে ছোটবেলা থেকে যদি বিভিন্ন জায়গায় গান করার অভ্যাস করা হতো তাহলে হয়তো এই ভয়টা আর কাজ করত না। আসলে সবারই কিছু কিছু জড়তা থাকে যেগুলো ছোটবেলা থেকে কাটিয়ে উঠলেই বেশ ভালো হয়। আমার বাংলা ব্লগ থেকে সেই জড়তা গুলো আশা করি আস্তে আস্তে কেটে যাবে।

কভার ফটো

InShot_20231002_010628318.jpg



আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে দেখ নারে মন ঝাক মারি এই দুনিয়াদারি.... গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। ফকির লালন শাহের প্রতিটি গানই আধ্যাত্মিক তাৎপর্যে ভরপুর। ফকির লালন সাহেব প্রতিটি গানের যথার্থ অর্থ খুঁজে পাওয়াটা অনেক দুষ্কর। বর্তমানে বিশ্বের অনেক দেশেই ফকির লালন শাহ এবং তার গানকে নিয়ে রিসার্চ করা হচ্ছে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে। তাহলে চলুন গানটি শুরু করা যাক।



গানের প্রয়োজনীয় তথ্য
  • গান:- দেখ নারে মন ঝাক মারি এই দুনিয়াদারি..
  • এলবাম: সময় গেলে সাধন হবে না।
  • লিরিক্স: লালন ফকির
  • মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
  • কভার : অংকন বিশ্বাস


[কভার গানের ইউটিউব লিংক]

গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন



গান

দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি।
পরিয়ে কৌপনি ধ্বজা মজা উড়ালো ফকিরী।।
বড় আশার বাসা এ ঘর
পড়ে রবে কোথা রে কার
ঠিক নাই তারই।
পিছে পিছে ঘুরছে শমন
কোনদিন হাতে দেবে দড়ি।।
দরদের ভাই বন্ধুজনা
ম’লে সঙ্গে কেউ যাবেনা মন তোমারই।
খালি হাতে একা পথে বিদায় করে দেবে তোরই।।
যা করো তাই করো রে মন
পিছের কথা রেখ স্মরণ বরাবরই।
দরবেশ সিরাজ সাঁই কয় শোন রে লালন
হোস নে কারো ইন্তেজারি।

[সোর্স]

(https://www.lalongeeti.com/jhakmari/)




এই গান নিয়ে আমার কিছু কথা

একদিন আমাদের সবাইকে এই সুন্দর পৃথিবীর মায়াকে ত্যাগ করে ছেড়ে যেতে হবে। আমরা যখন যে, কর্মই করি না কেন আমাদেরকে সব সময় পরলোকর কথা মনে রাখতে হবে। আমাদের ইহলোকের যতো আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব আছে তারা আমাদের মৃত্যুর সময় কেউই সাথে যাবে না। আমাদের জন্ম যতক্ষণ হয়েছে মৃত্যু অবশ্যই হবে।



পোস্টের বিবরন


পোস্টের ধরনকভার গান
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
তারিখ৯ই অক্টোবর ২০২৩
লোকেশনমোহাম্মদপুর,ঢাকা


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

অংকন ভাই মানে সুপারহিট। ভাই আপনার কন্ঠে গানগুলো সব সময় আমার কাছে ভালো লাগে। আজকে আপনি খুবই চমৎকার একটি গান গেয়ে আমাদেরকে শুনিয়েছেন। এই গানটি আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর একটি গান গেয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই আমি সুপার হিট কিনা জানিনা তবে খুব সুন্দর ভাবে লালন গীতি গান কভার করে আপনাদের শোনানোর চেষ্টা করি। বেশ চমৎকার একটি মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো ভাই।

 3 years ago 

আপনি কিন্তু অনেক সুন্দর গান গাইতে পারেন, আর আপনার কন্ঠ ও অসম্ভব সুন্দর। আজকেও অনেক সুন্দর একটা গানের কভার করেছেন আপনি, যেটা শুনে আমার তো মনটা ভরে গিয়েছে। এই প্লাটফর্মের অনেকেই রয়েছে যারা খুবই সুন্দর সুন্দর গান কভার করছে। আর আপনিও অনেক সুন্দর একটা গান কভার করেছেন। আপনার কন্ঠে এরকম গানগুলো পরবর্তীতেও শুনতে পাবো আশা করছি।

 3 years ago 

আপু কমেন্ট বক্সে আপনাদের সুন্দর অনুপ্রেরণা মূলক মন্তব্য দেখে আমি বেশ খুশি হই। অবশ্যই চেষ্টা করব সব সময় এরকম গান শোনানোর জন্য। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনার গানগুলো অনেক দারুন। খুব চমৎকার একটি গান আমাদের মাঝে গেয়ে শুনিয়েছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সব সময় এভাবে আমাদেরকে গান উপহার দিয়ে যাবেন এই কামনা করছি ভালো থাকবেন।

 3 years ago 

আপনাদের অনুপ্রেরণা পেলে অবশ্যই মাঝে মাঝে গান গেয়ে শোনাবো। সুন্দর গঠনমূলক মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনি আজকে অনেক কঠিন একটি পরীক্ষা দিয়েছেন কারণ আপনি লালন গীতি গেয়েছেন। লালন গীতি গান করা খুবই কষ্টকর। চর্চা না থাকলে ধনী গান করা কারো পক্ষে সম্ভব না। কিন্তু সে অসম্ভব আপনি সম্ভব করেছেন খুব সুন্দরভাবে। আপনার কন্ঠে গানটি শুনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাই সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাই লালনগীতি গান করাটা একটু কষ্টকর এটা সত্যি। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর অনুপ্রেরণা জুগিয়ে পাশে থাকার জন্য।

 3 years ago 

সু স্বাগতম ভাই। আশা করি আরও ভালো ভালো গান আপনার কাছ থেকে শুনেতে পারবো।

 3 years ago 

আপনি আজকে আমার পছন্দের একটা গানের কভার করেছেন, যেটা শুনে আমার তো অসম্ভব দারুন লেগেছে। আসলে আমার কাছে গান শুনতে অনেক বেশি ভালো লাগে। আর আপনার এই গানটা আমি তো একেবারে মনোযোগ দিয়ে শুনেছিলাম। পুরো গানটা অনেক সুন্দর করে কভার করে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আমার কভার করা লালন গীতি এই গানটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। আমিও লালন গীতি অনেক বেশি পছন্দ করি। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মতামত পেয়ে ভালো লাগলো।

 3 years ago 

ভাই প্রতিনিয়ত আপনার কন্ঠে লালন গীতি গানগুলো শুনতে খুবই ভালো লাগে। সেই গান হোক না কেন হ্যাঙআউটে আবার হোক না পোষ্টের মাধ্যমে। আপনার কন্ঠে লালন গীতি গান খুব সুন্দর মানিয়ে যায়। আজকের গানটি শুনেও খুবই ভালো লাগলো ভাই। অনেক অনেক ধন্যবাদ, চমৎকার একটি লালন গীতি গান গেয়ে আমাদের মনোরঞ্জন করার জন্য।

 3 years ago 

আমি চেষ্টা করি লালন গীতি গান আপনাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরার জন্য। আপনাদের অনুপ্রেরণা পেলে অবশ্যই এভাবে মাঝেমধ্যে গান শেয়ার করবো। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আমার বাংলা ব্লগে এখন অনেকের সুন্দর সুন্দর গান শুনতে পাই।আজকে আপনি খুব চমৎকার একটি গান গেয়েছেন। খুব ভালো লাগলো আপনার গলায় গানটি শুনে। প্রতিনিয়ত আমাদের মাঝে এভাবেই শেয়ার করবেন এই কামনা করছি ভাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সব সময়।

 3 years ago 

ভাই আমি অবশ্যই চেষ্টা করব প্রতি সপ্তাহে একটি করে গান আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনার মন্তব্যটি পড়ে অনেক বেশি ভালো লাগলো ভাই। এভাবেই অনুপ্রেরণা দিয়ে পাশে থাকবেন আশা করি।

 3 years ago 

আপনার কন্ঠে গানগুলো শুনতে আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। আজকেও খুব সুন্দর একটি গান কভার করেছেন আপনি। গানটি শুনতে আমার কাছে বেশ ভালো লেগেছে। গানের প্রতিটি লাইন খুব মনোযোগ দিয়ে আমি শুনেছিলাম। এরকম আরো সুন্দর গান আপনার কন্ঠে শোনার অপেক্ষায় রইলাম। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

আমার কন্ঠে এরকম গানগুলো শুনতে আপনার বরাবরই অনেক ভালো লাগে জেনে অনেক খুশি হলাম আপু গানের প্রতিটা লাইন মনোযোগ দিয়ে শুনে বেশ ভালো করেছেন। আপনাদের অনুপ্রেরণা পেলে অবশ্যই চেষ্টা করব মাঝেমধ্যে এরকম গান শোনানোর জন্য। সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনি লালনগীতি অনেক পছন্দ করেন। আপনি গান কভার করলেই লালনগীতি করেন। লালনগীতি অপছন্দ করি সেটা না তবে কম শুনি। কী অসাধারণ কভার করলেন ভাই গানটা। এককথায় অসাধারণ। আমি তো দুইবার শুনলাম গানটা। ধন্যবাদ আমাদের সঙ্গে কভার করা লালনগীতি টা শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাহ্ ভাই আপনি আমার এই কভার করা গানটা দুইবার শুনেছেন জেনে অনেক অনেক বেশি খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63910.82
ETH 1867.72
USDT 1.00
SBD 0.38