ভ্রমণ: সুখের খোঁজে "সুখ বিলাসে" - ২য় পর্ব।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ৯ই সেপ্টেম্বর, শনিবার, ২০২৩ খ্রিষ্টাব্দ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কয়েকটি ছবিকে একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। অনেকদিন পরে বাড়িতে এসে পরিবারের সাথে বেশ ভালোই সময় কাটাচ্ছি। আসলে সবার কাছেই গ্রামের বাড়ি অনেক বেশি ভালোবাসার হয়ে থাকে। যখনই বাড়ি আসি তখনই গ্রামের প্রকৃতিক পরিবেশ ছেড়ে আর শহরের দিকে যেতে ইচ্ছা করে না। আর ইচ্ছে করে নির্জীব কংক্রিট শহরে থাকতে। সে কোন জায়গায় পরিবারের মানুষ অথবা বন্ধু-বান্ধবদের সাথে ঘুরে বেড়াতে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে তো আমি খুবই পছন্দ করি। আমি গত একটি পোস্টে সুখের খোঁজে "সুখ বিলাসে" - ১ম পর্ব শেয়ার করেছি। আর আজকে সুখের খোঁজে "সুখ বিলাসে"- ২য় পর্ব আপনাদের সাথে শেয়ার করবো।
আমরা হেঁটে হেঁটে নদীর যে, জায়গাটিতে জল রয়েছে সেখানে যাওয়ার সময় দেখতে পেলাম নদীর নরম পলিমাটির উপরে কস্তুরীর সুন্দর ফুল ফুটে রয়েছে। এই কস্তুরী ফুলের গন্ধ আমার কাছে খুবই সুন্দর লাগে। আমি গল্প শুনেছি যে, এই কস্তুর ফুলের গন্ধে মৃগ পাহাড় থেকেও লাফ দিতে দ্বিধাবোধ করে না।
কস্তুরী ফুলের কয়েকটি ছবি তুলে সামনের দিকে আগাতেই দেখি ঘাটে মাঝি আর জেলেরা নৌকা বেঁধে রেখেছে। নদীর ঘাটে নৌকা বাধা দেখলাম তাই সেখানে উঠে কয়েকটা ছবি না তুললে কি আর হয়। সবাই যার যার মতো নৌকাতে উঠে বিভিন্ন স্টাইলে ছবি উঠতে শুরু করলো। এটা আমার বন্ধু সজল বেশ ভালো স্টাইলে ছবি উঠতে পারে।
একজন একজন করে নৌকার উপর ওঠা আর বিভিন্ন স্টাইলে ছবি তোলা। এটা আমার কাকাতো ভাই তন্ময়। খুব একটা স্টাইল না পারলেও বলে দিলে বেশ ভালই স্টাইল দিতে পারে। কয়েকজনের ছবি তোলার পর আমার বন্ধু সজলকে বললাম যে, এখন তো প্রায় সন্ধ্যা লেগে আসছে তাই আমার কয়েকটা ছবি তুলে দে।
তারপর বন্ধু সজলের কাছে ফোনটা দিলাম কয়েকটা ছবি তুলতে তুলতেই সূর্য ডোবার মুহূর্তে এসে পৌঁছালাম। আমি অবশ্য ছবি নিজে উঠার থেকে কারো ছবি তুলে দিতে বেশি পছন্দ করি। কারণটা ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে।
তারপর সন্ধ্যার দিকে আমার ফোনটি আবার বন্ধু সজলের থেকে নিয়ে ফটোগ্রাফি করতে ব্যস্ত হয়ে গেলাম। সূর্য অস্ত্র যাওয়ার সময় আসলেই পরিবেশ অনেক সুন্দর হয়ে যায়। নদীর পাড়ের সুন্দর মনমুগ্ধকর স্নিগ্ধ বাতাস মুহূর্তেই মনকে ভরিয়ে তোলে।
সূর্য যখন অস্ত্র যাবে ঠিক তখনই বন্ধু সজলকে বললাম যে, তুই নৌকাতে এসে তারা আমি তোকে নিয়ে কয়েকটা ফটোগ্রাফি করি। তারপর আমার কথা মতো বন্ধু সজল এসে দাঁড়ালো আর আমি বিভিন্ন স্টাইলে ফটোগ্রাফি করতে শুরু করলাম। এই ফটোগ্রাফিটা এমনভাবে করেছি যে, দেখে মনে হবে বন্ধু সূর্য আস্তে আস্তে খেয়ে ফেলছে। পুরো সূর্যটাই যেনো বন্ধুর মুখের ভেতরে।
তারপর আবার বন্ধুকে বললাম যে, এবারে হাতের আঙ্গুল দিয়ে লাভ তৈরি কর আর আমি এদিকে ফটোগ্রাফি করছি। সূর্য অস্ত যাওয়ার মুহূর্তের ফটোগ্রাফি গুলো আসলেই অনেক সুন্দর হয়। এখানে নৌকার উপর দাঁড়িয়ে সূর্য অস্ত্র যাওয়া পর্যন্ত বেশ কয়েকটি ফটোগ্রাফি করলাম। তারপর.....
আজকে এ পর্যন্তই সুখের খোঁজে সুখ বিলাসে - ২য় পর্ব আপনাদের সাথে শেয়ার করলাম। আর পরবর্তীতে অন্য কোনো পোস্টে সুখের খোঁজে "সুখ বিলাসে"- ৩য় পর্ব শেয়ার করবো।
পোস্টের বিবরন
| পোস্ট ধরন | ভ্রমণ |
|---|---|
| ডিভাইস | স্যামসাং জে-৭ প্রো |
| ক্যামেরা | ১৩ মেগাপিক্সেল |
| তারিখ | ৩০ শে জুন |
| লোকেশন | কুষ্টিয়া |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon

প্রকৃতি পরিবেশের মাঝে সত্যি শান্তি খুঁজে পাওয়া যায়। আপনার সুখ বিলাসে আজকের পর্ব দেখে খুব ভালো লাগলো। প্রাকৃতিক কিছু নান্দনিক সৌন্দর্য আমাদের মাঝে শেয়ার করেছেন। কস্তুরী ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এত চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আসলেই প্রকৃতির মাঝে সময় কাটাতে সবারই অনেক বেশি ভালো লাগে। আমার পোস্টে সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ভাইয়া আপনার প্রতিটা ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে সত্যি সুখের খুঁজে সুখ বিলাসে গিয়ে আপনি সার্থক। এমন সুন্দর পরিবেশ আর এত সুন্দর জায়গায় ঘুরতে গেলে মনে এমনেতেই ভালো হয়ে যায়। আপনার প্রথম পর্ব দেখেও অনেক ভালো লেগেছিল আর এখন দ্বিতীয় পর্ব দেখে আরও বেশি ভালো লাগলো। ধন্যবাদ সুখ বিলাসে কাটানো এত সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।
সত্যি বলতে সুখ বিলাসে কাটানো সুন্দর মুহূর্ত গুলো আসলেই ভালো ছিল। সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
বাহ! ফটোগ্রাফি গুলো দেখে বুঝা যাচ্ছে সুখের খোঁজে সুখ বিলাস দারুন অনুভব করলেন। ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। এই ফুল আমার খুব ভাল লাগে। তাছাড়া নদীর পাড়ে তো অনেক সুন্দর অনুভব করলেন। সূর্যাস্তের দৃশ্য গুলো খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা মিলে এভাবে কোথাও ঘুরতে গেলে অনেক আনন্দ করা যায়।
আসলেই সবাই মিলে ঘুরতে গেলে অনেক মজা হয়। আমি চাই এরকম সুন্দর মুহূর্ত আমাদের জীবনে বারবার ফিরে আসুক। অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।
এরকম প্রকৃতির পরিবেশে সুখের খোঁজে আপনার জীবন আসলে সার্থক। চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে সূর্যাস্তের ফটোগ্রাফি এবং কচুরিপানার ফটোগ্রাফি গুলো খুব ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে বন্ধুদের সাথে বেশ আনন্দের সময় কাটিয়েছেন। সুখ বিলাসে কাটানো মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।
জীবন সার্থক হয়েছে কিনা জানিনা আপু তবে এখানে খুব সুন্দর সময় উপভোগ করেছি। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু
জলজ ফুল গুলো অসাধারণ সুন্দর। আসলে প্রকৃতির মাঝে অনাদরে অবহেলায় বেড়ে ওঠা গাছ,পালা,ফুল,ফল অসাধারণ সুন্দর হয়ে থাকে।সূর্য অস্ত যাওয়ার সময় সূর্য কে মুখে নেয়াও লাভ বানিয়ে সূর্যের ছবি বেশ সুন্দর হয়েছে। আপনার বন্ধুকে ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি করে দেয়ার জন্য।
আসলেই প্রকৃতিতে অনাদরে অবহেলায় বড় হওয়া ফুলগুলো অনেক সুন্দর লাগে দেখতে। আসলেই বন্ধু আমার ছোটবেলার মনের মতো বন্ধু। অসংখ্য ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্য করার জন্য।