"আইপিএলের ফাইনাল ম্যাচ"

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৩০শে মে, মঙ্গলবার, ২০২৩ খ্রিষ্টাব্দ

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো জানেন যে, বর্তমানে ক্রিকেটের খুবই জনপ্রিয় একটি লিগ আইপিএল চলমান রয়েছে। আইপিএলের শুরু থেকেই আমি ব্যক্তিগতভাবে চেন্নাই সুপার কিংস এর একজন সাপোর্টার বা ভক্ত ও বলতে পারেন। বিশ্ব ক্রিকেটের সব থেকে জনপ্রিয় টুর্নামেন্ট হলো আইপিএল। আইপিএলের ম্যাচগুলোতে ক্ষণে ক্ষণে রং বদলায়। আজকে আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্সের মধ্যকার ম্যাচ। গতকালকে এই ফাইনাল ম্যাচটি হওয়ার কথা ছিল কিন্তু মাঠে অতিরিক্ত বৃষ্টির কারণে ম্যাচটি রিজার্ভ ডে তে গড়ায়। গতকালকে আমি খেলা দেখার জন্য প্রায় রাত বারটা পর্যন্ত অপেক্ষা করার পর অফিসিয়াল ভাবে খবর আসলো যে খেলা রিজার্ভ ডে তে গড়াবে।

কভার ফটো

GridArt_20230530_115804960.jpg

কয়েকটি ছবিকে একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



Screenshot_20230529-195923.jpg

আজকে যেহেতু ফাইনাল খেলা তাই বিজয়ী দল এবারের আইপিএলের শিরোপা উচিয়ে ধরবে। আমি যেহেতু ব্যক্তিগতভাবে চেন্নাই সুপার কিংসের সাপোর্টার তাই আমি চাইবো আজকের ফাইনালে ম্যাচটি চেন্নাই সুপার কিং জিতুক। আর সবচেয়ে বড় কথা হলো চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বড় একজন ফ্যান। আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ।

Screenshot_20230529-195735.jpg

আজকের খেলায় চেন্নাই সুপার কিং অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টসে জিতে ফিল্ডিং করা সিদ্ধান্ত নেয়। আজকের এই ফাইনাল ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। আজকে যেহেতু ফাইনাল ম্যাচ তাই ফাইনাল ম্যাচের আগে ভারতীয় জাতীয় সংগীত গাওয়ানো হয়। এভাবে দেশের জাতীয় সংগীত গানের দৃশ্যটা আমার কাছে অনেক সুন্দর লাগে দেখতে।

Screenshot_20230529-200137.jpg

আজকে গ্যালারিতে দর্শক ছিল দেখার মত। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রায় এক লক্ষ দর্শক ধারণ ক্ষমতা। আসলে যত বেশি দর্শক থাকবে তত বেশি খেলাতে মজা হবে। চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্সের মধ্যকার এ পর্যন্ত মোট চারটি ম্যাচ হয়েছে তার মাত্র একটিতে জিতেছে চেন্নাই সুপার কিং আর তিনটি জিতেছে গুজরাট টাইটান্স।

Screenshot_20230529-200202.jpg

গুজরাট টাইটান্স এর আজকে ওপেনিং করে ঋদ্ধিমান সাহা ও শুভমান গিল। দ্বিতীয়তম ওভারেই শুভমান গিলের সহজ ক্যাচ ছেড়ে দেয় দীপক চাহার। তারপর আর একটু পরেই ঋদ্ধিমান সাহার একটি সহজ রান আউট মিস করে চেন্নাই সুপার কিংস।

Screenshot_20230529-203108.jpg

সহজ সহজ ফিল্ডিং মিস করার কারণে ঋদ্ধিমান সাহা এবং শুভামান গিল সুপার ওভারে বেশ ভালই রান তুলে ফেলায়।

Screenshot_20230529-214357.jpg

তারপর সাই সুদর্শন এর বড় একটি রানের স্কোর এ গুজরাট টাইটান্সের দলীয় রান ২১৪ হয়। আইপিএল ইতিহাসের ফাইনালে এটাই সর্বোচ্চ রান ছিল।

Screenshot_20230529-214526.jpg

প্রথম ইনিংসের খেলা শেষ হওয়ার সাথে সাথেই স্টেডিয়ামের সব লাইট অফ করে দেওয়া হয়। মোবাইলের আলোতে আমেদাবাদের স্টেডিয়ামটি দেখতে খুবই সুন্দর লাগছিল।

Screenshot_20230529-221906.jpg

তারপর প্রথম ইনিংসের খেলার ব্রেক শেষে দ্বিতীয় ইনিংস শুরু হয়। ২১৪ রানের টার্গেট নিয়ে চেন্নাই সুপার কিংস এর হয়ে ওপেনিং এ ব্যাট করে ঋতুরাজ গায়কোয়াদ ও ডেভন কনওয়ে। প্রথম ওভারে তিনটি বল হওয়ার পরেই বৃষ্টির হানা দেয়।

Screenshot_20230530-003656.jpg

তারপর প্রায় দুই ঘন্টা খেলা বন্ধ থাকার পরে ডাবলুইস মেথড পদ্ধতিতে চেন্নাই সুপার কিংস কে ১৭১ রানের টার্গেট দেওয়া হয়।

Screenshot_20230530-005712.jpg

ঋতুরাজ ও ডেভন কনওয়ে এর পার্টনারশিপে সুপার ওভারেই বেশ ভালো একটি রান করে ফেলায় চেন্নাই সুপার কিংস।

Screenshot_20230530-013222.jpg

চেন্নাই সুপার কিংসের ভালো একটি স্কোর করার পরে ব্যাটে থাকা দুই ব্যাটসম্যান আউট হয়ে যায়। তারপরে রাহানে এবং দুবে দুজনে ভালোই ব্যাট করে এগিয়ে যায়।

Screenshot_20230530-020422.jpg

শেষের দিকে আম্বাতি রাইডু এবং যাদেজার কল্যাণে সে সবারে গিয়ে ১৪ রান তুলে ম্যাচটি জয়লাভ করে চেন্নাই সুপার কিং। শেষ ওভারে দশ রানের দরকার ছিল একটি ছয় এবং একটি চার মেরে চেন্নাই সুপার কিংসকে কাপ এনে দেয় রবীন্দ্র যাদেজা।

Screenshot_20230530-022815.jpg

আজকের খেলায় ব্যাটিং পিচ থাকার কারণে বোলিংরা তেমন একটা সুবিধা করতে পারেন নাই। আজকের খেলায় মোটামুটি সব ব্যাটিংই তাদের ইচ্ছামতো ভালো ব্যাটিং করতে পেরেছে।

Screenshot_20230530-033145.jpg

চেন্নাই সুপার কিংসের এই জয় দেখার জন্য বেশ অপেক্ষা করেছিলাম। সত্যি আজকের ম্যাচটা অনেক বেশি উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল। আমার দেখা মতে আইপিএল ইতিহাসের সেরা ফাইনাল এটা। চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাতে আইপিএলের কাপটা দেখতে পেরে অনেক শান্তি লাগছিল মনের ভিতর। আপনারা সবাই ম্যাচটি কেমন উপভোগ করেছেন কমেন্টস এ জানাবেন ।



পোস্টের ছবির বিবরন

স্ক্রিনশটSportszfy TV
ডিভাইসস্যামসাং জে-৭ প্রো
তারিখ২৯শে ও ৩০শে মে ২০২৩


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

খেলাটা কালকে রাতে দেখতে না পেরে খুবই খারাপ লেগেছিল ভাইয়া। আমি আইপিএলের প্রায় প্রত্যেকটা খেলাই দেখেছি কিন্তু কালকে এমন একটা ফাইনাল খেলা দেখতে পারলাম না। আসলে কালকে আমাদের গ্রামে ওয়াইফাই কানেকশন বন্ধ ছিল যার কারণে খেলাটা দেখতে পারিনি।

 3 years ago 

আমারও খুবই খারাপ লাগছে এমন একটি সুন্দর ফাইনালটা আপনি মিস করলেন। কালকের খেলাটা খুবই দুর্দান্ত হয়েছে। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

দাদা ফাটাফাটি লড়াই হয়েছিল তাই না? আসলে ক্রিকেট আমার খুব প্রিয় হলেও ব্যস্ততার জন্য এবার আইপিএলের খেলা গুলো দেখতে পারিনি। তবে আপনার করা রিভিউটি পরে বুঝাই যাচ্ছে। খেলাটি বেশ জমে উঠেছিল।

 3 years ago 

সত্যি বলেছেন আপু ফাটাফাটি লড়াই হয়েছিল। মাহাবু আমার মতো আপনিও দেখছি ক্রিকেট ভালোবাসেন। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.31
ETH 1884.15
USDT 1.00
SBD 0.37