" আমার ১০ ট্রন(TRX) স্টেকিং" - ৭ম সপ্তাহ

in আমার বাংলা ব্লগ3 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২৬ ই জুলাই, বুধবার, ২০২৩ খ্রিষ্টাব্দ

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। অনেকেই বর্তমানে দেখছি, ক্রিপ্টো টোকেন ট্রন (TRX) স্টেকিং করছে। তাই আমিও ভাবলাম প্রতি সপ্তাহে ছোট কোন এমাউন্টের স্টেকিং করবো যাতে করে ভবিষ্যতে ভালো একটি ফলাফল পায়। কারণ বর্তমানে ক্রিপ্টো টোকেন ট্রন (TRX) এর র‍্যাঙ্ক খুবই ভালো । তাই এখন যদি একটু কষ্ট করে এভাবে প্রতি সপ্তাহে আমি ক্রিপ্টো টোকেন ট্রন (TRX) স্টেকিং করে রাখি তাহলে একদিন এই কষ্ট গুলোর মূল্য পাবো। এখন থেকে আমি প্রতি সপ্তাহে ট্রন স্টেকিং করার চেষ্টা করবো। আজকে আমি ১০ TRX স্টেকিং করবো। আজকে আমার পোস্টটি হলো ক্রিপ্টো টোকেন ট্রন (TRX) স্টেকিং।



20230331_150345.jpg

Source: Pixabay



ট্রন স্টেকিং


প্রথম ধাপ:

20230726_075637.jpg

প্রথম ধাপে নিজের ট্রন লিঙ্ক ওয়ালেটে যাবো। আমরা দেখতে পাচ্ছি আমার ট্রন লিঙ্ক ওয়ালেটে ৭৯.৪৪৯ TRX আছে। এবার আমি stake আইকনে ক্লিক করব।


দ্বিতীয় ধাপ:

20230726_075656.jpg

দ্বিতীয় ধাপে এসে দেখতে পাচ্ছি যে আমার ৪৫ TRX স্টেক আছে। এবার আমি নিচের দিকের stake আইকনে ক্লিক করবো।

তৃতীয় ধাপ:

20230726_075715.jpg

আমি কত পারসেন্ট বা কি পরিমান ট্রন স্টেকিং করবো সেই এমাউন্ট লিখব। আমি 10 TRX লিখে এরপর Next Step লেখা আইকনে ক্লিক করছি।



চতুর্থ ধাপ:

20230726_075736.jpg

চতুর্থ ধাপে নতুন একটি পেজ আসবে Confirm Transaction এখানে সব তথ্যাদি ঠিক আছে কিনা দেখে আবার Confirm লেখা আইকনে ক্লিক করব।



পঞ্চম ধাপ:

20230521_173729.jpg

পঞ্চম ধাপে এসে নিজের ট্রন লিঙ্ক প্রো ওয়ালেটের পাসওয়ার্ড দিব এবং Confirm লেখা আইকনে ক্লিক করব।

ষষ্ঠ ধাপ:

20230726_075820.jpg

ষষ্ঠ ধাপে আমরা দেখতে পাচ্ছি ১০ TRX স্টেকিং সাকসেসফুল দেখাচ্ছে। এবার আপনারা চাইলে Vote for Rewards এ ক্লিক করে ভোট দিয়ে রিওয়ার্ড অর্জন করতে পারেন। আমি এবার Back লেখা আইকনে ক্লিক করে হোম মেনুতে ফিরে যাবো।

শেষ ধাপ:

![20230726_075833.jpg](UPLOAD FAILED)

হোম মেনুতে এসে আবার stake আইকনে ক্লিক করলে দেখতে পারবো যে মোট ৫৫ TRX স্টেকড আছে।



এভাবেই প্রতি সপ্তাহে অল্প অল্প করে ট্রন স্টেকিং করে যাওয়ার ইচ্ছা আছে। আপনারা দোয়া এবং আশীর্বাদ করবেন যাতে আমি ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আমার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারি।



ট্রন জমানোর সমীকরণ

ওয়ালেটে মোট ট্রন আছে = ৭৯.৪৪৯ (TRX)
আগে ট্রন স্টেকড ছিলো = ৪৫ (TRX)
ট্রন স্টেকিং এর পরিমাণ = ১০ (TRX)
এখন ট্রন স্টেকড আছে = ৫৫ (TRX)



পোস্টের বিবরন


পোস্ট ধরণট্রন জমানো
ডিভাইসস্যামসাং জে-৭ প্রো
ছবিফোনের স্ক্রিনশট
লোকেশনমোহাম্মদপুর,ঢাকা


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মের আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ক্রিপ্টো টোকেন ট্রন (TRX) স্টেকিং ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

যেকোনো সেভিংসই আমাদের ভালো লাগে। আপনি TRX জমাচ্ছেন। এটি আপনার ভবিষ্যতে অনেক কাজে দিবে। নিয়মিত জমাতে পারলে একটা সময় অনেক গুলো TRX এর মালিক হয়ে যাবেন শিগ্রই।

 3 years ago 

হ্যাঁ ভাই নিয়মিতভাবে টিআরএক্স জমানো অনেক ভালো। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে ১০ ট্রন স্টেকিং করে শেয়ার করেছেন। আপনি এবার দিয়ে সপ্তম সপ্তাহ পার করলেন। আসলে বর্তমান সময়ে এই টোকেনের দাম খুব একটা বেশি নয়। আশা করি ভবিষ্যতে এই টোকেন জমাতে থাকলে আমাদের অনেক কাজে দিবে। নিজের লক্ষ্য নিয়ে এগোতে থাকুন আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

বর্তমানে টিআরএক্স এর দাম খুব একটা ভালো না হলেও এর অবস্থান খুবই ভালো। তাই আমি চেষ্টা করছি অল্প অল্প করে প্রতি সপ্তাহে টিআরএক্স জমাবো। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ট্রন স্টেকিং করেছেন দেখে খুবই ভালো লাগলো। এটা আমার ভবিষ্যতের জন্য খুবই ভালো একটি উদ্যোগ। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65136.12
ETH 1881.91
USDT 1.00
SBD 0.38