ভ্রমণ:- সিলেটের অপরূপ সৌন্দর্য।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ৪ ঠা আগস্ট, রবিবার, ২০২৪ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি যতবার সিলেট ভ্রমন করেছি ততবারই সিলেটের অপরূপ সৌন্দর্য আমাকে মোহিত করেছে। আমাদের শরীর ভালো থাকলেই যে, সব সময় মন ভালো থাকে এমনটা নয়। আমাদের মনকে মাঝে মাঝে ভালো করার জন্য ভ্রমণ করাটা অত্যন্ত জরুরী। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ভ্রমণ করলে হৃদয়ে তৃপ্তি অনুভব হয়। আমরা বিছানাকান্দির উদ্দেশ্যে যাত্রা পথে অনেক জায়গায় থেমে থেমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছিলাম।
আমাদের পুরো সিলেট ভ্রমণটাই ছিলো অ্যাডভেঞ্চারের মতো। কখনো আমরা বাইক নিয়ে হাওরের কাদাময় রাস্তা পার করেছি আবার কখনো শুকনো নদী পার করেছি আবার বাইক নৌকাতে রেখে ও ছোট ছোট হাওর পার হয়েছি। আমি এখন যে ছবিটি শেয়ার করছি এটা দেখলে বুঝতে পারবেন যে, এটা মাটির একটি রাস্তা এবং বেশ কাদাময়। এসব রাস্তা দিয়ে বাইক চালানো অনেক কষ্টের হয়।
আমরা সিলেটের বিছনাকান্দির উদ্দেশ্যে যাত্রা পথে অনেক কিছু দর্শন করেছিলাম। আমি যেহেতু সেদিন বাইক চালায়নি তাই প্রাকৃতিক সৌন্দর্যটা সবথেকে বেশি আমি উপভোগ করেছিলাম। আমি যে শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি এমনটাই নয় বাইকের পিছনে বসে থেকে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যগুলো আমার ফোনের ক্যামেরায় বন্দি করে রাখতে পেরেছিলাম আর সেই কারণেই এখন আপনাদের সাথে এরকম ছবিগুলো শেয়ার করতে পারছি।
আমি আজকে যেসব ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেসব ছবি বেশিরভাগই রানিং বাইকের পেছন থেকে বসে তোলা। এসব ছবিগুলো তুলতে অবশ্য দেশ সতর্কতা অবলম্বন করতে হয়। কারণ চলতি বাইকের পেছন থেকে বসে ছবি তুলতে গেলে অনেক ঝাকুনি লাগে। এরকম ছবি তুলতে গেলে ফোন হাত থেকে পড়ে যাওয়ার ভয় থাকে।
আমরা যে সময়টাতে সিলেট ভ্রমণ করেছিলাম সে সময়টাতে সিলেটের হাওয়ার গুলো শুকতে আরম্ভ করেছিলো। আর মাঠেও তখন ধান লাগানোর সময় চলছিলো। কৃষকেরা তাদের কৃষি জমি প্রস্তুত করে ধান লাগানোর কাজে ভীষণ ব্যস্ত ছিলো। হাওড় অঞ্চলের জমিগুলোতে মূলত বছরে একবার ধান চাষ করা যায় তবে কিছু কিছু জায়গায় দুইবারও ধান চাষ করা যায়।
আমরা প্রাকৃতিক সৌন্দর্যময় জায়গাগুলো উপভোগ করতে করতে প্রায় দুই-তৃতীয়াংশ পদ অতিক্রম করে ফেলেছিলাম। তারপর হঠাৎ করেই আমাদের পথে সামনে ১০০ মিটারের মতো ক্যানাল দেখতে পেলাম। এখন আমাদের নৌকাতে করে এই ক্যানাল পার হতে হবে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে, এখানে একটা নৌকা আছে কিন্তু নৌকার কোন মাঝি নেই।
আমরা কিছু সময় দাঁড়িয়ে থাকার পর একজন স্থানীয় ব্যক্তিকে দেখতে পেলাম তার কাছে জানতে চাইলাম যে, আমরা কিভাবে এখান থেকে নৌকা পার হতে পারি। উনি আমাদেরকে বললেন যে, আপনারা কিছু সময় অপেক্ষা করেন নৌকার মাঝি চলে আসবে। আমরা সেই স্থানীয় লোকের কথা মতো কিছু সময় অপেক্ষা করতে থাকলাম।
আজকে এ পর্যন্তই আমি আবার অন্য পোস্টে বিছনাকান্দি ভ্রমণ কাহিনী শেয়ার করবো।
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: বিছনাকান্দি, সিলেট
তারিখ: ৩ রা সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon

সিলেটে কখনো যাওয়া হয়নি তবে শুনেছি সিলেট অনেক সৌন্দর্যময় এলাকা। সিলেটের সৌন্দর্যটা আপনারা উপভোগ করেছেন এটা দেখে ভীষণ ভালো লাগলো। তবে মোটর বাইকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা আপনারা পার করেছেন এটা কিন্তু দারুন ছিল। সব মিলে খুবই চমৎকার কিছু সময় কাটে সিনেমা সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।
ভাই যদি কখনো তেমন সময় পান অবশ্যই সিলেট ভ্রমণ করে আসবেন আশা করি ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য।
ভ্রমণ পোস্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগে। ভ্রমণ পোস্ট গুলোর মাধ্যমে বিভিন্ন ধরণের জায়গার সৌন্দর্য উপভোগ করা যায়। সিলেটের অপরূপ সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারন লাগতেছে। এধরনের পোস্ট গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে ভাই।
হ্যাঁ ভাই ভ্রমণ পোস্ট দেখলে বিভিন্ন জায়গা সৌন্দর্য উপভোগ করা যায়। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ভ্রমন পোস্ট দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। ভ্রমণ পোষ্টের মাধ্যমে আমরা বিভিন্ন স্থান দেখতে পারি বিভিন্ন স্থান সম্পর্কে জানতে পারি এটা ভেবেই সত্যি অনেক ভালো লাগে। সিলেটে কখনো যাওয়া হয়নি তবে শুনেছি খুব সুন্দর একটি এলাকা। আপনার ধারণ করা প্রতিটি ফটোগ্রাফি দেখতে অসাধারণ হয়েছে। সব মিলিয়ে আপনারা খুব সুন্দর একটি মুহূর্ত উপভোগ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু এটা সত্য বলেছেন ভ্রমণ পোষ্টের মাধ্যমে বিভিন্ন জায়গা সম্পর্কে অনেক ধারণা লাভ করা যায়। যদি কখনো সুযোগ পান অবশ্যই সিলেট ঘুরে দেখবেন আশা করি ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য।
জি ভাইয়া খুব শীঘ্রই সিলেট ঘুরতে যাওয়ার একটা প্লান আছে। আশা করি খুব শীঘ্রই যাবো।