গান কভার: লালনগীতি।

in আমার বাংলা ব্লগ2 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২০ ইং এপ্রিল, শনিবার, ২০২৪ খ্রিষ্টাব্দ

আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায় কিন্তু কারো সামনে গান গাওয়ার সাহসটা পায়না এখন আর। আসলে ছোটবেলা থেকে যদি বিভিন্ন জায়গায় গান করার অভ্যাস করা হতো তাহলে হয়তো এই ভয়টা আর কাজ করত না। আসলে সবারই কিছু কিছু জড়তা থাকে যেগুলো ছোটবেলা থেকে কাটিয়ে উঠলেই বেশ ভালো হয়। আমার বাংলা ব্লগ থেকে সেই জড়তা গুলো আশা করি আস্তে আস্তে কেটে যাবে।

কভার ফটো

InShot_20240206_094435065.jpg

স্ন্যাপশট অ্যাপ দিয়ে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করবো কি... গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।



গানের প্রয়োজনীয় তথ্য
  • গান:- লালনগীতি
  • এলবাম: সময় গেলে সাধন হবে না।
  • লিরিক্স: চাঁদের গায়ে চাঁদ লেগেছে...
  • মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
  • কভার : অংকন বিশ্বাস


[কভার গানের ইউটিউব লিংক]

গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন



গান

চাঁদের গায়ে চাঁদ লেগেছে
আমরা ভেবে করবো কি।
ঝিয়ের পেটে মায়ের জন্ম।
তাকে তোমরা বল কি।
ছয় মাসের এক কন্যা ছিল
নয় মাসে তার গর্ভ হল
এগার মাসে তিনটি সস্তান
কোনটা করবে ফকিরি৷
ঘর আছে তার দুয়ার নাই
মানব আছে তার কথা নাই
কেবা তাহার আহার জোগায়।
কে দেয় সন্ধ্যাবাতি৷
লালন সাঁই ফকিরে বলে
মাকে ছুঁলে ছেলে মরে
এই তিন কথার অর্থ নইলে
তার হবে না ফকিরি।

সোর্স

পোস্টের বিবরন


পোস্টের ধরনকভার গান
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
তারিখ২০ ই এপ্রিল ২০২৪
লোকেশনমোহাম্মদপুর,ঢাকা


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

আপনার কন্ঠে বেশ অনেকদিন লালন গীতি গান শুনলাম। আপনি খুবই সুন্দর ভাবে গানগুলো কভার করে থাকেন এবং হ্যাংআউটে নিজ কণ্ঠে গান গাওয়ার চেষ্টা করেন। আপনার কন্ঠটা বেশ চমৎকার। আশা করব এভাবে আপনি আমাদের মাঝে নিয়মিত গান বলবেন।

 2 years ago 

হ্যাঁ আপু মাঝেমধ্যে হ্যাংআউটে গান গেয়ে থাকি বেশ ভালো লাগে আমার কাছে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার কন্ঠে লালনগীতি গান গুলো শুনতে ভীষণ ভালো লাগে। চাঁদের গায়ে চাঁদ লেগেছে এই গানটি বেশ কয়েকবার শোনা হয়েছে। আজকে আপনার কন্ঠে গানটি শুনতে পেয়ে খুশি হলাম। বরাবরই সুন্দর গান করে থাকেন। এভাবেই বিনোদন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আমার কন্ঠে লালন গীতি গান শুনতে আপনি অনেক পছন্দ করেন জেনে খুশি হলাম। আপনার কন্ঠে গান শুনতেও আমি অনেক পছন্দ করি। ‌ অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

অনেক সুন্দর একটি লালন গীতি গানের খুব আর আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেকদিন পরে লালন গীতি গানটি আপনার কন্ঠে শুনতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি আশা করি আপনার এই সুন্দর কন্ঠে আগামী দিনে আরো অনেকগুলো গানের কভার আমরা শুনতে পারবো।

 2 years ago 

অবশ্যই ভাই চেষ্টা করব মাঝেমধ্যে আপনাদেরকে গান কাভার করে শোনানোর জন্য। সুন্দর সাবলীল মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

চমৎকার একটি লালন গীতি কভার করেছেন আপনি। লালনগীতি খুব একটা শোনা হয় না। তবে মাঝেমধ্যে আপনার শেয়ার করা লালন গীতিগুলো শুনতে আমার কাছে বেশ ভালোই লাগে। গানের প্রতিটি লাইন খুব সুন্দর ভাবে গুছিয়ে কভার করেছিলাম। এরকম আরো সুন্দর গান আপনার কন্ঠে শোনার অপেক্ষায় রইলাম।

 2 years ago 

আমি চেষ্টা করেছি লালনগীতির এই গানটি সুন্দরভাবে কভার করে আপনাদের সামনে শেয়ার করার জন্য। সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলে আপনার গানের কন্ঠটা কিন্তু খুব সুন্দর। কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে আপনার গানগুলো শুনতে বেশ ভালো লাগে। মাঝেমধ্যে এই প্লাটফর্মে কমবেশি অনেকেরই দারুন গান শুনতে পাই। যখন গানগুলো শুনি তখন মনে হয় নিজে পরিবারের কেউই গান গাইতেছে। যাইহোক আপনার কন্ঠ শুনে দারুন লেগেছে লালন গীতি। আবার গানের লাইনগুলো খুব সুন্দর ভাবে নিচে শেয়ার করলেন।

 2 years ago 

সত্যি বলতে আপু আপনাদের এত সুন্দর অনুপ্রেরণা পেলে খুব ভালো লাগে। আমার গানগুলো আপনার কাছে শুনতে অনেক ভালো লাগে জেনে অনেক খুশি হলাম। খুবই সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

গান শোনতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে গান গুলো একেবারে ভুলতে বসেছি। আসলে এখন আমার বাংলা ব্লগে বন্ধুরা ভালো ভালো গান কভার করে থাকেন। তাই তাদের গান গুলো সামনে পড়লে শোনতে কখনো মিস করি না। আপনি অনেক সুন্দর একটি গান কভার করেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি গান শুনতে অনেক পছন্দ করেন জেনে বেশ ভালো লাগলো আপু। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার লালনগীতি শুনে খুব ভালো লাগলো। আপনার কন্ঠে এতো সুন্দর গান শুনে হৃদয় জুড়ে গেল। বেশ সুন্দর গান কাভার করেছেন আপনি। আসলে আপনার গান পরিবেশন করার দক্ষতা বেশ অসাধারণ। এতো সুন্দর গান কাভার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

অনেক ছোটবেলা থেকে লালন গীতি গান গাওয়ার চেষ্টা করি। আর এখন মাঝেমধ্যে আপনাদের সাথে গান গেয়ে শেয়ার করি। আমার কন্ঠে গান শুনতে পেরে ভালো লাগেসে এটাই অনেক। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাইয়া আমি জানি আপনি লালনের গান গুলো খুবই বেশি ভালবাসেন। এমনকি হ্যাংআউটের যতবারই আপনার গান শুনেছি ততবারই আপনি লালন গীতি গেয়েছেন। আসলে ভাইয়া লালনের গান আমারও অনেক ভালো লাগে। তাই আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দর একটি লালন গীতি গান নিজ গলায় গিয়ে শেয়ার করলেন দেখে এবং আপনার গানটি শুনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া গানটি আমাদের মাঝে খুব সুন্দরভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ভাই লালন গীতি গান আমি অনেক বেশি পছন্দ করি তাই তো প্রায় হ্যাংআউটেই লালন গীতি গেয়ে থাকি। সুন্দর গঠনমূলক মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের গাওয়া দারুন একটি গান আমাদের মাঝে আজকে আপনি নিজের কণ্ঠে গেয়ে শেয়ার করেছেন দেখছি। আপনার কন্ঠে গানটি শুনতে খুবই ভালো লাগলো। এর আগে যদিও আপনার কয়েকটি গান শুনেছি। এটি তার মধ্যে অন্যরকম সুন্দর ছিল।

 2 years ago (edited)

দিদি আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো সুন্দর মন্তব্য করে এভাবেই পাশে থাকবেন আশা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63275.91
ETH 1838.64
USDT 1.00
SBD 0.38