"গান : যেওনা সাথী চলেছো একেলা কোথায় ! ..." কভার গান - অংকন বিশ্বাস
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১২ ই এপ্রিল, বুধবার, ২০২৩ খ্রিষ্টাব্দ।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো কভার গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায় কিন্তু কারো সামনে গান গাওয়ার সাহসটা পায়না এখন আর। আসলে ছোটবেলা থেকে যদি বিভিন্ন জায়গায় গান করার অভ্যাস করা হতো তাহলে হয়তো এই ভয়টা আর কাজ করত না। আসলে সবারই কিছু কিছু জড়তা থাকে যেগুলো ছোটবেলা থেকে কাটিয়ে উঠলেই বেশ ভালো হয়। আমার বাংলা ব্লগ থেকে সেই জড়তা গুলো আশা করি আস্তে আস্তে কেটে যাবে।
কভার ফটোটি ক্যানভা অ্যাপস দ্বারা এডিট করা।
আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে যেওনা সাথী, চলেছো একেলা কোথায়!... গেয়ে শেয়ার করব এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী আব্দুল হাদীর কন্ঠে এই গানটি শুনি। আব্দুল হাদীর বেশিরভাগ গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে। এই গানটার ভেতর অনেক দুঃখ কষ্ট এবং ভালোবাসা লুকিয়ে আছে। অনেক ভালোবাসার পরেও যখন ভালোবাসার মানুষ ছেড়ে চলে যায় তখন আসলে অনেক কষ্ট লাগে। জীবনে চলার পথে অনেক ভুল ভ্রান্তি হবে সেসব ভুল ভ্রান্তি গুলো সমাধান করেই ভালোবাসার মানুষকে ভালোবেসে যেতে হয়। তাহলে চলুন গানটি শুরু করা যাক।
- গান:- "যেওনা সাথী চলেছো একেলা কোথায়..."
- এলবাম: একবার যদি কেউ
- লিরিক্স: আমজাদ ইমতিয়াজ
- মূল কণ্ঠশিল্পী: আব্দুল হাদী
আমার কভার গানের ইউটিউব লিংক
গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন
গান
যেও না সাথি
ও যেও না সাথি
চলেছো একেলা কোথায়?
পথ খুঁজে পাবে নাকো শুধু একা
যেও না সাথি
ও যেও না সাথি
সেই দিনের এতটুকু ভুল নিয়ে গেছে কতদূর
সেই দিনের এতটুকু ভুল নিয়ে গেছে কতদূর
আমার স্বপ্নের মহল তাই তো ভেঙে যে হলো চুর
যেও না সাথি
চলেছো একেলা কোথায়?
পথ খুঁজে পাবে নাকো শুধু একা
যেও না সাথি
ও যেও না সাথি
আর যে সইতে পারি না জ্বালা, দোষ নাহয় কিছু হয়েছে
আর যে সইতে পারি না জ্বালা, দোষ নাহয় কিছু হয়েছে
পথহারা পথিক কত ঠিকানা ফিরে পেয়েছে
যেও না সাথি
চলেছো একেলা কোথায়?
পথ খুঁজে পাবে নাকো শুধু একা
যেও না সাথি
ও যেও না সাথি ।
পোস্টের বিবরন
| পোস্টের ধরন | কভার গান |
|---|---|
| ডিভাইস | স্যামসাং জে-৭ প্রো |
| তারিখ | ১২ ই এপ্রিল |
| লোকেশন | মোহাম্মদপুর,ঢাকা |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
@aongkon

আপনি ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলেন জেনে ভালো লাগলো। আজ আপনি খুব সুন্দর একটি গান কভার করেছেন। আপনার কণ্ঠে এত সুন্দর গান শুনে মুগ্ধ হয়ে গেলাম। এখানে সবাই প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর কবিতা শেয়ার করেন যা শুনতে আমার কাছে অনেক ভালো লাগে।ধন্যবাদ।
সুন্দর গঠনমূলক মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
এটা এক সময়ের খুবই জনপ্রিয় একটি গান ছিল। আজ আপনি খুব চমৎকার ভাবে আমাদের মাঝে গানটি শেয়ার করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গান শেয়ার করার জন্য।
আজ মনে হয় প্রখম শুনলাম আপনার গান।আপনি খুব পুরোনো একটি গান কভার করলেন।ভাল লাগলো। আশাকরি সামনে আবার শুনব নতুন কোন গান।ধন্যবাদ ভাইয়া।
ও তাই নাকি আপু, তবে গত সপ্তাহে একটা কভার গান পোস্ট করেছিলাম। অসংখ্য ধন্যবাদ আপু।
গানটি অতি ক্ল্যাসিক হলেও আমার খুব প্রিয় তাই আমি মাঝেমধ্যে এই গান শুনে থাকি। আপনার কন্ঠে গানটি আমার খুবই ভালো লেগেছে আপনি খুব সুন্দর করে গানটি পরিবেশন করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এভাবে আপনি আমাদের মাঝে আরো অনেক গান উপস্থাপন করবেন।
আপনি এই গান মাঝেমধ্যে শুনে থাকেন আমার মতো বেশ ভালো লাগলো আপনার অনুভূতি শুনে। অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।