"সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষের অনুভূতি"

in আমার বাংলা ব্লগ3 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ-২৬ আগস্ট, শনিবার, ২০২৩ খ্রিষ্টাব্দ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি "আমার বাংলা ব্লগে" প্রতিদিন নতুন নতুন ব্লগ শেয়ার করার মাধ্যমে আনন্দ খুঁজে পাই। আজকে আমার সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শেষ হলো। আমরা সবাই জানি যে, কোন পরীক্ষা মানেই অনেক টেনশন, প্রেসার মাথায় জমে থাকে। সত্যি বলতে যে, কোন পরীক্ষা শেষ হওয়ার পরেই নিজের অজান্তেই মনে অনেক আনন্দ লাগে।

প্রায় এক মাস ধরে পরীক্ষা দেয়ার পরে শেষ হলে মনের ভেতর কেমন আনন্দ লাগে হয়তো অনেকে বুঝতেই পারছেন। প্রতি সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শেষ করার পরেই মনে হয় যে, যাক আরো একটি সেমিস্টার তো পার হলো। আসলে যে কোন পরীক্ষার সময়ে বা পরীক্ষার আগে মাথায় অনেক টেনশন থাকে পরীক্ষাতে কি হবে! কেমন করব! এসব নিয়ে। তারপর পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে এসে সব টেনশন দূর হয়ে মনে অফুরন্ত আনন্দ লাগে।

notebook-1840276_1280 (1).jpg

Source: Pixabay

আপনারা হয়তো অনেকেই জানেন, আমি ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি করতেছি। আমাদের প্রতি বছরে তিনটি করে সেমিস্টার থাকে আর প্রতিটি সেমিস্টার চার মাসের করে হয়। আর প্রতিটি সেমিষ্টারে প্রতিটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে ক্রেডিট থাকে। বিএসসি ইঞ্জিনিয়ারিং এ চার বছরে প্রায় ১৬০ ক্রেডিট মতো সম্পন্ন করতে হয়।

তাই আমাদের জন্য প্রতিটা সাবজেক্ট অনেক গুরুত্বপূর্ণ। বিএসসি ইঞ্জিনিয়ারিং এ প্রাকটিক্যাল সাবজেক্ট এবং থিওরি সাবজেক্ট দুটোর উপর এই সমান ভাবে গুরুত্ব দিতে হয়। কারণ প্রতিটি সাবজেক্টেরই আলাদা আলাদা ভাবে পরীক্ষা দিতে হয়। আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং এর চার মাসের সেমিস্টারে অনেক বেশি পরীক্ষা হয়।প্রতি চার মাসে মিড ট্রাম, ফাইনাল ট্রাম সহ ক্লাসে কুইজ টেস্ট, ক্লাস টেস্ট অনেক কিছুই হয়। এভাবেই পরীক্ষা দিতে দিতে একদিন শেষ হয়ে যাবে বিএসসি ইঞ্জিনিয়ারিং লেখাপড়া।

নিজেকে একজন ভালো বিএসসি ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলতে ভালো করে লেখাপড়া করাটা অত্যাবশ্যক জরুরি। আমরা থেকেই জানি যে, লেখাপড়া করাটা অনেক কষ্টের কিন্তু যদি এই লেখাপড়ার মাঝে আমরা নিজেদের আনন্দ খুঁজে পায় তাহলে লেখাপড়াটা অনেক সহজ হয়ে যায়। তাই আমাদের উচিত লেখাপড়ার মাঝে সব সময় নিজেদের আনন্দ খুঁজে বের করার জন্য। কারণ জ্ঞান বৃদ্ধির জন্য আমাদেরকে পরিশ্রম করতেই হবে এটাই স্বাভাবিক ব্যাপার।

childhood-1884281_1280.jpg

Source: Pixabay

আজকে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষের অনুভূতিটা সত্যিই মনোমুগ্ধকর। কারণটা আপনার হয়তো অনেকেই জানেন যে, সেমিস্টার ফাইনাল শেষ করার পরেই আমি বাড়িতে অথবা সিলেটে পিসিমনির বাসায় চলে যাই। কিন্তু এবারের ইচ্ছাটা একটু ভিন্ন। এবারে আমি আর আমার বন্ধু রাহুল সিলেটের দর্শনীয় স্থানগুলোতে বাইক ট্যুর দেবো ভাবছি। আর এই কারণেই অনেক ফুরফুরে আছি।



পোস্টের বিবরন

পোস্ট ধরনজেনারেল রাইটিং
ডিভাইসস্যামসাং জে-৭ প্রো
ক্যামেরা১৩ মেগাপিক্সেল
তারিখ২৬ ই আগস্ট
লোকেশনমোহাম্মদপুর,ঢাকা


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

আপনি অসাধারণ একটা বিষয় নিয়ে পোস্ট উপস্থাপন করেছেন।আসলে যেকোনো পরিক্ষার আগে মাথায় অনেক টেনশন আসে।মনে হয় পরিক্ষার খাতায় কি লেখবো না লেখবো।তবে পরিক্ষা শেষ হওয়ার পর নিজের অনুভূতিটা অন্যরকম থাকে।পরিক্ষা শেষ হলেই নিজেকে স্বাধীন মনে হয়। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 3 years ago 

হ্যাঁ ভাই পরীক্ষাটা শেষ হলেই তখন নিজেকে স্বাধীন মনে হয়। সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আসলে পরীক্ষা শেষ হলে যেন আনন্দ সীমা থাকে না ।সেই ছোটবেলার মতো পরীক্ষা শেষ হলে এখনো বেশ মজা লাগে। বন্ধু আমার তোমার একসাথে পরীক্ষা শেষ হয় দুজন এখন অনেক মজা করতে পারবো

 3 years ago 

পরীক্ষা শেষ হলে আনন্দের আর সীমা থাকে না ,আনন্দ যেনো আকাশ ছুঁতে চায়। এখন থেকে সেই মজা হবে চিল হবে আর চিল হবে।

 3 years ago 

স্টুডেন্ট লাইফে এক্সাম মানেই ঝামেলা বা চিন্তার।তেমনি আপনার ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে জেনে ভালো লাগলো।আর আমার তো সামনেই এক্সাম,আমি খুবই চিন্তায় আছি।তাছাড়া এক্সাম শেষ হয়ে গেলে খুবই আনন্দ হয়ে থাকে সেটা হয়তো মুখে বোঝানো যাবে না।আপনার জন্য শুভকামনা রইলো দাদা।

 3 years ago 

এক্সাম নিয়ে আবার বেশি টেনশন করা ভালো না দিদি। সামনের এক্সাম গুলো ভালোভাবে দিবেন অবশ্যই। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ দিদি।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া পরীক্ষা আসলে মাথার মধ্যে অনেক টেনশন থাকে। পরীক্ষা কেমন হবে কি প্রশ্ন আসবে এই নিয়ে অনেক টেনশনে থাকে। যাইহোক আপনি খুব সুন্দর করে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিয়েছেন। একজন স্টুডেন্ট সবসময় আশা করে পরীক্ষায় ভালো রেজাল্ট করার। পরীক্ষা শেষ করে তাহলে বন্ধু রাহুলের সাথে সিলেটে বাইক নিয়ে দর্শনীয় জায়গা গুলো ঘুরতে যাওয়ার চিন্তা-ভাবনা করতেছেন। দোয়া করি ভাল রেজাল্ট করেন এবং খুব সুন্দর সময় কাটান এবং উপভোগ করুন। এবং আপনার জন্য শুভকামনা রইল যেন ভাল কিছু করতে পারেন।

 3 years ago 

আসলে পরীক্ষার মাঝে টেনশন থাকবে এটাই স্বাভাবিক বরং টেনশন না থাকাটাই অস্বাভাবিক ব্যাপার। তারপরেও ভালোভাবে পরীক্ষা দিতে পেরে এখন বেশ ভালো লাগছে। সন্ধ্যা সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ভাইয়া যে কোন পরিক্ষা হোক শেষ হলে মাথা থেকে যেন বোঝা নামে। শরীর মন হালকা হয় ফুরফুরে মেজাজ থাকে। আশা করছি সিলেট থেকে নতুন নতুন বিষয় ও ফটোগ্রাফি দেখতে পারবো। ধন্যবাদ।

 3 years ago 

পরীক্ষাটা শেষ হলে শরীর মন সব কিছুই হালকা হয়ে যায়। সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আসলে কোন ফাইনাল পরীক্ষা যদি সামনে আসে তখন অনেক টেনশন থাকে। কারণ সব সময় চিন্তা থাকে প্রশ্ন কি আসবে কেমন হবে। যাইহোক আপনি সেমিস্টার ফাইনাল পরীক্ষা সুন্দর ভাবে শেষ করেছেন। এই কারণে কোথায় ঘুরতে গেলে আপনার জন্য ভালো লাগবে। কারণ আপনার মোটামুটি একটু টেনশন দূর হয়েছে। তবে আপনার প্রিয় বন্ধু রাহুল ভাইয়ের সাথে সিলেট যাওয়ার চিন্তা-ভাবনা করতেছেন। তবে এই সময় আপনি যেখানে যাবেন ঘুরতে আপনার কাছে অনেক ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে পরীক্ষা শেষ হওয়ার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

পরীক্ষা শেষ করে ঘোরার মজাই আলাদা। সত্যি বলতে পরীক্ষা শেষ করলে মাথায় আর কোন প্রেসার থাকে না তাই অনেক মজা হয়। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

হ্যাঁ ভাই ,পরীক্ষা শেষ হলে মনের মধ্যে একটা অফুরন্ত আনন্দ কাজ করে নিজের অজান্তেই। এই অনুভূতি আমিও কিছুদিন আগেই আরও একবার উপলব্ধি করেছি। দ্বিতীয় বর্ষের ফাইনাল সেমিস্টার এর মত আপনার অন্যান্য সেমিস্টার গুলো ধীরে ধীরে শেষ হয়ে যাবে, ঠিক যেমন আমারও হয়ে গেল। শুভ কামনা রইল ভাই আপনার জন্য।

 3 years ago 

পরীক্ষা শেষ করার অনুভূতিটা সত্যিই অসাধারণ হয়। আপনার বিএসসি পড়া শেষ হয়ে গেছে জেনে ভালো লাগলো দিদি। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64844.20
ETH 1938.46
USDT 1.00
SBD 0.37