"শীতের সকালে আখের রস খাওয়ার অনুভূতি"

in আমার বাংলা ব্লগ3 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২৯শে ডিসেম্বর, শুক্রবার, ২০২৩ খ্রিষ্টাব্দ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো

কয়েকটি ছবিকে একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আছি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমার ইউনিভার্সিটি সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ করে কয়েকদিন হলো বাড়িতে আছি বাড়িতে এসে বেশ ভালোই সময় অতিবাহিত করছি। আসলে বাড়ির মতো শান্তিটা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। গ্রামীণ প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো আমি সব থেকে বেশি পছন্দ করি। আমি শীতের সকালে আখের রস খেতে খুবই পছন্দ করি। ঢাকাতে থাকতে মাঝেমধ্যে আখের রস খেতাম কিন্তু কোন স্বাদ পেতাম না। কারণ গ্রামের অরিজিনাল টাটকা আখের রস আর শহরের আখের রসের ভিতরে অনেক পার্থক্য রয়েছে। আজকে আমি গ্রামে এসে আখের রস খাওয়ার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করবো।

আখের রস পছন্দ করে না এমন ব্যক্তি খুঁজে পাওয়াটা বেশ মুশকিল। আমি সেই অনেক ছোটবেলা থেকেই আখের রসটা অনেক বেশি পছন্দ করি। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে আখের রস খাওয়ার মজাই আলাদা। কারণ এই সময়টাতে আখের রস বেশ ঠান্ডা থাকে আর খেয়েও অনেক মজা হয়। আমাদের নিজস্ব আখ মাড়াই করার মেশিন রয়েছে।

আমি যখন আমি যখন ছোট ছিলাম তো সেই সময়টাতে আমাদের প্রচুর পরিমাণে আখের চাষ করত। আমাদের একটা ঘরভরা গুড় থাকতো। কিন্তু সময়ের সাথে সাথে আখের চাষএকটু কমে গেছে তারপরও এখনো বেশ ভালোই আখে চাষ করা হয়। আমি ব্যক্তিগতভাবে আখ আর আখের রস দুইটাই অনেক বেশি পছন্দ করি। আসলে দুইটার ভিতর আলাদা আলাদা স্বাদ আছে।

প্রতিদিন খুব সকালে আমাদের আখ মাড়াই করার কার্যক্রম শুরু করে। যে জায়গা থেকে এই কার্যক্রমটি পরিচালনা হয় এই জায়গাটির নাম গ্রামের মানুষখুলা বলে। আগে আমাদের পুরাতন একটি বাড়ি ছিল সেখানে খুলা দেওয়া হতো। তারপর আমাদের বাড়িতে খুলা দেয়া হতো আর এখন আমাদের আম বাগানে খুলা দেয়া হয়। আর আখ মাড়াই করার পরে সেই রস দিয়ে গুড় বানানোর কার্যক্রম সারাদিন ধরে চলতে থাকে।

এ বছরের প্রথমে রস খাওয়ার জন্য আমি সকালে ঘুম থেকে উঠে একটি জগ হাতে করে চলে গেলাম আমাদের আম বাগানের খুলায়। আমার ঘুম থেকে উঠতে উঠতে একটু বেশিই বেলা হয়ে গেছিল তাই দেখি আখ মাড়াই করা প্রায় শেষের দিকে। তাই তাড়াতাড়ি করে কয়েকটি ভালো মানের আখ খুঁজে এক জায়গায় জড়ো করলাম তারপর হাশো দিয়ে আখ গুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম।

কারণ আখ গুলোতে প্রচুর পরিমাণে ময়লা লেগে থাকে। আর ময়লা সহ যদি মাড়াই করে আখের রস খাওয়া হয় তাহলে পেটের সমস্যা হতে পারে। তাই এই ব্যাপারে আমি বেশ সচেতন। তবে আজ পর্যন্ত কোনোদিন আখের রস খেয়ে আমার পেটের সমস্যা হয়নি। ‌

তারপর বাছাই করা আখ গুলো আমার কাকার কাছে দিলাম মাড়াই করার জন্য আর আমি জগে রস ধরলাম। তারপর আমি জগে করে রস নিয়ে সোজা বাড়িতে চলে আসলাম। এক জগ রস তো আর একা খাওয়া যাবেনা বাড়িতে আনলে সবাই মিলে একসাথে খেতে পারবো।

তারপর রস বাড়িতে এনে ছাকনা দিয়ে ছেকে গ্লাসে করে আগে সবাইকে দিয়ে নিলাম। তারপর সবাইকে দেয়া শেষ করে আমি রস খেলাম। আহ্ কি মজা অনেক সুন্দর স্বাদ। গ্রামের বাড়িতে ছুটিতে যে, কয়দিন আছি প্রতিদিন সকালে এভাবে রস খেতে পারবো মজাই আলাদা হবে। শীতের খুব সকালে আখের রস খাওয়ার অনুভূতি সত্যি দারুন।



পোস্টের ছবির বিবরন

ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা১০৮ মেগাপিক্সেল
তারিখ২৯শে ডিসেম্বর ২০২৩
লোকেশনকুষ্টিয়া


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন শীতের সকালে আখের রস খাওয়ার অনুভূতি। আসলে শীতের সময় খেজুরের রস সবচেয়ে বেশি ভালো লাগে। আসলে ভাই যেকোনো রস ছাতনা দিয়ে ছেকা খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ ভালো। আসলে ভাই খুশিটা রস প্রায় সময় পাওয়া যায়। আমাদের এলাকাতে চলে আসুন ভাই খেজুরের রস খাওয়াবো শীতের সময়।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার তো খেজুরের রস আর আখের রস শীতের সময় দুটোই ভালো লাগে। হ্যাঁ ভাইয়া আখের রস স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

শীতের সকালে আখের রস খেতে চলে গিয়েছেন।গ্রামের টাটকা আখের রস খেতে ভালো লাগে।আপনার কাকাকে পছন্দের আখ পরিষ্কার দিয়েছেন তারপর সেগুলো মাড়াই করা হয়েছে।এক জগ রস বাড়ি এনে ছেকে সবাইকে দিয়ে নিজে খেলেন।আপনি বেশ কাজের আছেন ভাই।ভালো লাগলো পোস্টটি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

বাহ্ আপু পোস্টটি দেখছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছেন। শীতের সকালে ঘুম থেকে উঠে আখের রস খাওয়ার মজাই আলাদা। অনেক অনেক ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

গ্রামের তাজা তাজা আখের রস খাওয়ার মজাটাই একেবারে আলাদা। আখের রস খেতে কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে। আমি এমনিতে আখ খেতে পছন্দ করি না। এটা আমার ভালো লাগে না। তবে আখের রস এমনিতে খেলেই ভালো লাগে। আপনি বাড়িতে এনে সবাইকে প্রথমে খাইয়েছিলেন, তারপরে নিজে গিয়েছিলেন জেনে অনেক বেশি ভালো লাগলো। আপনার আখের রস দেখেই অনেক বেশি মজাদার মনে হচ্ছে। বুঝতেই পারছি তৃপ্তি মিটিয়ে খেয়েছিলেন। আমার তো দেখেই খেতে ইচ্ছে করতেছে। যাইহোক মুহূর্তটা ভাগ করে নিয়েছেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

হ্যাঁ আপু গ্রামের মাঠের তাজা তাজা আখের রস খাওয়ার মজাই আলাদা। আমার তো আখ আখের রস দুটোই বেশ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

শীতের সকালে ঘুম থেকে উঠে আখের রস খাওয়ার অনুভূতিটাই অন্যরকম। এরকম মিষ্টি খাবার সকাল সকাল উপভোগ করার মজাই আলাদা। এই বছরে এখন পর্যন্ত উপভোগ করা হয়নি। আপনি দেখছি ঢাকা থেকে এসেই সেটা উপভোগ করেছেন। সেই মুহূর্তটা খুবই সুন্দর ছিল ভালো লাগলো দেখে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ বন্ধু এরকম সুন্দর মিষ্টি রস শীতের সকালে খাওয়ার মজাই আলাদা। সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আখের রস আমার খুব প্রিয় মাঝে মাঝেই খাওয়া হয়।
তবে এরকম যেখানে আখ থেকে গুড় প্রস্তুত করা হয় সেখানে না রাস্তার মোড় থেকে।
বিশেষ করে এই রস মাড়াই করার সময় কমলালেবু অথবা লেবুর পাতা দিলে সবথেকে বেশি মজা লাগে খেতে।

 3 years ago 

হ্যাঁ ভাই আখ মাড়াই করার সময় কমলালেবু অথবা লেবুর পাতা দিলে রসের টেস্ট বেশ সুন্দর হয়। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আখের রস আমার এত বেশি ফেভারিট যা আপনাকে বলে বোঝাতে পারবো না। শীতের সময় খেজুরের রস খেতে যেমন অনেক বেশি ভালো লাগে, তেমনি আখের রস খেতেও খুব ভালো লাগে। তবে আমার কিন্তু এখনো পর্যন্ত এই বছরে শীতের সময় আখের রস খাওয়া হয়নি। এক জগ আখের রস আপনি একা একা খেতে পারবেন না বলে বাড়িতে নিয়ে গিয়ে ভালোই করেছেন। সবাই মিলে ভাগা ভাগি করে খেতে আরো বেশি ভালো লাগে। সবাই মিলে মজা করে খেয়েছিলেন জেনে ভালো লাগলো।

 3 years ago 

ভাই আপনি দেখছি আমার মতই। আমাদের এদিকে চলে আসুন ভাই পেট ভরে রস খাওয়াবো। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাহ!আপনি তো খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আজকে।আসলে শহরের ভেজাল আখের রস আর গ্রামের ভেজাল মুক্ত আখের রস তাই স্বাদে অনেক ভিন্নতা।আমি আখের রস কখনো খাইনি কারণ আমার কাছে মনে হয় আখ চিবিয়ে চিবিয়ে রস খেতেই ভালো লাগে বেশি। আপনার আখের রসের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর লাগছে দেখতে।আপনি জগ ভর্তি করে বাড়িতে নিয়ে গেছেন সবাই মিলে খাবেন বলে জেনে বেশ ভালো লাগলো।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আখের রস খাওয়ার অনুভূতি। আসলে বিশেষ করে শীতের সময় খেজুরের রস বা আখের রস খেতে ভালোই লাগে। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাই শীতের সময় খেজুরের রস বা আখের রস দুটোই অনেক বেশি ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য।

 3 years ago 

বোঝা যাচ্ছে পরীক্ষা শেষ করে বাসায় এসে খুবই সুন্দর একটা মুহূর্ত অতিবাহিত করছেন বাড়িতে থাকার মতো আনন্দ আর কোথাও নেই। শীতের সকালে আখের রস খেয়েছেন দিনে ভালো লাগলো। শীতের সকালে আখের রস খেতে সত্যি অনেক বেশি সুস্বাদু লাগে, কয়েকদিন আগেই খেয়েছি। সুস্বাদু এই আখের রস খাওয়ার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনিও পরীক্ষা শেষ করে গ্রামের বাড়িতে এসে শীতে সকালে আখের রস খেয়েছেন জেনে বেশ ভালো লাগলো ভাই। অনেক সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 61630.55
ETH 1720.69
USDT 1.00
SBD 0.39