গান কভার: শুনিলে প্রাণ চমকে ওঠে..

in আমার বাংলা ব্লগ2 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৩ রা জুলাই, বুধবার,২০২৪ খ্রিষ্টাব্দ

আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বর্তমানে সারা বিশ্বে লালনের গান নিয়ে বিভিন্ন দেশের গবেষকরা অনেক রিসার্চ করছে। লালন সাঁইয়ের বেশিরভাগ গানগুলোই দেহতত্ত্ব গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায়। কিন্তু সবার সামনে সবসময় গান গাইতে পারতাম না লজ্জা লাগতো। কিন্তু আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পরে প্রতি সপ্তাহের হ্যাংআউটে গান গাওয়া শুরু করে আমার এই জড়তা দূর হয়েছে। এবছর আমার বাংলা ব্লগের বর্ষসেরা অ্যাওয়ার্ডে বেস্ট এন্টারটেইনার সং ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছি। এটা আমার জীবনে পাওয়া অন্যতম একটি পুরস্কার। এই বর্ষসেরা অ্যাওয়ার্ডটা আমার জন্য শুধু পুরস্কার তা নয়, এটা আমার অনুপ্রেরণা।

কভার ফটো

1000101510.jpg

এই কভার ফটোটি ইনশট অ্যাপস দিয়ে তৈরি করা।



আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে শুনিলে প্রাণ চমকে ওঠে গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।



গানের প্রয়োজনীয় তথ্য
  • গান:- লালনগীতি
  • এলবাম: সময় গেলে সাধন হবে না।
  • লিরিক্স: শুনিলে প্রাণ চমকে ওঠে..
  • মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
  • কভার : অংকন বিশ্বাস


[কভার গানের ইউটিউব লিংক]

গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন



গান

যেখানে সাঁইর বারামখানা।
শুনিলে প্রাণ চমকে উঠে
দেখতে যেমন ভুজঙ্গনা।।
যা ছুঁইলে প্রাণে মরি
এ জগতে তাইতে তরি।
বুঝেও তা বুঝতে নারি
কীর্তিকর্মার কি কারখানা।।
আত্নতত্ত্ব যে জেনেছে
দিব্যজ্ঞানী সেই হয়েছে।
কুবৃক্ষে সুফল পেয়েছে
আমার মনের ঘোর গেল না।।
যে ধনে উৎপত্তি প্রাণধন
সেই ধনের হলো না যতন।
অকালের ফল পাকায় লালন
দেখে শুনে জ্ঞান হলো না।

সোর্স

এই গান নিয়ে আমার ব্যক্তিগত মতামত

আমি অতি নগণ্য মানুষ লালন সাঁইজির গানের অর্থ বিশ্লেষণ করার মত ক্ষমতা আমার ভেতরে নেই। বাউল সম্রাট ফকির লালন সাঁইজির বেশিরভাগ গানগুলো দেহতত্ত্ব। এই গানের সম্পূর্ণ অর্থ অবশ্য আমি জানিনা তবে কয়েক লাইনের অর্থ মোটামুটি অনুমান করতে পারি। আমরা যদি আমাদের ভেতরে থাকা আত্মা সম্পর্কে জানতে পারি তাহলেই দিব্যজ্ঞানী হওয়া সম্ভব। আর এই দিব্য জ্ঞান মানুষের জীবনে সঠিক পথে চলার পথ প্রদর্শন করে। এই গানটি আমার অনেক ফেভারিট একটি গান।

পোস্টের বিবরন


পোস্টের ধরনকভার গান
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
তারিখ৩ রা জুলাই ২০২৪ খ্রিষ্টাব্দ
লোকেশনমোহাম্মদপুর,ঢাকা


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

তোমার কন্ঠে গানগুলো আমার কাছে বেশি ভালো লাগে। এবার বাড়ি আসলে নদীর মাঝখানে গিয়ে নৌকার উপর বসে তোমার গান শুনবো। শুভকামনা রইল

 2 years ago 

হ্যাঁ বন্ধু আবার যদি বাড়িতে যাই তাহলে নৌকা নিয়ে নদীতে চলে যাবো গান গাওয়ার জন্য। অনেক সুন্দর মন্তব্য করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু।

 2 years ago 

আপনার কন্ঠে লালনগীতি মানেই দারুন ব্যাপার।
আপনার কন্ঠে এধরনের গানগুলো শুনতে বেশ ভালো লাগে। আজকের গানটি বেশ চমৎকারভাবে গেয়ে শুনিয়েছেন। আশাকরি এভাবেই সবসময়ই বিনোদন দেয়ার চেষ্টা করবেন। শুভ কামনা অবিরাম।

 2 years ago 

আমি সবসময় চেষ্টা করি লালন গীতি গান গুলো আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

লালন গীতি আগে সেভাবে কখনো শোনা হতো না। আপনার মাধ্যমে এখন প্রায় সময় শোনা হয় এই লালন গীতি। খুব সুন্দর ভাবে আপনি এই লালনগীতি গুলো কভার করেন। আজকের এই লালন গীতিটা অসাধারণ হয়েছে। খুব সুন্দর ভাবে কভার করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আগে তেমন একটা লালনগীতি গান শুনতেন না কিন্তু আমার মাধ্যমে এখন মাঝেমধ্যে শুনেন জেনে বেশ ভালো লাগলো। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ভাই আপনি সব সময় খুব সুন্দর সুন্দর লালন গীতি গান গেয়ে থাকেন। আজ তো আপনি অনেক সুন্দর একটি লালন গীতি গান গেয়েছেন। তবে আপনার কন্ঠে গানগুলো অসাধারণ হয়। এই গানগুলো বারবার শুনতে মন চায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে লালন গীতি গান আমাদের মাঝে কভার করার জন্য।

 2 years ago 

আমার কন্ঠে লালন গীতি গান শুনতে অনেক ভালো লাগে জেনে খুশি হলাম আপু। সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

লালন এর গানগুলোর মধ্যে অনেক গভীর কিছু অর্থ থাকে। যেগুলো আপাত দৃষ্টিতে আমরা ধরতে পারি না। গানটা বেশ ভালো। আমি আগেও শুনেছি। গানটা দারুণ কভার করেছেন ভাই। আপনার কন্ঠে লালনগীতি গুলো খুবই ভালো লাগছে। চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে লালনগীতি টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

হ্যাঁ ভাই লালনের গানগুলোর মাঝে অনেক গভীর তথ্য থাকে সেগুলো আমরা আপাত দৃষ্টিতে দেখতে পারিনা। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

লালন গীতি খুব একটা শোনা হয় না তবে খুব ভালো লাগে আবার। আপনার গলায় লালন গীতি অন্যরকম ভালো লাগে ভাইয়া। সত্যি বলতে আমি প্রায় সময় হ্যাংআউটে আপনার গান শোনার পর আপনার ভাইয়াকে বলি লালন গীতি গাইতে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সবসময় এই কামনা করছি।

 2 years ago 

আমার গলায় লালন গীতি গান শুনতে ভালো লাগে যেন খুশি হলাম আপু। সবসময় চেষ্টা করি লালন গীতি গান গুলো সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64611.11
ETH 1868.29
USDT 1.00
SBD 0.38