গান কভার: লালনগীতি।

in আমার বাংলা ব্লগ2 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৮ ই মে, বুধবার, ২০২৪ খ্রিষ্টাব্দ

আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায় কিন্তু কারো সামনে গান গাওয়ার সাহসটা পায়না এখন আর। আসলে ছোটবেলা থেকে যদি বিভিন্ন জায়গায় গান করার অভ্যাস করা হতো তাহলে হয়তো এই ভয়টা আর কাজ করত না। আসলে সবারই কিছু কিছু জড়তা থাকে যেগুলো ছোটবেলা থেকে কাটিয়ে উঠলেই বেশ ভালো হয়। আমার বাংলা ব্লগ থেকে সেই জড়তা গুলো আশা করি আস্তে আস্তে কেটে যাবে।

কভার ফটো

InShot_20240206_092104139.jpg

ইনশর্ট অ্যাপস দিয়ে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে হাওয়া দমে দেখো তারে.... গানটি গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।



গানের প্রয়োজনীয় তথ্য
  • গান:- লালনগীতি
  • এলবাম: সময় গেলে সাধন হবে না....
  • লিরিক্স: হাওয়া দমে দেখো তারে...
  • মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
  • কভার : অংকন বিশ্বাস


[কভার গানের ইউটিউব লিংক]

গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন



গান

হাওয়া দমে দেখ তারে আসল বেনা।।
কে বানাইলো এমন রঙমহল খানা,
বিনা তেলে জ্বলে বাতি,
দেখতে যেমন মুক্তা মতি,
জলময় তার চতুর্ভিতি মধ্যে খানা।।
তিল পরিমাণ জায়গা সে যে,
হদ্দরূপ তাহার মাঝে,
কালায় শোনে আঁধলায় দেখে নেংড়ার নাচনা।।
যে গঠিল এ রঙমহল,
না জানি তার রূপটি কেমন।
সিরাজ সাঁই কয় নাইরে লালন তার তুলনা।।

সোর্স

আমার অনুভূতি

বাউল সম্রাট ফকির লালন সাঁইজির প্রতিটি গানই আধ্যাত্মিক ও দেহতত্ত্ব। প্রতিটি গান ভিতরে তিনি সৃষ্টিকর্তা এবং মানুষকে নিয়ে লিখেছেন। আমাদের এই পৃথিবী নামক রংমহলখানা তৈরি করেছেন সর্বশক্তিমান স্বয়ং সৃষ্টিকর্তা। আমাদের সৃষ্টিকর্তা বিভিন্ন গুণে গুণান্বিত। সৃষ্টিকর্তার অপার সৃষ্টি আমাদেরকে সবসময় মুগ্ধ করে।



পোস্টের বিবরন


পোস্টের ধরনকভার গান
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
তারিখ৮ ই মে ২০২৪
লোকেশনঢাকা


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

ছোটবেলা থেকে আমি নিজেও লালনের গান শুনে আসতেছি ভাই। বিশেষ করে আপনার কন্ঠে খালি গলায় গানগুলো শুনতে আমার অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে আমি লালন ব্যান্ডের গানগুলো শুনে থাকি। সুমি আপুর কন্ঠে গানগুলো শুনতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আপনি তো দেখি ফরিদা পারভীন এর কন্ঠে গানগুলো শুনে থাকেন সবসময়। তার কন্ঠে শুনতেও অনেক বেশি ভালো লাগে। খুবই প্রিয় একটা গান কভার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ ভাই আমি ফরিদা পারভীনের কন্ঠে গান শুনতে পছন্দ করি। আমি চেষ্টা করেছি লালনগীতির এই গানটি সুন্দরভাবে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাই।

 2 years ago 

বাহ ভাইয়া বর্তমান প্রজন্মের একটি খুবই জনপ্রিয় গান আমাদের মাঝে পরিবেশ করলেন। আপনার গলায় এই গানটি শুনতে পেরে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনি খুবই সুন্দর করে গানটি কভার করার চেষ্টা করেছেন।লালন লালনগীতির বেশ কয়েকটি গান ইদানিং বেশ ভাইরাল। তবে, তার এই গানটি অন্যতম।যে কোন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে গেলেই এই গানটি শুনতে পাওয়া যায়।

 2 years ago 

লালন গীতি গান গাইতে অনেক বেশি ভালো লাগে আমার তাইতো আমি আপনাদের সাথে লালনগীতি গান শেয়ার করি। আমার গানটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটা গান কভার করেছেন।আপনি ঠিক বলেছেন ছোটবেলা থেকে গানের অভ্যাস না থাকলে গান সহজে গাওয়া যায় না।যাইহোক আপনি চেষ্টা করছেন এটাই অনেক। আপনার গান কভার গুলো শোনতে আমার কাছে অনেক ভালো লাগে। আজ ও প্রিয় একটি লালন গীতি শেয়ার করেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সুন্দর সুন্দর লালন গীতি গানগুলোও কবার করে শেয়ার করার জন্য। গান গাওয়ার অভ্যাস না থাকলে আসলে গান গাওয়াটা কঠিন হয়ে যায়। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আজকে আপনি চমৎকার একটি গান কভার করেছেন। লালনগীতি আমার কাছে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর গান করতে পারেন। আপনার কন্ঠে "হাওয়া দমে দেখো তারে" এই গান শুনে মুগ্ধ হলাম ভাই। আগামীতে এই ধরনের গান আরও উপহার চাই।

 2 years ago 

আপনিও লালনগীতি গান অনেক বেশি পছন্দ করেন জেনে খুশি হলাম ভাই। অনুপ্রেরণামূলক মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ভাইয়া আপনি প্রতি সপ্তাহে খুব সুন্দর সুন্দর লালনগীতি গান কভার করে থাকেন। আপনার কন্ঠে সেই লালনগীতি শুনতে আমার কাছে খুব ভালো লাগে। আজকেও আপনি খুব সুন্দর একটি লালন।
গীতি গান কভার করেছেন। এই গান আগে শোনা হয়নি, প্রথমবার শুনলাম, তাও আবার আপনার কন্ঠে, খুব সুন্দর গেয়েছেন। ধন্যবাদ এত সুন্দর একটি লালনগীতি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই লালন গীতি গানটি এর আগে কখনো শোনেননি এবারই প্রথম শুনলেন তারপরেও আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম। আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর সুন্দর লালন গীতি গান কভার করে শেয়ার করার জন্য। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

মন ঠান্ডা করার মত ছিল বন্ধু, মন চাইছে দীর্ঘ সময় ধরে শুনতে থাকি দারুন গেয়েছো তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আসলে বন্ধু লালন গীতি গান শুনলে মন এমনিতেই ঠান্ডা হয়ে যায়। অনেক সুন্দর মন্তব্য করার জন্য তোমাকে ধন্যবাদ বন্ধু।

 2 years ago 

ভাইয়া আপনার কন্ঠে এর আগেও লালনগীতি শুনেছি। আপনি অনেক সুন্দর গান গাইতে পারেন। আজকের গানটি অসাধারণ হয়েছে। আপনার মধ্যে কার জড়তা কাটিয়ে আপনি অনেক সুন্দর ভাবে আমাদের সাথে গান শেয়ার করেন। আশা করছি পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর গান আবারো শুনতে পারবো।

 2 years ago 

আমার কন্ঠে এর আগে অনেকবার লালন গীতি গান শুনেছেন এবং আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম আপু। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ্, আপনি তো দেখছি ছোটবেলা থেকেই লালন গীতি পছন্দ করেন। ক্লাস ফাইভে লালন গীতি গেয়ে পুরস্কার পেয়েছেন এটা শুনে খুবই ভালো লাগলো। তাছাড়া আপনার কন্ঠে এই গানগুলো সত্যি অনেক অসাধারণ হয়। হ্যাঙআউট এবং পোষ্টের মাধ্যমে আপনার গলায় গানগুলো শুনে খুবই ভালো লাগে। বিশেষ করে আপনার সুর একেবারে গানের সাথে মিলে যায়। আমাদের মাঝে এত সুন্দর একটি গান পরিবেশন করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার কন্ঠে গাওয়া লালনগীতি শুনতে আপনার ভালো লাগে জেনে খুশি হলাম। আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্য গুলো পড়লে আসলে অনেক বেশি ভালো লাগে আপু। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য।

 2 years ago 

আপনার কন্ঠে লালনগীতি গুলো শুনতে অনেক ভালো লাগে। প্রতিনিয়ত সুন্দর সুন্দর গান কভার করে আমাদের কে উপহার দিয়ে যাচ্ছেন। এই গানটি আমি আগে কখনো শুনিনি। প্রথমবারের মতো আপনার কন্ঠে গানটি শুনে ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে ভাই। এভাবেই এগিয়ে যান।

 2 years ago 

আপনিও কিন্তু ভাই বেশ দারুন গান করেন। হ্যাঁ ভাই চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত সুন্দর সুন্দর গানগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ একটি গান কভার শেয়ার করেছেন। লালন গীতিগান সব সময় আমার কাছে বেশ ভালো লাগে। আপনি দেখছি বেশ অসাধারণ লালন ভক্ত একজন মানুষ ভাই। আপনার চমৎকার মিষ্টি কন্ঠে এত সুন্দর একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

হ্যাঁ ভাই আমি লালন ভক্ত একজন মানুষ লালন গীতি গান যেমন শুনতে ভালো লাগে তেমনি গাইতে অনেক বেশি ভালো লাগে। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65011.48
ETH 1955.53
USDT 1.00
SBD 0.37