গান কভার: মানুষ গুরু নিষ্ঠা যার (লালনগীতি ❤️)

in আমার বাংলা ব্লগ2 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১২ ই আগস্ট, সোমবার, ২০২৪ খ্রিষ্টাব্দ

আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায়। আসলে ছোটবেলা থেকে যদি বিভিন্ন জায়গায় গান করার অভ্যাস করা হতো তাহলে হয়তো এই ভয়টা আর কাজ করত না। আসলে সবারই কিছু কিছু জড়তা থাকে যেগুলো ছোটবেলা থেকে কাটিয়ে উঠলেই বেশ ভালো হয়। আমার বাংলা ব্লগ থেকে সেই জড়তা গুলো আস্তে আস্তে কাটিয়ে উঠতে পেরেছি। এখন সবার সামনে গান গাইতে আর আনইজি ফিল করি না। এখন সবার সামনে গান গাইতেই ভালো লাগে।

কভার ফটো

1000109703.jpg



আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে সর্ব সাধন সিদ্ধ হয় যার, মানুষ গুরু নিষ্ঠা তার.... গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। এই গানটির মাধ্যমে আমি আমার বাংলা ব্লগের হ্যাংআউটে প্রথম গান গাওয়া শুরু করি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।



গানের প্রয়োজনীয় তথ্য
  • গান:- সর্ব সাধন সিদ্ধ হয় যার, মানুষগুলো নিষ্ঠা তার...
  • এলবাম: সময় গেলে সাধন হবে না।
  • লিরিক্স: লালন ফকির
  • মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
  • কভার : অংকন বিশ্বাস


[কভার গানের ইউটিউব লিংক]

গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন



গান

সর্বসাধন সিদ্ধ হয় তার।
মানুষ গুরু নিষ্ঠা যার,
নদী কিংবা বিল বাওড় খাল,
সর্বস্থলে একই এক জল।
একা মেরে সাঁই ফেরে সর্ব ঠাঁই,
মানুষে মিশিয়ে হয় বিধিন তার।
নিরাকারে জ্যোতির্ময় যে,
আকার সাকার হইল সে।
দিব্যজ্ঞানী হয়,
তবে জানতে পায়,
কলি যুগে হলো মানুষ অবতার।।
বহুতর্কে দিন বয়ে যায়
বিশ্বাসে ধন নিকটে পায়।
সিরাজ সাঁই ডেকে বলে লালনকে
কুতর্কের দোকান সে করে না আর।

সোর্স



এই গান নিয়ে আমার ব্যক্তিগত মতামত


বাউল সম্রাট ফকির লালন সাঁইজির প্রত্যেকটি গান আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কারণ বাউল সম্রাট ফকির লালন সাঁইজীর প্রত্যেকটি গান দেহতত্ত্ব গান। আজকে আমি যে গানটি আপনাদের মাঝে কভার করেছি এই গানটি হলো সর্ব সাধণ সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার। সৃষ্টিকর্তা এক ও অদ্বিতীয় তিনি বিভিন্ন রূপে আমাদের এই মহাবিশ্বের প্রত্যেকটি জায়গাতে রয়েছে। সৃষ্টিকর্তার আরাধনা করায় মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের ধর্ম। সৃষ্টিকর্তার আরাধনা করলে মানবজীবনে সব সাধন সিদ্ধ হয়ে যায়। সৃষ্টিকর্তা তার সৃষ্টির প্রতিটি জায়গায় রয়েছে। বাউল সম্রাট ফকির লালন সাঁইজের গান বিশ্লেষণ করার মত ক্ষমতা আমার নেই তারপরও যতটুকু পেরেছি আপনাদের সাথে মনের অভিব্যক্ত শেয়ার করছি।



পোস্টের বিবরন


পোস্টের ধরনকভার গান
ডিভাইসস্যামসাং এফ-৫৪
তারিখ১২ ইং আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
লোকেশনকুষ্টিয়া


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

আমি লক্ষ্য করে দেখেছি আপনার কন্ঠে লালনগীতি গান শুনতে খুবই ভালো লাগে। আপনি প্রতিনিয়তই এমন সুন্দর সুন্দর গান কভার করেন এবং আমাদের মাঝে শেয়ার করেন। আপনার কন্ঠের সাথে লালনগীতি গানগুলো যেন খুব ভালোভাবে মানিয়ে যায়।

 2 years ago 

লালন গীতি গানগুলো গাইতেও আমি অনেক বেশি পছন্দ করি। এত সুন্দর মন্তব্য করে বসে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

বেশ সুন্দর একটি গান কভার করেছেন ভাইয়া। এই ধরনের গান গুলো শুনলে সত্যি খুবই ভালো লাগে। আপনার গলায় গানটি শুনতে কিন্তু দুর্দান্ত লাগছে। আপনি বেশ সুন্দরভাবে গুছিয়ে গানের প্রতিটা লাইন উপস্থাপন করেছেন। আপনার গলায় গানটি শুনে খুবই মুগ্ধ হলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

লালন গীতি গানগুলো শুনতে অনেক পছন্দ করেন জেনে খুব ভালো লাগলো আপু। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি অনেক সুন্দর গান কভার করে থাকেন ভাইয়া। আপনার কন্ঠে গান শুনতে আমার খুবই ভালো লাগে। আমি প্রায় মাঝেমধ্যে অনুষ্ঠানে আপনার কন্ঠে গান শুনি। খুব সুন্দর ভাবে লালন গীতি পরিবেশন করেন। আজকে অনেক সুন্দর গান করেছেন।

 2 years ago 

আমার কন্ঠে লালনগীতি গান শুনতে আপনার খুব ভালো লাগবে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর গান পরিবেশন করে আমাদের শোনার সুযোগ করে দেওয়ার জন্য। বেশ দারুন ভাবে একটি লালন গীতি আমাদের মাঝে পরিবেশন করেছেন আপনি নিজ কন্ঠে। খুবই ভালো লাগলো এত সুন্দর একটি পরিবেশন শুনে।

 2 years ago 

আমি চেষ্টা করেছি লালন গীতির এই গানটি সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। অনুপ্রেরণামূলক মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

অনেক সুন্দর গান পরিবেশন করেছেন ভাই। এই গানটি মানুষ গুরু নিষ্ঠা যার, আমি প্রায় সময় শুনে থাকি। আপনার গান কভার বেশ দুর্দান্ত হয়েছে। আপনার মিষ্টি কন্ঠে গানটি শুনে খুব ভালো লাগলো । এত সুন্দর গান পরিবেশন করার জন্য ধন্যবাদ আপনাকে ভাই ‌ ।

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো ভাই। সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

সত্যি বলতে বর্তমানে লালনগীতি শোনা যায় না বললেই চলে।কিন্তু লালনগীতি আমার কাছে খুবই ভালো লাগে।কারন এটা জীবনের আধ্যাত্মিক চিন্তা ও মাটির সঙ্গে মেলবন্ধনের এক সুনিপুণ চিন্তন ফুটে ওঠে।যাইহোক আপনি বরাবরই ভালো গান করেন,আজও দারুণ গেয়েছেন দাদা।আপনার লেখা ছোটবেলার অনুভূতি জেনেও ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

লালন গীতি গানগুলো আধ্যাত্মিক ও দেহতত্ত্ব হয়ে থাকে এই কারণেই এই গানগুলো আমার খুবই প্রিয়। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ দিদি।

 2 years ago 

এত সুন্দর একটা গান কভার করলেন দেখে অনেক ভালো লাগলো। আপনার গানগুলো আমার কাছে অনেক ভালো লাগে শুনতে। আমি তো অপেক্ষায় থাকি আপনার কণ্ঠে সুন্দর সুন্দর গান শোনার জন্য। আপনার গাওয়া গানগুলো শুনলেই মনটা একেবারে ভালো হয়ে যায়। আমি তো এই গানগুলো বেশিরভাগ সময় শুনে থাকি আর আপনার কন্ঠেও শোনা হয়। আজকের এই গানটা শুনে সত্যি একেবারে মুগ্ধ হয়ে গেলাম আমি। আপনার পরবর্তী গান শোনার জন্য অপেক্ষায় থাকলাম।

 2 years ago 

বাহ্ ভাই আপনি আমার গানের অপেক্ষায় থাকেন এটা জানতে পেরে অনেক খুশি হলাম। লালন গীতি গানগুলো আপনি বেশিরভাগ সময় শুনে থাকেন এবং আমার কন্ঠেও শোনেন এটা জেনে অনেক ভালো লাগলো। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দর একটি লালন গীতি গান নিজ কন্ঠে গিয়ে শেয়ার করেছেন। আপনার কন্ঠে গান শুনতে সব সময় আমার কাছে বেশ ভালো লাগে ভাই। এত সুন্দর ভাবে চমৎকার মিষ্টি কন্ঠে গানটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমার কন্ঠে লালনগীতি গান শুনতে সব সময় আপনার কাছে অনেক ভালো লাগে জেনে খুশি হলাম ভাই। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি বরাবরই খুব সুন্দর সুন্দর গানের কভার করে শেয়ার করেন।এই গানটি হয়তো শুনছি কিন্তু মনে পড়তেছে না।যাইহোক আপনার কণ্ঠে গানটি শুনে বেশ ভালোই লাগলো। আপনি সাজিয়ে গুছিয়ে এবং খুবই সুন্দর ভাবে গানটি কভার করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

এই গানটি আমি আমার বাংলা ব্লগের হ্যাংআউটে বেশ কয়েকবার গেয়েছি আর আজকে আপনাদের সাথে কভার করে শেয়ার করলাম। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

অনেকদিন পর আপনার গলায় লালনগীতি শুনলাম ভাই। গানটা প্রথম বার শুনলেও আপনার গলায় বেশ ভালো লাগছিল শুনতে। গানের কথা গুলোও অসাধারণ ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা লালন গীতি আমাদের গেয়ে শোনানোর জন্য।

 2 years ago 

আমি সবসময় চেষ্টা করি লালন গীতি গানগুলো আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 62600.26
ETH 1750.35
USDT 1.00
SBD 0.39