ভ্রমণ: সুখের খোঁজে "সুখ বিলাসে" - ৩য় পর্ব।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ-১১ই সেপ্টেম্বর, সোমবার, ২০২৩ খ্রিষ্টাব্দ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
"
কয়েকটি ছবিকে একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। অনেকদিন পরে বাড়িতে এসে পরিবারের সাথে বেশ ভালোই সময় কাটাচ্ছি। আসলে সবার কাছেই গ্রামের বাড়ি অনেক বেশি ভালোবাসার হয়ে থাকে। যখনই বাড়ি আসি তখনই গ্রামের প্রকৃতিক পরিবেশ ছেড়ে আর শহরের দিকে যেতে ইচ্ছা করে না। আর ইচ্ছে করে নির্জীব কংক্রিট শহরে থাকতে। সে কোন জায়গায় পরিবারের মানুষ অথবা বন্ধু-বান্ধবদের সাথে ঘুরে বেড়াতে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে তো আমি খুবই পছন্দ করি। আমি গত একটি পোস্টে সুখের খোঁজে "সুখ বিলাসে" - ১ম ও ২য় পর্ব শেয়ার করেছি। আর আজকে সুখের খোঁজে "সুখ বিলাসে"- শেষ পর্ব আপনাদের সাথে শেয়ার করবো।
ঠিক সূর্য ডুবে যাওয়ার পরে আমরা সবাই নৌকা থেকে নেমে আবার সুখ বিলাস কফি হাউজের দিকে এগোতে থাকলাম। সূর্য ডুবে যাওয়ার পরে আকাশের রংটা বেশ লাল টকটকে হয়ে যায়। আকাশের এই প্রকৃতিক রূপ টা দেখতে আসলে অনেক সুন্দর লাগে। আমরা যেদিন বেড়াতে গিয়েছিলাম ওই দিনের আকাশের পরিবেশটা অনেক বেশি চমৎকার ছিলো। বিকালের দিকে পুরো আকাশ সাদা মেঘে ভরে ছিলো তাই সূর্য ডোবার পরে এই সাদা মেঘ দেখতে অসাধারণ সুন্দর লাগছিলো।
প্রকৃতির এই সুন্দর রূপ আসলে ক্ষণে ক্ষণে রং বদলায়। প্রকৃতির এই সুন্দর প্রতিটি রূপে আমার কাছে মনমুগ্ধকর লাগে। আমরা পাঁচ মিনিট মতো ধানের জমির আইল দিয়ে হাঁটতে থাকলাম। এরকম সবুজ প্রকৃতির ভেতর দিয়ে সুন্দর। দূর থেকে দেখা যাচ্ছিল সুখ বিলাস কফি হাউসে এখনো অনেক লোক রয়েছে।
যদিও এটা গ্রামের ভিতর হওয়াতে রাতের বেলায় খুব একটা লোক থাকে না তবে আমরা ঈদের পরের দিন গিয়েছিলাম বলেই বেশ লোক ছিলো। আসলে এরকম একটা জায়গাতে একটু লোক হলে বেশ ভালোই লাগে। আমরা এসে দেখেছিলাম যে সনের ঘরের ভিতরে বসে গল্প করছে অনেকেই। সত্যিই এই জায়গাটি বেশ অসাধারণ।
তারপর আমরা এখানে দেরি না করে আবার বাইক নিয়ে নদীর কূলের রাস্তা দিয়ে বাড়ির দিকে যেতে থাকলাম। রাস্তা থেকে সব বিলাস কফি হাউসটা বেশ সুন্দর দেখা যায়। আর নদীর ধারে যেখানে নৌকা বাঁধা রয়েছে অর্থাৎ আমরা যেখানে গিয়েছিলাম সেখানে এখনো লোক গিয়ে ভীড় করছে। আসলে নৌকার উপর যতো সময় আমরা কাটিয়েছিলাম বেশ সুন্দর লাগছিলো।
আমরা নদীর কূলের রাস্তা দিয়ে পাঁচ মিনিট মতো যাওয়ার পরে একটি বাজারে নেমে একটি দোকানে বসে চটপটি খেয়ে নিলাম। তারপর চটপটি খাওয়া শেষ হলে আবার বাজারে পাশেই নদীর কিনারে বটতলাতে গিয়ে দাঁড়িয়ে চপ, সিঙ্গারা খাইলাম। সত্যি বলতে সবাই মিলে এরকম খাওয়াতে অনেক আনন্দ আছে।
তারপর সেখানে খাওয়া-দাওয়া শেষ করে আবার বাইক নিয়ে সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই বাজারটি থেকে আমাদের বাড়ি মাত্র পাঁচ কিলোমিটার মতো তাই আসতে দশ মিনিট মতো সময় লাগে। আজকে সবাই মিলে এরকম সুন্দর একটি স্থানে ভ্রমণ করতে পেরে মনের ভিতর অনেক ভালো লাগা কাজ করছিলো।
আজকের সুখের খোঁজে সুখ বিলাসে - ৩য় পর্ব আপনাদের মাঝে শেয়ার করার মাধ্যমে সুখের খোঁজে সুখ বিলাসের সকল পর্ব ও শেষ করলাম।
পোস্টের বিবরন
| পোস্ট ধরন | ভ্রমণ |
|---|---|
| ডিভাইস | স্যামসাং জে-৭ প্রো |
| ক্যামেরা | ১৩ মেগাপিক্সেল |
| তারিখ | ৩০ শে জুন |
| লোকেশন | কুষ্টিয়া |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon

সুখবিলাসের প্রথম পর্বটা পড়েছিলাম কিন্তু দ্বিতীয় পর্ব সম্ভবত দেখা হয়নি যাইহোক তৃতীয় পর্ব এসে দেখতে পারলাম। বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার আনন্দঘন মুহূর্তটা আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করলেন এই দেখে আমি অনেক অনেক খুশি হয়েছি এবং নতুন স্থান সম্পর্কে কিছুটা হলেও ধারণা অর্জন করেছি।
হ্যাঁ ভাই বন্ধু আর ভাইদেরকে নিয়ে বেশ সুন্দর সময় অতিবাহিত করেছিলাম সুখ বিলাসে। আমার পোস্টে গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
অবশেষে তাহলে গ্রামের বাসায় গিয়ে প্রকৃতি পরিবেশের সঙ্গে খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করছেন বোঝাই যাচ্ছে। আসলে যারা প্রকৃতি প্রেমী মানুষ তারা বরাবরই প্রকৃতির সঙ্গে সময় কাটাতে অনেক বেশি পছন্দ করে। সুখের খোঁজে সুখ বিলাসে গিয়ে খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন দেখেই বোঝা যাচ্ছে। এরকম সুন্দর মুহূর্ত আপনার জীবনে বারবার ফিরে আসুক এই কামনা করি। সুন্দর এই মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
এরকম হতো জীবনে বারবার ফিরে আসলে তো বেশ সুন্দর হবে ভাই। আসলে প্রকৃতিপ্রেমী মানুষরা সব সময়ই প্রকৃতির সাথে সময় কাটাতে চায় এটাই স্বাভাবিক। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
সুখ বিলাসে আজকের পর্ব দেখে খুব ভালো লাগলো ভাই। আপনার সুখ বিলাসে প্রতিটি পর্ব অসাধারণ ভাই আমি গত পর্ব গুলো দেখেছি। আসলে গ্রামের পরিবেশ খুবই চমৎকার। সবাই মিলে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। গ্রামীণ পরিবেশে ধান ক্ষেতে দৃশ্য সত্যি বেশ দুর্দান্ত । চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
গ্রামের প্রাকৃতিক পরিবেশ সবসময়ই আমার কাছে অনেক বেশি ভালো লাগে ভাই। গ্রামে যতটা সময় থাকি ততটা সময় মনে হয় অনেক সুখেই থাকি। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।