"সাতটি ফুলের রেনডম ফটোগ্রাফি নিয়ে অ্যালবাম"

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৪ ই মার্চ, শনিবার, ২০২২ খ্রিষ্টাব্দ

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি সাতটি ফুলের রেনডম ফটোগ্রাফি নিয়ে অ্যালবাম পোস্টটি আপনাদের সাথে শেয়ার করব। ফটোগ্রাফি করতে কম-বেশি সবারই ভালো লাগে তাই আমিও ব্যতিক্রমী নই। ফুল দেখলেই ইচ্ছা করে মোবাইলে সেটা ক্যামেরাবন্দি করে রাখতে কারণ ফুলের থেকে সুন্দর কিছু হয়তো হতে পারে না, যেকোনো ফুলই হোক না কেন সব সময়ই দেখতে সুন্দরই হয়। তাহলে দেরি না করে চলুন আমার ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করি।

কভার ফটো

GridArt_20230303_144716412.jpg

কয়েকটি ফটোগ্রাফিকে একত্রিত করে কভার ফটো তৈরি করে নিয়েছি।

প্রথম ফটোগ্রাফি

20230302_100937.jpg

আমার প্রথম ফটোগ্রাফি টি হলো একটি হলুদ রংয়ের জবা ফুল। জবা ফুলের প্রজাতি অনেক রকমের হয়ে থাকে। আমি আজ পর্যন্ত অনেক রকমের জোড়া ফুল দেখেছি যা অন্য কোন ফুলকে দেখিনি। কারণ এই ফুলের বিভিন্ন রকম রং এবং আকার হয়।

দ্বিতীয় ফটোগ্রাফি

20230302_101901.jpg

আমার দ্বিতীয় ফটোগ্রাফিটি হল একটি গোলাপ ফুল। লাল কালারের গোলাপ ফুল সবচেয়ে বেশি পরিচিত হলেও এই ভিন্ন ধরনের গোলাপ ফুলটি দেখতে আমার বেশ সুন্দর লাগছিল তাই আর কি ক্যামেরা বন্দি করতে ভুলে গিয়েছিলাম না। জবা ফুলের মতই গোলাপ ফুলের ও অনেক প্রজাতি রয়েছে।

তৃতীয় ফটোগ্রাফি

20230302_101138.jpg

আমার তৃতীয় ফটোগ্রাফিটিও একটি জবা ফুলের ফটোগ্রাফি। যে কোন রঙের জবা ফুল ই দেখতে আমার ভীষণ সুন্দর লাগে। জবা ফুলের এই কালার টার নাম কি আমার আসলে মনে নেই আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।

চতুর্থ ফটোগ্রাফি

20230302_101953.jpg

আমার চতুর্থ ফটোগ্রাফির ফুলটির নাম আমার জানা নেই। তবে ফুলটি দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এই ফুলটির নাম আপনাদের জানা থাকলে অবশ্যই মতামতের মাধ্যমে শেয়ার করবেন।

পঞ্চম ফটোগ্রাফি

20230302_101626.jpg

আমার পঞ্চম ফটোগ্রাফির ফুলের নামটি হল অপরাজিতা। অপরাজিতা ফুল দেখতে ভীষণ সুন্দর লাগে।

ষষ্ঠ ফটোগ্রাফি

20230302_101648.jpg

আমার ষষ্ঠ ফটোগ্রাফিটি হল গাঁদা ফুল। গাঁদা ফুল আমরা সবাই কম বেশি চিনি এবং এটি খুবই পরিচিত একটি ফুল। গাঁদা ফুল দেখতে আমার কাছে ভীষণ সুন্দর লাগে ছোটবেলায় বাড়িতে প্রচুর পরিমাণে গাধা ফুল লাগাতাম। কিন্তু এখন বড় হয়ে বাইরে থাকার কারণে সেটা আর হয়ে ওঠেনা।

সপ্তম ফটোগ্রাফি

20230302_101040.jpg

আমার সপ্তম ফটোগ্রাফিটি হল রক্ত জবা ফুল । জবা ফুলের যত প্রজাতি আছে সব থেকে বেশি পরিচিত হল রক্ত জবা। রক্ত জবা ফুলটি আমার কাছে ভীষণ সুন্দর লাগে।

উপরোক্ত সকল ফুলের ফটোগ্রাফি আমার পিসিমণির ছাদ বাগান থেকে করেছি।

পোস্টের ছবির বিবরন

ক্যামেরাম্যান@aongkon
ডিভাইসস্যামসাং জে-৭ প্রো
ক্যামেরা১৩ মেগাপিক্সেল
তারিখ২ রা মার্চ
লোকেশনদিরাই, সুনামগঞ্জ


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার সাতটি ফুলের রেনডম ফটোগ্রাফি নিয়ে অ্যালবাম ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

ফুলের সৌন্দর্য সবসময় আমাকে খুবই টানে ।ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।আমিও মাঝে মাঝে ফুলের ফটোগ্রাফি শেয়ার করি। ফুল আমার অনেক পছন্দের জিনিস। আপনার ফুল গুলো খুবই সুন্দর হয়েছে ফটোগ্রাফিতে ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ আপু আপনি কি করে বলেছেন ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্ট। তাই সবার মত ফুল আমিও ভালবাসি আর ফটোগ্রাফি করতেও পছন্দ করি।

 3 years ago 

বাহ খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফুল আমার কাছে অনেক ভালো লেগেছে। কমলা কালার জবা ফুল প্রথমবার দেখে খুব ভালো লেগেছে আর চতুর্থ ফুলের নাম টিপফুল। এই নাম আমাদের গ্রামে বলে আর এই ফুল দিয়ে আমরা ছোটবেলায় অনেক খেলাধুলা করেছি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর গঠনমূলক মন্তব্য প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ভাই আপনি খুব সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। ফুল আমার কাছে ভীষণ ভালো লাগে। ফুলের সৌন্দর্য যেকোনো কিছু খেয়ে হার মানায়। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে ভাইয়া। বিভিন্ন রঙের জবা ফুল দেখেছি কিন্তু এই রঙের জবা ফুল আগে কখনো দেখিনি সত্যি বেশ সুন্দর লাগছে এই ফুলটি। তাছাড়া বিভিন্ন ধরনের গোলাপের ফটোগ্রাফি ও বেশ সুন্দর হয়েছে।

 3 years ago 

সুন্দর মতামত প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

সাতটি ফুলের রেনডম ফটোগ্রাফি নিয়ে অ্যালবাম তৈরি করেছেন। সব গুলো ফটোগ্রাফি দারুন এসেছে। আমার কাছে জবা ফুলের ছবি গুলো ভীষণ ভালো লেগেছে। চমৎকার ভাবে ফটোগ্রাফির বর্ননা করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

বর্তমান সময়ের সকলেই ফটোগ্রাফি করায় অনেক বেশি পারদর্শী হয়ে গিয়েছে বিশেষ করে কোথাও যদি ফুলের বাগান বা ফুলের গাছ দেখে তাহলে ফটোগ্রাফি করতে সকলেই ব্যস্ত হয়ে পড়ে। আপনার এই ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে আমার কাছে ফুলের ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে আমার। এত চমৎকার একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই।

ফুলের ছবিগুলো সুন্দর হয়েছে। বিশেষ করে বিভিন্ন রকমের জবা ফুল দেখতে চমৎকার লাগছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ ভাই জবা ফুল গুলো আমার কাছেও খুব সুন্দর লাগছিল আপনি অনেক পছন্দ করেছেন জেনে ভালো লাগলো। সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

সত্যি বলতে ভাই ফটোগ্রাফি গুলো খুব চমৎকার ছিল। আমি নিজেও অনেক বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। তাই প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোষ্ট শেয়ার করি। ধন্যবাদ আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

আপনারও ফটোগ্রাফি পোস্ট ভালো লাগে জেনে খুশি হলাম। আপনার মত আমিও চেষ্টা করব প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট দেওয়ার। সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ঠিকই বলেছেন ফুলের চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। ফুল সৌন্দর্যের প্রতীক ফুলের ফটোগ্রাফি বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। ফটোগ্রাফি গুলো ‌ আমার কাছে ভালো লেগেছে তবে জবা ফুলের ফটোগ্রাফি এবং অপরাজিতা ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ‌‌।

 3 years ago 

আমার ফটোগ্রাফি গুলোর ভেতরে জবা ফুল এবং অপরাজিতা ফুলের ফটোগ্রাফিটি দারুন লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

সাতটি ফুলের ছবি নিয়ে চমৎকার একটি অ্যালবাম তৈরি করেছেন ভাইয়া। প্রতিটি ফুলের ছবি দেখে মুগ্ধ হলাম। আমার কাছে শেষের ছবিটি অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

আমার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64091.33
ETH 1842.93
USDT 1.00
SBD 0.38