স্বরচিত কবিতা:- স্মৃতিময় ভালোবাসা।

in আমার বাংলা ব্লগ2 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২৯ শে আগস্ট, বৃহস্পতিবার ,২০২৪ খ্রিষ্টাব্দ

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



1000114563.jpg

Source: Pixabay



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের সাথে আমার স্বরচিত স্মৃতিময় ভালোবাসা কবিতাটি শেয়ার করবো। আমি কবিতা লিখতে এবং পড়তে খুবই পছন্দ করি। আমি কোন প্রফেশনাল কবিতা লেখক নয়, শুধুমাত্র ব্লগিংয়ের জন্য কবিতা লেখার ক্ষুদ্র প্রচেষ্টা করি। তবে আমার বাংলা ব্লগের সদস্য হওয়ার আগে আমি কবিতা পড়তে পছন্দ করতাম কিন্তু আমার বাংলা ব্লগে সদস্য হওয়ার পরে কবিতা লিখতেও পছন্দ করতে শুরু করি। তবে আমি পূর্ণাঙ্গ কবিতা খুবই কম লিখি।

আমি নিজে কবিতা লেখার জন্য যাদের থেকে অনুপ্রেরণা পেয়েছি তারা হলো, আমাদের শ্রদ্ধেয় বড় দাদা, ছোট দাদা, হাফিজুল্লাহ ভাই, নেভলু ভাই, সেলিনা সাথী আন্টি আরো আমার বাংলা ব্লগের অনেকেই। আমি আমার বাংলা ব্লগের প্রতিটি কবিতা লেখক কে অনুসরণ করি। আমি মনে করি হৃদয়ের শুদ্ধ আবেগ থেকেই কবিতা তৈরি হয়। মনের কথাগুলো, মনের ভাষাগুলো কবিতার মাধ্যমে ফুটে ওঠে। তাহলে চলুন দেরি না করে আমার স্বরচিত কবিতাটি পড়ে দেখি।



স্মৃতিময় ভালোবাসা

প্রতিদিনের হাজারো ব্যস্ততার মাঝেও
এখনো তোমাকে খুব মনে পড়ে।
মনে পড়ে তোমার সাথে কাটানো,
সেই হাজারো স্মৃতিময় মুহূর্ত।

কঠিন বাস্তবতা তোমার আমার মাঝে,
সৃষ্টি করেছে আলোকবর্ষ দূরত্ব।
এখন আর আগের মতো দুজনে,
এক আকাশের নিচে বসে খুনসুটি হয় না।

এখন আর আগের মত খুব কাছে বসেও,
ফিসফিস করে আর কথা বলা হয়‌ না।
এখন আর আগের মত রাখা হয় না,
হাতের উপরে হাত, হৃদয়ের উপরে হৃদয়।

একটা সময় ছিল যখন আমরা দুজনে,
একসাথে দুটি হাত ধরে হাঁটতাম,
সবুজ শ্যামল অজানা অচেনা দিগন্তে,
তোমার হাত ধরে বহু পথ পাড়ি দিতাম।

তোমার সাথে কাটানো সকল মুহূর্তই,
স্মৃতি হয়ে রয়েছে হৃদয়ের ক্যানভাসে।
তোমার ভালোবাসার সুন্দর স্মৃতিগুলো,
এখনো আমাকে জীবন্ত করে রেখেছে।

পৃথিবীতে যেদিন সময় ফুরিয়ে আসবে,
সেদিন তোমার ভালোবাসার স্মৃতিগুলো নিয়ে,
আমি অনন্ত যাত্রায় বেরিয়ে পড়বো।



পোস্টের বিবরন

পোস্টর ধরনকবিতা
লেখক@aongkon
ডিভাইসস্যামসাং এফ-৫৪
তারিখ২৯ শে আগস্ট ২০২৪
লোকেশনমোহাম্মদপুর,ঢাকা


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কবিতা ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif







Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago (edited)

নিজের মনের আবেগ দিয়ে খুব সুন্দর করে ভালোবাসার কবিতা লিখেছেন দেখছি। আমার তো বেশ ভালো লাগলো কবিতার প্রতিটি লাইন। বেশ সুন্দর করে লেখার চেষ্টা করেছেন। বিশেষ করে নিচের কটা লাইন যেন বেশ দারুন হয়েছে।

তোমার সাথে কাটানো সকল মুহূর্তই,
স্মৃতি হয়ে রয়েছে হৃদয়ের ক্যানভাসে।
তোমার ভালোবাসার সুন্দর স্মৃতিগুলো,
এখনো আমাকে জীবন্ত করে রেখেছে।

 2 years ago 

আমি চেষ্টা করেছি আমার স্বরচিত কবিতাটি অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আহা প্রেম, আমা ভালোবাসা আজীবন কাল আলো হয়ে থাকা প্রদীপের মত ধিকি ধিকি করে জ্বলে।

ভালো লাগলো আপনার কবিতাটি বেশ সহজ সরল মনের চিন্তা গুলো স্পষ্ট করে লিখেছেন।

 2 years ago 

হ্যাঁ দিদি কবিতাটি লিখেছি অনেক সহজ সরল চিন্তা করেই। হৃদয়ের অনুভূতিতে যায় এসেছে ঠিক তাই লিখে দিয়েছি। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ দিদি।

 2 years ago 

কবিতা পড়তে আমার বেশ ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। কবিতার নামটা বেশ ভালো লেগেছে। আর কবিতার লাইনগুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্য গুলো পড়লে অনেক ভালো লাগে। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভালোবাসা নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। ভালোবাসার কবিতা গুলো পড়তে অনেক ভালো লাগে। আপনার কবিতার ভাষাগুলো অসাধারণ ছিলো,শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভালোবাসার কবিতা গুলো পড়তে অনেক ভালো লাগে আপনার কাছে জেনে ভালো লাগলো ভাই। সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

স্মৃতিময় ভালবাসার গভীরে লুকিয়ে থাকে- অনুভব আর অনুভূতির গল্প। আর সেই গল্পে নিহিত থাকে সুখ দুঃখের পাওয়া না পাওয়ার অংকের সমীকরণ। অসাধারণ লিখেছেন কবিতাটি।

 2 years ago 

অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

মনের আবেগ নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। তবে আপনার মত কবিতা লিখতে এবং পড়তে আমার কাছে ভালো লাগে।স্মৃতিময় ভালোবাসা কবিতাটির পড়ে অনেক ভালো লাগলো। কবিতার মাধ্যমে মনের ভাষা গুলো লিখে প্রকাশ করা যায়। তবে আপনার কবিতার ভাষা অসাধারণ। সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

কবিতার মাধ্যমে হৃদয়ের অনুভূতি গুলো সুন্দর ভাবে তুলে ধরা যায়। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

মনের আবেগ নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার লেখা কবিতাটি খুবই সুন্দর হয়েছে।প্রতিটি লাইন খুবই দারুণ হয়েছে। ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কবিতার প্রতিটি লাইন আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। সুন্দর গঠনমূলক মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনার লেখা কবিতার প্রতিটি লাইন খুবই চমৎকার ছিল। আপনাকে স্বাগতম জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64079.78
ETH 1856.47
USDT 1.00
SBD 0.39