ভ্রমণ:- "হৃদয়ের শান্তি সবুজ প্রকৃতি" (সিলেট)

in আমার বাংলা ব্লগ2 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১৯ শে আগস্ট, সোমবার, ২০২৪ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো

1000111074.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা অনেকে জানেন যে, আমি গত বছরে আগস্ট মাসের শেষের দিকে সিলেটে ভ্রমণে বেরিয়েছিলাম। এই ভ্রমণটা আমার জীবনের সবথেকে বড় একটি ভ্রমণ ছিলো। আর এই ভ্রমণ থেকে আমি অনেক জ্ঞানলাভ করতে পেরেছি। আসলে মানুষের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতার ও প্রয়োজন হয় আর মানসিক সুস্থতার জন্য প্রয়োজন বেশি বেশি ভ্রমণ করা আর জ্ঞান লাভ করা। এর আগে আমি সুনামগঞ্জ মিনি কক্সবাজার ভ্রমণ, পদ্মবিল ভ্রমণ, ফ্লাওয়ার গার্ডেন ভ্রমণ, সুনামগঞ্জের হাওর বিলাস ভ্রমণ, শিমুলবাগান ভ্রমণ ১ম ও ২য় পর্ব, অ্যাডভেঞ্চার জাদুকাটা নদী ভ্রমণ সুনামগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজে ১ম পর্ব, ২য় পর্ব, ৩য় পর্ব‌ও ৪র্থ পর্ব, সুনামগঞ্জের নীলাদ্রি লেক- ১ম পর্ব ও ২য় পর্ব, সুনামগঞ্জের লাকমাছড়ার পথে ও "সুনামগঞ্জের লাকমাছড়া ভ্রমণ-১ম পর্ব, ২য় পর্ব, শেষ পর্ব, "সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শুরু" ও টাঙ্গুয়ার হাওর ও মেঘালয় পাহাড়ের অপরূপ সৌন্দর্য, টাঙ্গুয়ার হাওরে ওয়াচ টায়ারের উদ্দেশ্যে, রাতারগুল সোয়াম্প ফরেস্টের উদ্দেশ্যে-১ পর্ব, রাতারগুল সোয়াম্প ফরেস্ট মাজার ঘাটে পৌঁছালাম, "ডিঙি নৌকা নিয়ে রাতারগুল সোয়াম্প ফরেস্টের উদ্দেশ্যে", রাতারগুল সোয়াম্প ফরেস্টের সৌন্দর্য, রাতারগুল সোয়াম্প ফরেস্টের গহীনে মায়াবী সৌন্দর্য, "রাতারগুল সোয়াম্প ফরেস্ট ভ্রমণ শেষ করলাম", সিলেট ভোলাগঞ্জের সাদা পাথরে পৌঁছালাম", সাদাপাথর পর্যটন কেন্দ্র স্নানের প্রস্তুতি, সাদা পাথর পর্যটন কেন্দ্রের স্নানের আনন্দ ও সাদাপাথর ভ্রমণ শেষ করে নৌকা ঘাটের উদ্দেশ্যে, সাদাপাথর ভ্রমণ শেষ করলাম, "সিলেট হাইটেক পার্কে রাত্রিযাপন", সিলেটের বিছনাকান্দির উদ্দেশ্যে রওনা, সিলেটের বিছনাকান্দির পথে, সিলেটের অপরূপ সৌন্দর্য ও সিলেটের মায়াবী দৃশ্য আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমরা টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শেষ করে পিসিমনির বাসায় এসে দুই দিন রেস্ট নিয়ে আবার রাতারগুল ও সাদাপাথর পর্যটন কেন্দ্র দেখার জন্য ও ভ্রমণ শুরু করেছিলাম। আজকে আমি আপনাদের সাথে "ভ্রমণ:- হৃদয়ের শান্তি সবুজ প্রকৃতি" শেয়ার করবো।

20230903_100058.jpg

আমরা সবুজ প্রকৃতিতে ভরা ফসলের মাঠের ভেতরের মাটির রাস্তা দিয়ে মেঘালয় পাহাড়ে আরো কাছে যেতে থাকলাম। এ রাস্তাটা এত সুন্দর যে যদি কেউ এ রাস্তা দিয়ে যায় সে অবশ্যই মুগ্ধ হয়ে যাবে। এই রাস্তার একপাশে ছোট ক্যানাল তারপর সবুজ ধানের মাঠ আরেক পাশে সম্পূর্ণ ধানের মাঠ আর রাস্তার অগ্রভাগের শেষ মুহূর্তে ভারতের মেঘালয় পাহাড়। এ রাস্তা দিয়ে যখন আমরা যাচ্ছিলাম তখন বাইকের গতি খুব কম রেখে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম।

20230903_100101.jpg

এমন সুন্দর রাস্তা দিয়ে বাইক বাদে হেঁটে যাওয়ার আলাদা মজা রয়েছে। যদি আমাদের কাছে পর্যাপ্ত সময় থাকতো তাহলে আমরা এই রাস্তায় বাইকটা নিয়ে আরো ভালো করে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতাম। এই রাস্তার পাশের ক্যানালে দেখলাম অনেকগুলো হাঁস জলের উপর ঘুরে বেড়াচ্ছে। এই ক্যানালের উপর রয়েছে সবুজ ধানের মাঠ তারপর রয়েছে সবুজে ঘেরা গ্রাম।

20230903_100359.jpg

আমরা সবুজে আবৃত ফসলের জমির মাঝের মেঠো পথ দিয়ে বাইক নিয়ে সামনের দিকে যেতে যেতে মেঘালয় পাহাড়ের খুব কাছে পৌঁছে গেলাম। আমরা বাইকে থাকা অবস্থায় অবশ্যই অবশ্যই দূর থেকে মেঘালয় পাহাড়কে অনেক উপভোগ করছিলাম যতাহারে কাছে আসছিলাম ততই মনের ভিতরে আলাদা প্রশান্তি কাজ করছিলো। মেঘালয় পাহাড় কেটে ভারত সরকার যাতায়াতের জন্য আলাদা একটি নতুন রাস্তা করেছে যেটা বেশ সুন্দর লাগছিলো।

20230903_102620.jpg

আর মেঘালয় পাহাড়ের পাদদেশে বাংলাদেশের সীমান্তে বাংলাদেশ সরকারের করা অনেকগুলো বাড়ি দেখতে পেলাম। এসব বাড়িগুলো অবশ্য বাংলাদেশ সরকার বাংলাদেশের দারিদ্র্য জনগণের থাকার জন্য নির্মাণ করেছে। এখানকার এই বাড়িগুলো দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম যে, যদি এই বাড়িতে থেকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারতাম তাহলে কতই না সুন্দর হতো।

20230903_101353.jpg

আমরা মেঘালয় পাহাড়ের খুব কাছের রাস্তা দিয়ে বিছানাকান্দির উদ্দেশ্যে যেতে থাকলাম। মেঘালয় পাহাড়ের খুব কাছের রাস্তা দিয়ে যাওয়ার ভিতরে যে, কতটা মজা আছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি কেউ কখনো আমাদের মতো এভাবে এই রাস্তা দিয়ে যেয়ে থাকেন তাহলে সে খুব ভালোভাবে বুঝতে পারবেন।

20230903_100653.jpg

আমরা মেঘালয় পাহাড়ের পাদদেশে বাংলাদেশের একটি গ্রাম দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করেই আমাদের চলার পথে একটি ক্যানাল দেখতে পেলাম। এখন সমস্যা হচ্ছে এই ক্যানালটি আমাদেরকে বাইক নিয়ে পার হতে হবে। এই ক্যানাল দেখে মনে হলো জল বেশি নেই মোটামুটি সর্বোচ্চ হাঁটু জল হবে। যাই হোক আমরা অনেক কষ্টে এই ক্যানালটি পার হয়েছিলাম তবে আমাদের ব্যাগসহ প্যান্ট ভিজে গিয়েছিল।

20230903_102101.jpg

তারপর কিছু পথ অতিক্রম করার পরে আবার একাই বাতাসে শুকিয়ে গিয়েছিল। আমরা চলার পথে গ্রামের ভিতরে একটি দোকানে থেমেছিলাম হালকা কিছু নাস্তা করার জন্য। কারণ সকালে আমরা কিছু না খেয়েই বের হয়েছিলাম। এই দোকানটি খুব একটা বড় দোকান ছিল না। তাই আমরা বিস্কুট আর কেক দিয়েই সকালের নাস্তা করে নিলাম। এখানকার সবুজ প্রকৃতি দেখে হৃদয়ে খুব শান্তি অনুভূত হচ্ছিলো। তারপর সবুজ প্রকৃতির ভেতর দিয়ে বিছানাকান্দির উদ্দেশ্যে যেতে থাকলাম।

আজকে এ পর্যন্তই আমি আবার অন্য পোস্টে বিছনাকান্দি ভ্রমণ কাহিনী শেয়ার করবো।



ছবির বিবরণ


ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: বিছনাকান্দি, সিলেট
তারিখ: ৩ রা সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

ভাই আপনি আজকে আবারো আমাদের মাঝে সিলেট ভ্রমণের একটি পোস্ট শেয়ার করেছেন। সত্যি বলতে ভাই সিলেট দেখার মত একটি জায়গা। তবে আপনার পোস্টগুলো দেখে আমার কাছে মনে হয় আমার থেকে আপনি বেশি মজা করেছেন কেননা আপনারা বাইকে জার্নি করেছেন। ঠিক বলেছেন ভাই আসলে সবুজ প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে সময় কাটালে প্রত্যেকটা মানুষের মধ্যে প্রশান্তি চলে আসে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই ভাই সিলেট দেখার মত একটি জায়গা। আমার চোখের সামনে এখনো সিলেট ভ্রমণের স্মৃতিগুলো ভাসে খুব ভালো লাগে তখন। সবুজ প্রকৃতি সবসময় হৃদয়কে প্রশান্তি দেয়। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতা ও প্রয়োজন। ভ্রমণ করা আমার একটি শখ, আর সেটা যদি হয় সবুজ প্রকৃতির মাঝে তাহলে তো আর কোন কথাই নেই । আপনি খুব সুন্দর ভাবে সিলেটের এই প্রকৃতিকে উপস্থাপন করেছেন। বিশেষ করে, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে মেঘালয় পাহাড়ের সৌন্দর্য। এক কথায় অসাধারণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রকৃতির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমি মেঘালয় পাহাড়কে খুব কাছ থেকে দেখেছি সত্যিই এর সৌন্দর্য অপরূপ। সবুজ প্রকৃতি আমাদের হৃদয়কে সবসময় প্রশান্তি দেয়। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

এরকম সবুজ প্রকৃতির মধ্যে আসলেই হৃদয়ে শান্তি বয়ে আনে।আমার বেশ ভালো লাগে এরকম সবুজ প্রকৃতি।বাইক জার্নি করে সিলেট গিয়ে বন্ধুদের সাথে দারুন সময় কাটিয়েছেন ভাইয়া।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছেও সবুজ প্রকৃতি অনেক ভালো লাগে জেনে খুশি হলাম আপু। সিলেটে ভ্রমণ করে সত্যিই আমরা অনেক হ্যাপি ছিলাম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনারা সিলেটে গিয়ে বেশ ভালোই ঘোরাঘুরি করেছেন। ফসলের মাঠের মাঝখানে রাস্তা গুলো সত্যিই খুব সুন্দর। দূরে মেঘালয় পাহাড়টাও দেখা যাচ্ছে। সব মিলিয়ে মনমুগ্ধকর একটা পরিবেশ। আপনারা খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন সেখানে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু ফসলের মাঠের মাঝখানে রাস্তাটা অনেক সুন্দর ছিলো। এরকম সুন্দর রাস্তা দিয়ে মনে হয় যে, সারা জীবন চলতে থাকি। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

সিলেট হলো সুন্দর্যের স্বর্গভূমি। সিলেটে ঘুরলে প্রকৃতির সুন্দর দেখে সবাই মুগ্ধ হয়। আজকে শেয়ার করা আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি জাষ্ট অসাধারন হয়েছে। প্রত্যেকটা ফটোগ্রাফিতে প্রকৃতিকে ফুটন্ত গোলাপের মত লাগছে। ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ ভাই সিলেট সৌন্দর্যের স্বর্গভূমি। যদি কখনো সময় হয় অবশ্যই সিলেটে ভ্রমণ করবেন আশা করি অনেক ভালো লাগবে। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

সুন্দর কোন জায়গায় ঘুরতে গেলে মানসিক প্রশান্তি পাওয়া যায়। আর হৃদয়ের মাঝে অদ্ভুত এক ভালো লাগা তৈরি হয়। সত্যি ভাইয়া এত সুন্দর জায়গায় ঘুরতে যেতে অনেক ভালো লাগে। দারুণ হয়েছে আপনার এই ভ্রমণ পোস্ট।

 2 years ago 

হ্যাঁ আপু সুন্দর কোন জায়গা ঘুরতে গেলে মানসিক প্রশান্তি পাওয়া যায়। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.60
ETH 1879.30
USDT 1.00
SBD 0.36