কভার গান:- তিন পাগলে হলো মেলা নদে এসে..

in আমার বাংলা ব্লগ3 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৮ই জানুয়ারি,সোমবার,২০২৩ খ্রিষ্টাব্দ

আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বর্তমানে সারা বিশ্বে লালনের গান নিয়ে বিভিন্ন দেশের গবেষকরা অনেক রিসার্চ করছে। লালন সাঁইয়ের বেশিরভাগ গানগুলোই দেহতত্ত্ব গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায় কিন্তু কারো সামনে গান গাওয়ার সাহসটা পায়না এখন আর। আসলে ছোটবেলা থেকে যদি বিভিন্ন জায়গায় গান করার অভ্যাস করা হতো তাহলে হয়তো এই ভয়টা আর কাজ করত না। আসলে সবারই কিছু কিছু জড়তা থাকে যেগুলো ছোটবেলা থেকে কাটিয়ে উঠলেই বেশ ভালো হয়। আমার বাংলা ব্লগ থেকে সেই জড়তা গুলো আশা করি আস্তে আস্তে কেটে যাবে।

কভার ফটো

এই কভার ফটোটি ইনশট অ্যাপস দিয়ে তৈরি করা।



আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে ** ্তিন পাগলে হলো মেলা** গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।



গানের প্রয়োজনীয় তথ্য
  • গান:- লালনগীতি
  • এলবাম: সময় গেলে সাধন হবে না।
  • লিরিক্স: তিন পাগলে হলো মেলা..
  • মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
  • কভার : অংকন বিশ্বাস


[কভার গানের ইউটিউব লিংক]

গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন



গান

তিন পাগলে হলো মেলা নদেয় এসে,
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে।
তিন পাগলে হলো মেলা নদেয় এসে।।
একটা পাগলামি করে,
জাত দেয় সে অজাতেরে দৌড়ে যেয়ে।
আবার হরি বলে পড়ছে ঢলে ধূলার মাঝে।।
একটা নারকেলের মালা,
তাতে জল তোলা ফেলা করঙ্গ সে।
পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে।।
পাগলের নামটি এমন,
বলিতে ফকির লালন হয় তরাসে।
চৈতে নিতে অদ্বৈ পাগল নাম ধরেছে।

সোর্স

এই গান নিয়ে আমার ব্যক্তিগত মতামত

আমি অতি নগণ্য মানুষ লালন সাঁইজির গানের অর্থ বিশ্লেষণ করার মত ক্ষমতা আমার ভেতরে নেই। তবে এতোটুকু অনুমান করতে পারি যে, এই গানের ভিতরে যে তিনজনকে পাগল বলা হয়েছে এই তিনজন আসলে হরিনামের পাগল। আজ থেকে প্রায় সাড়ে ৫০০ বছর আগে ভারতের নদীয়ায় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অবতার রূপে জন্মগ্রহণ করেন এবং দেবতারা অদ্বৈত ও নিত্যানন্দ রূপে জন্মগ্রহণ করেন। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু অদ্বৈত নিত্যানন্দ ঠাকুরকে হরিনামের পাগল বলা হয়। এই তিনজন একসাথে তখন সমগ্র বিশ্বে হরিনাম প্রচার করে বেড়াতেন। লালন সাঁইজি এই গানের ভিতরে এই তিনজনের নাম উল্লেখ করেছেন।

পোস্টের বিবরন


পোস্টের ধরনকভার গান
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
তারিখ৮ ই জানুয়ারি ২০২৪
লোকেশনকুষ্টিয়া


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile
n

Sort:  
 3 years ago 

তোমার কন্ঠে লালনগীতি শুনতে অনেক ভালো লাগে। তোমার কন্ঠ লালন গীতি গাওয়ার জন্য পারফেক্ট। লালন গীতি গান গুলো বরাবরই আমার কাছে অনেক প্রিয়। এবার ট্যুরে গিয়ে তোমার কন্ঠে অনেক গান শুনবো। সবাই মিলে একসাথে গাওয়ার চেষ্টা করব এবং অনেক ইনজয় হবে। অসাধারণ কন্ঠে সুন্দর একটি গান আমাদের উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ফরিদা পারভীন ম্যাম এর গানগুলো খুবই ভালো লাগে আমার। যদিও এই গানটি আমার শোনা হয়নি।
যাই বলি আপনার কন্ঠ কিন্তু অসাধারণ লেগেছে গানটি ধন্যবাদ সুন্দর ভাবে গানটি কভার করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমিও ফরিদা পারভীনের কন্ঠের লালনগীতি গান শুনতে অনেক ভালোবাসি আপু। আমার কন্ঠ এই গানটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার গানগুলো বরাবর বেশ ভালো লাগে আমার।আজকের গানটিও আপনার কণ্ঠে বেশ ভালো লেগেছে।লালন গীতি গুলোর উপর আপনার বেশ ভালো দখল আছে বলা যায়।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি সবসময় চেষ্টা করি সুন্দর ভাবে আপনাদের মাঝে লালন গীতি গান উপস্থাপন করার জন্য। আপনাদের অনুপ্রেরণা পেলে সত্যিই অনেক বেশি ভালো লাগে আপু। অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

লালনগীতির প্রতিটা গানই বেশ ভালো লাগে। আর খুবই পরিচিত আপনি একটি গান আজকে শেয়ার করলেন আমাদের মাঝে যেটা হচ্ছে তিন পাগলে হলো মেলা। এমন কোন মানুষ হয়তো নেই যে এই গানটা কখনো শুনে নাই। ধন্যবাদ ভাইয়া গানটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কাছে লালন গীতির প্রতিটা গানই অনেক ভালো লাগে জেনে খুশি হলাম ভাই। অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি বরাবরের মতো আজকে খুবই চমৎকার একটি গান উপহার দিয়েছেন। আপনার গানগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। এই গানটি আপনার কন্ঠে এতটাই ভালো হয়েছে শুনে মনটা ভরে গেল। এমন চমৎকার গান আরো আপনার কাছ থেকে চাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ একটি গান কভার শেয়ার করেছেন ভাই। আপনার কন্ঠে গানটি শুনতে পেয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে ভাই। এত সুন্দর মিষ্টি কন্ঠে গানটি আমাদের মাঝে সুন্দরভাবে পরিবেশন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এখন থেকে প্রত্যেক সপ্তাহে আপনার কাছ থেকে গান শুনতে চাই ভাই। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অবশ্যই ভাই আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে আপনাদের মাঝে একটি করে লালন গীতি গান শেয়ার করার জন্য। সুন্দর মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

গানটি খুবই ভালো গেয়েছেন। আগে আমি পুরো গানটি শুনলাম তারপর মন্তব্য করতে আসলাম। আমার খুবই পছন্দের একটি গান ভাইয়া। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি গান কভার করে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

খুবই সুন্দর একটা লালন গীতি গান কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এর আগে ও আপনার কন্ঠে আমি বেশ কয়েকবার লালন গীতি গান শুনেছি অনেক সুন্দর কন্ঠ আপনার। আমি লক্ষ্য করে দেখেছি আপনার কন্ঠে লালন গীতি গানগুলো শুনতে খুবই ভালো লাগে।

 3 years ago 

আমিও চেষ্টা করি আপনাদের সামনে সুন্দর সুন্দর লালনগীতি গান উপস্থাপন করার। সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মাঝেমধ্যে গান শুনতে বেশ ভালোই লাগে। সুন্দর একটি গান কভার করেছেন আপনি। অনেকদিন গানটি শোনা হয় না। তবে আজ আপনার কন্ঠে গানটি শুনে আমার কাছে বেশ ভালই লেগেছে। এরকম আরো সুন্দর গান আপনার কন্ঠে শোনার অপেক্ষায় রইলাম। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অবশ্যই আপু আমি চেষ্টা করবো প্রতি সপ্তাহে একটি করে গান আপনাদের সাথে শেয়ার করার জন্য। সুন্দর মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63354.28
ETH 1882.19
USDT 1.00
SBD 0.37