ফটোগ্রাফি:- প্রকৃতির সৌন্দর্য।

in আমার বাংলা ব্লগ2 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২৩ শে জুন, রবিবার, ২০২৪ খ্রিষ্টাব্দ

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো

1000099141.jpg

কয়েকটি ফটোগ্রাফিকে একত্রিত করে কভার ফটো তৈরি করে নিয়েছি।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে অ্যালবাম পোস্টটি আপনাদের সাথে শেয়ার করব। ফটোগ্রাফি করতে কম-বেশি সবারই ভালো লাগে তাই আমিও ব্যতিক্রমী নই। সুন্দর কিছু দেখলেই ইচ্ছা করে মোবাইলে সেটা ক্যামেরাবন্দি করে রাখতে। আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার আগে ফটোগ্রাফি করতে পারতাম না বললেই চলে কিন্তু এখানে যুক্ত হওয়ার পরে আস্তে আস্তে ফটোগ্রাফির প্রতি ভালোবাসাটা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি করেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন দেরি না করে আমার ফটোগ্রাফি গুলো দেখে আসি।



প্রথম ফটোগ্রাফি

20240610_172323.jpg


ক্যাপশন: নদীর সৌন্দর্য
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: কুষ্টিয়া
তারিখ: ১০ ই জুন ২০২৪ খ্রিঃ

আমার প্রথম ফটোগ্রাফিটি নদীর সৌন্দর্যের। যে কোন প্রাকৃতিক দৃশ্য আমাকে সবসময় অনেক বেশি মুগ্ধ করে। আমি কিছুদিন আগেই এই ফটোগ্রাফিটি করেছিলাম। আমি এবার ঈদে ছুটিতে যেদিন ঢাকা থেকে বাড়িতে এসেছিলাম সেদিন আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভিডিও শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য এই জায়গাতে গিয়েই আমার ভিডিও শুটিং করেছিলাম। সারাদিন বাসে জার্নি করার পরে বিকালের দিকে ভিডিও বার্তা তৈরি করার জন্য নদীর এমন সুন্দর জায়গাতে গিয়ে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এ সময়ে নদীতে জল কম থাকার কারণে সবুজ ঘাসে ভরে যায়। জলে ভরা নদীর যেমন একটা সৌন্দর্য আছে তেমনি অল্প জলের নদীরও আলাদা সৌন্দর্য আছে। এমন সুন্দর প্রাকৃতিক জায়গায় গেলে মন মুহূর্তেই ভালো হয়ে যায়।

দ্বিতীয় ফটোগ্রাফি

20240616_191315.jpg


ক্যাপশন: ফুলের সৌন্দর্য
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: কুষ্টিয়া
তারিখ: ১৬ ই জুন ২০২৪ খ্রিঃ

আমার দ্বিতীয় ফটোগ্রাফিটি ফুলের সৌন্দর্যের। কয়েকদিন আগে আমরা কয়েকজন মিলে বেলগাছি বেড়াতে গিয়েছিলাম। আমি সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অবশেষে সেখানকার একটি বিখ্যাত ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়েছিলাম। এটা যে শুধু ধর্মীয় প্রতিষ্ঠান ছিলো এমনটা নয় এখানে ছিলো বৃদ্ধাশ্রম। আর বৃদ্ধাশ্রমের সামনেই ফুলের বাগানে ফুল ফুটেছিলো। এই ফুলের নামটা অবশ্য আমার জানা নেই তবে ফুলটি দেখতে ভীষণ সুন্দর আর কাঠগোলাপ ফুলের মতোই।

তৃতীয় ফটোগ্রাফি

20240613_154602.jpg


ক্যাপশন: কুষ্টিয়া পৌরসভা
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: ঢাকা, বাংলাদেশ
তারিখ: ১৩ ই জুন ২০২৪ খ্রিঃ

আবার তৃতীয় ফটোগ্রাফিটা কুষ্টিয়া পৌরসভার সৌন্দর্য। আমাদের বাংলাদেশের ভিতরে কুষ্টিয়া পৌরসভার দ্বিতীয় বৃহত্তম পৌরসভা। অনেক পুরাতন কুষ্টিয়া পৌরসভার সৌন্দর্য সত্যিই অনেক মনোমুগ্ধকর। কয়েকদিন আগে কুষ্টিয়াতে গিয়েছিলাম হঠাৎ করেই ইচ্ছা হলো যে, কুষ্টিয়া পৌরসভা থেকে একটু ঘুরে আসি। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম কুষ্টিয়া পৌরসভার ভেতরে। যদিও একটু ব্যস্ততার কারণে বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না তারপরেও সেখানে গিয়ে বেশ ভালো লেগেছিলো। যখন কুষ্টিয়াতে থাকতাম তখন মাঝেমধ্যেই বন্ধু-বান্ধব কিংবা বড় দাদাদের সাথে কুষ্টিয়া পৌরসভাতে গিয়ে বসে সময় কাটাতাম সেই সময়টার কথা এখন খুব মনে পড়ে।

চতুর্থ ফটোগ্রাফি

20240619_214029.jpg


ক্যাপশন: স্নিগ্ধ চাঁদ
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: কুষ্টিয়া
তারিখ: ১৯ শে ২০২৪ খ্রিঃ

আমার চতুর্থ ফটোগ্রাফিটি রাতের স্নিগ্ধ চাঁদের। সবসময় যে, রাত ঘন কালো অন্ধকারে ভরে থাকে এমনটা নয়। যখন আমাবস্যার সময় হয় তখন রাতের আকাশ ঘন কালো অন্ধকারে ভরে থাকে আবার যখন পূর্ণিমার সময় হয় তখন আকাশটা চাঁদের আলোয় ঝলমল করে। রাতের স্নিগ্ধ চাঁদের অপরূপ সৌন্দর্য দেখলে সত্যি মনটা ভরে যায়। কয়েকদিন আগে এই ফটোগ্রাফিটা করেছিলাম আমাদের বাড়ির উপর থেকে। পূর্ণিমার চাঁদের অপরূপ সৌন্দর্য সবসময়ই আমাকে মুগ্ধ করে।

পঞ্চম ফটোগ্রাফি

20240613_090050.jpg


ক্যাপশন: খোকসা রেলওয়ে
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: কুষ্টিয়া
তারিখ: ১৩ ই জুন ২০২৪ খ্রিঃ

আমার পঞ্চম ফটোগ্রাফিটি খোকসা রেলওয়ে স্টেশনের। আমাদের খোকসা রেলওয়ে স্টেশনটি অনেক আবেগের একটি জায়গা। আমরা খোকসা বাসি এই স্টেশন থেকেই দেশের বিভিন্ন জায়গায় ট্রেনে ভ্রমণ করে থাকি। আমরা খোকসা রেলওয়ে স্টেশনে শুধুমাত্র ট্রেনে ভ্রমণ করার জন্য যাই এমনটা নয়। কারণটা হচ্ছে আমরা মাঝেমধ্যেই রাতের বেলায় খোকসা রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে গিয়ে সবাই গল্পগুজব আর রং চায়ের আড্ডা দিই।

ষষ্ঠ ফটোগ্রাফি

20240615_233246.jpg


ক্যাপশন: আগুনের শিখা
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: কুষ্টিয়া
তারিখ: ১৫ ই জুন ২০২৪ খ্রিঃ

আমার ষষ্ঠ ফটোগ্রাফিটি হলো আগুনের শিখা। আগুনের শিখা যত সময় নিজের কন্ট্রোলে থাকে তত সময় অনেক সুন্দর দেখা যায় যখন কন্ট্রোলের বাইরে চলে যায় তখন ভয়ংকর হয়ে ওঠে। আমাদের বেঁচে থাকার জন্য জলের যেমন প্রয়োজন হয় তেমনি আগুনের ও প্রয়োজন হয়। কয়েকদিন আগে বন্ধু আর বড় ভাইরা মিলে পিকনিক করেছিলাম। আমাদের পিকনিকে রান্নার সময়টাতে এই ফটোগ্রাফিটি করেছিলাম।

সপ্তম ফটোগ্রাফি

20240612_190349.jpg


ক্যাপশন: গোধূলির সৌন্দর্য
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: কুষ্টিয়া
তারিখ: ১২ ই জুন ২০২৪ খ্রিঃ

আবার সপ্তম ফটোগ্রাফিটি হলো গোধূলির সৌন্দর্য। কয়েকদিন আগে আমাদের ভবানীগঞ্জ বাজার থেকে এমন সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। প্রতিদিন অবশ্য এরকম সৌন্দর্য চোখে পড়ে না। যেদিন এই ফটোগ্রাফিটি করেছিলাম সেদিন বিকালে ফুটবল খেলাধুলা করে ভবানীগঞ্জের একটি বিল্ডিং এর ছাদের উপরে এসে রেস্ট করছিলাম তারপর হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখি যে, আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছে। এমন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মুহূর্তেই মন প্রাণ প্রশান্তি লাভ করে।



পোস্টের বিবরন

পোস্ট ধরনফটোগ্রাফি
ফটোগ্রাফার@aongkon
লোকেশনকুষ্টিয়া


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার সাতটি ফুলের রেনডম ফটোগ্রাফি নিয়ে অ্যালবাম ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  

I like this photos what I see here, but I must say sorry I not know how to read this text :)) .... So I hope all going good there and you find more this cool photos :)

 2 years ago 

নদীর ছবিটা বেশি সুন্দর হইছে। অপরদিকে, কুষ্টিয়া পৌরসভার স্তম্ভের বাচ্চাটাকে ঝাপসা মনে হইছে। স্যাটিসফাইড!

 2 years ago 

আমার করা নদীর ফটোগ্রাফি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ভাই দুপুরের সময়ে সূর্যের দিকের ফটোগ্রাফি গুলো এমনই হয়। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমি ফটোগ্রাফি সেন্সের প্রশংসা করি আমি। ❤️

 2 years ago 

হুম ভাই ধন্যবাদ।♥️

 2 years ago 

আমাদের চারপাশে প্রাকৃতিক ভাবে যা কিছু রয়েছে সবই সৌন্দর্য। আর এই সৌন্দর্য গুলো আমাদেরকে মুগ্ধ করে। আপনি আজকে বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাই প্রাকৃতিক সৌন্দর্য সবসময় আমাদেরকে মুগ্ধ করে। আবার ফটোগ্রাফি গুলো আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। সবসময় সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া আমিও অনেকটা আপনার মত। বাংলা ব্লগে আসার পর থেকে আমি একটু একটু করে ফটোগ্রাফি করতে শিখেছি। আজ আপনি আমাদের মাঝে রেনডম সাতটি ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো ছিল বেশ সুন্দর। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে স্নিগ্ধ চাঁদ, ফুলের সৌন্দর্য ও নদীর সৌন্দর্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অবশ্যই আপু আস্তে আস্তে যতদিন যাবে ততই ভালো ফটোগ্রাফি করতে শিখে যাবেন। আমি চেষ্টা করেছি আমার ফটোগ্রাফি গুলো সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাদের ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

ভাইয়া এই প্লাটফর্মে জয়েন হয়ে কম বেশি আমরা সবাই ফটোগ্রাফার হয়ে গিয়েছি। আগে প্রয়োজন ছিল না এত ফোটোগ্রাফি করা হতো না কিন্তু বর্তমানে সবার সাথে ভাগ করে নেওয়ার মতো সুন্দর একটি জায়গা পেয়েছি বলে ফটোগ্রাফি করতে খুব ভালো লাগে। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রাকৃতিক সৌন্দর্যের এই ফটোগ্রাফি গুলো দেখলে খুব ভালো। নদী,ফুল ও চাঁদের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রাকৃতিক সৌন্দর্য সবসময় আমাদেরকে মুগ্ধ করে তাইতো প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফিও ভালো লাগে। হ্যাঁ এটা সত্যি আমরা সবাই আমার বাংলা ব্লগে এসেই ফটোগ্রাফি করতে শিখেছি এ কথা আমরা অস্বীকার করতে পারবো না। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

প্রকৃতির সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। আপনি প্রাকৃতিক সৌন্দর্যের বিভিন্ন ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে সাদা কাঠ গোলাপ ফুলগুলো এবং চাঁদের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। অনেক ধন্যবাদ আপনাকে এতো মনোমুগ্ধকর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রকৃতির সৌন্দর্য যেমনটা আমাদেরকে মুগ্ধ করে তেমনি প্রকৃতির ফটোগ্রাফি করতেও অনেক ভালো লাগে। আমার করা কাঠ গোলাপ এবং তাদের ফটোগ্রাফিটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার মত আমারও একই অবস্থা ভাইয়া। আগে তেমন একটা ফটোগ্রাফি করার কথা চিন্তাই করতাম না। শুধু নিজের ফটোগ্রাফি করা হতো। এই ব্লগে জয়েন হওয়ার পর থেকে এখনো ফটোগ্রাফি করা কিছুটা শিখেছি। যাইহোক আপনার আজকের ফটোগ্রাফিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। গোধূলি বেলার ফটোগ্রাফি গুলো দেখতেই ভালো লাগে। আমার অবশ্য আগুনের শিখার ফটোগ্রাফিটা সব থেকে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আমার কাছে মনে হয় আমার বাংলা ব্লগে যারা কাজ করে সবার একই অবস্থা। সবাই আস্তে আস্তে বেশ চমৎকার ফটোগ্রাফি করা শিখে গেছে। আমার ফটোগ্রাফি গুলা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ফটোগ্রাফি করা আমাদের এক ধরনের শখের হয়ে গিয়েছে। চোখের সামনে যা ভালো লাগে তাই ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। প্রকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দেখতে একটু বেশি ভালো লাগে। ভিন্ন রকম ফটোগ্রাফি শেয়ার করেছেন। ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ ভাই ফটোগ্রাফি আমাদের শখের। চোখের সামনে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলেই ইচ্ছা করে ফটোগ্রাফি করে রাখতে। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। একেবারে মন জুড়ানো ফটোগ্রাফি করেছেন আপনি। খুবই দুর্দান্ত হয়েছে। মাঝে মাঝে এত সুন্দর ফটোগ্রাফি দেখলে মন ভালো হয়ে যায়। আজ আপনি খুব অসাধারণ কিছু প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি শেয়ার করেছেন। এক কথায় জাস্ট অসাধারণ। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে আমার কাছে। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65805.47
ETH 1929.03
USDT 1.00
SBD 0.39