"আমার কণ্ঠে লালনগীতি কভার গান"

in আমার বাংলা ব্লগ3 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২৮ শে সোমবার , ২০২৩ খ্রিষ্টাব্দ

আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায় কিন্তু কারো সামনে গান গাওয়ার সাহসটা পায়না এখন আর। আসলে ছোটবেলা থেকে যদি বিভিন্ন জায়গায় গান করার অভ্যাস করা হতো তাহলে হয়তো এই ভয়টা আর কাজ করত না। আসলে সবারই কিছু কিছু জড়তা থাকে যেগুলো ছোটবেলা থেকে কাটিয়ে উঠলেই বেশ ভালো হয়। আমার বাংলা ব্লগ থেকে সেই জড়তা গুলো আশা করি আস্তে আস্তে কেটে যাবে।

কভার ফটো

20230820_082243.jpg



আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভুজঙ্গনা গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।



গানের প্রয়োজনীয় তথ্য
  • গান:- শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে.....
  • এলবাম: সময় গেলে সাধন হবে না
  • লিরিক্স: লালন ফকির
  • মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
  • কভার : অংকন বিশ্বাস


[আমার কভার গানের ইউটিউব লিংক]

গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন



গান

শুনিলে প্রান চমকে ওঠে, দেখতে যেমন ভুজাঙ্গনা
যেখানে সাইর বারামখানা, যেখানে সাইর বারামখানা ।

যা ছুইলে প্রানে মরি, এই জগতে তাইতে তরি
বুঝেও তা বুঝতে নারি, কৃত্তি কর্মার কি কারখানা
যেখানে সাইর বারামখানা, যেখানে সাইর বারামখানা ।

আত্মতত্ত যে জেনেছে, দিব্যজ্ঞ্যানী সে হয়েছে
কূ-বৃক্ষে সুফল ফলেছে, কৃত্তি কর্মার কি কারখানা
যেখানে সাইর বারামখানা, যেখানে সাইর বারামখানা ।

যে ধনের উত্তপত্তি প্রানধন, সে ধনের হইলনা যতন
অকালের ফল পাকায় লালন, এই দুঃখের দোষর মিলল না,
যেখানে সাইর বারামখানা, যেখানে সাইর বারামখানা ।

সোর্স



পোস্টের বিবরন


পোস্টের ধরনকভার গান
ডিভাইসস্যামসাং জে-৭ প্রো
তারিখ২১ ই আগস্ট ২০২৩
লোকেশনমোহাম্মদপুর,ঢাকা


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

যদিও লালনগীতি শোনা হয় না।তবে আপনার কন্ঠে ভালো লেগেছে ভাই। সামনে আপনার কন্ঠে আরও সুন্দর সুন্দর গান শুনতে পারবো,এই প্রত্যাশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে লালনগীতির কভার গান করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার কন্ঠে লালন গীতি গান আপনার কাছে ভালো লেগেছে এটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া। সুন্দর মন্তব্য করে অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

লালনগীতি মনে হয় অনেকদিন পরে শুনলাম। সত্যি বলতে এখন আর গান সময়ের অভাবে তেমন শুনতে পাই না। আপনার কন্ঠে আগেও গান শুনেছি আর আজকের গানটি বেশ দরদ নিয়ে চমৎকার গেয়েছেন। এভাবেই এগিয়ে যান দোয়া রইল।

 3 years ago 

আপনাদের থেকে এভাবে অনুপ্রেরণা পেলে আশা করি সামনে আরো গানের কভার পোস্ট শেয়ার করবো। সুন্দর সাবলীল ভাষায় অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

বাহ!!ভাই, বেশ দারুন তো, ক্লাস ফাইভে লালনগীতি গেয়ে প্রাইজ জিতে ছিলেন, আর সেই মুহূর্তটুকু সত্যিই ভোলার মত নয়। যাইহোক ভাই আপনার কন্ঠে লালনগীতি শুনতে দারুন লাগে। আজ আপনি কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের গাওয়া লালন গীতিটি খুব সুন্দর ভাবে কভার করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

গান গেয়ে প্রাইজ পাওয়াটা সত্যি অনেক গৌরবের। আপনি অবশ্যই বিষয়টা আমার থেকে অনেক ভালো জানেন। আপনার গান আমার কাছে খুবই ভালো লাগে। অনুপ্রেরণা যোগানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

লালনগীতি তেমন বেশি শুনা হয়না। আপনার কণ্ঠে আজ অনেক দিন পর লালনগীতি শুনে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর একটি গান কভার করেছেন। আমার মনে হয় লালনগীতি গাওয়া অনেকটা কঠিন। ধন্যবাদ সুন্দর একটি গান কভার করার জন্য।

 3 years ago 

আসলে যে যেমন গান ভালো পারে তার কাছে তেমন গান সহজ মনে হয়। তবে আপনার মতো আমার কাছে অনেকেই বলেছে লালন গীতি গান গাওয়া নাকি অনেক কঠিন। তবে আমি নিজে থেকে বলতে চাই কঠিন সহজ যাইহোক আমি ভালোভাবে চেষ্টা করি লালন গীতি গান গাওয়ার জন্য।

 3 years ago 

ভাই প্রায় সপ্তাহে আপনি হ্যাংআউটে যে লালন গীতি গান গুলো গেয়ে থাকেন আপনার গাওয়া গান গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। গানের মধ্যে একটা তাল রয়েছে যেটা বেশি ভালো লাগে। আজকে আপনার কন্ঠে লালন গীতি গানটি শুনে খুব ভালো লাগলো। খুব সুন্দর গেয়েছেন। ধন্যবাদ আপনাদের শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে আমি সব সময় চেষ্টা করি লালন গীতি গান অনেক সুন্দর ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সুন্দর গঠনমূলক মতামত প্রদান করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

খুবই সুন্দর একটি লালন গীতি কভার করেছেন আপনি। এমনিতে লালন গীতি খুব একটা বেশি আমি শুনি না। তবে আপনার কন্ঠ থেকে লালন গীতি শুনে খুবই ভালো লাগলো। খুবই ভালো ভাবে আপনি এই লালনগীতি গাওয়ার চেষ্টা করেছেন এবং আপনার কন্ঠ তাকে এই লালন গীতি শুনে খুবই ভালো লাগলো।

 3 years ago 

লালন গীতি গান আমি শুনতেও গাইতে দুটোই অনেক বেশি পছন্দ করি। আপনি আমার কন্ঠে লালন গীতি গান শুনেছেন আর ভালো লেগেছে এটাই আমার সবথেকে বড় পাওয়া। সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনার গান আমার কাছে ভীষণ ভালো লাগে। শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে...এই গানটি আগে কখনো শুনিনি। আপনার কন্ঠে গানটি শুনে ভীষণ ভালো লাগলো। সত্যি ভাইয়া দারুন গান করেন। এভাবে প্রতি সপ্তাহে একটি করে গান উপহার দিবেন আশাকরি ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাই আমি চেষ্টা করবো এভাবে আপনাদের সামনে প্রতি সপ্তাহে একটি করে গান উপহার দেয়ার জন্য। কারণ লালন গীতি গানকে আমি অনেক বেশি পছন্দ করি। সুন্দর মতামত প্রদান করে অনুপ্রেরণা দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

বাহ আপনার কন্ঠে লালন গীতি গুলো বেশ মানায়। আপনি হ্যাং আউটে ও খুব সুন্দর করে লালন গীতি গুলো আমাদের সাথে গেয়ে শোনান। আমার তো ভীষণ ভালো লাগে আপনার কণ্ঠে শুনতে। আজকেও আপনার গান কভারটি অসাধারণ ছিল। অনেক ধন্যবাদ আপনাকে গান কভার আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনার মত অনেকেই বলে আমার কণ্ঠে নাকি লালন গীতি গান বেশ মানায়। সত্যি বলতে এই কথাগুলো শুনতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণটা আমি লালনগীতি গান শুনতে ও গাইতে খুবই পছন্দ করি। সুন্দর মতামত প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

এসব ভয় ভীতি যদি আমরা ছোটবেলা থেকে কাটিয়ে উঠি, তাহলে আমাদের নিজেদের জন্যই অনেক বেশি ভালো হয়। কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের গাওয়া অনেক সুন্দর একটা গান আপনি কভার করেছেন। আপনার কন্ঠে গাওয়া এই গানটা শুনে আমার তো অনেক বেশি ভালো লেগেছে। আপনার সম্পূর্ণ গানটা যত শুনছিলাম, যেন আপনার গানের মাঝেই হারিয়ে গিয়েছিলাম। অনেক সুন্দর ছিল সম্পূর্ণ গানের কভার টা।

 3 years ago 

সত্যি ছোটবেলা থেকেই আমরা যদি এভাবে গান গাওয়ার অভ্যাস করি তাহলে আমাদের ভেতর থেকে জড়তাটা কাটিয়ে ওঠা সম্ভব। আর এই গানটা করার সময় সত্যিই আমি অনেক গভীরে চলে গিয়েছিলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62857.89
ETH 1829.62
USDT 1.00
SBD 0.38