কয়েকটি রেনডম ফটোগ্রাফি।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ২৯ শে জানুয়ারি, বুধবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমরা সবাই আমাদের চারপাশের প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসি। আমার কাছে মনে হয় প্রকৃতি আমাদের জীবন প্রকৃতি আছে বলেই আমরা জীবিত আছি। আর এই প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে রাখার দায়িত্বটাও আমাদের। প্রকৃতির অপরূপ দৃশ্য আমাদের প্রত্যেকের হৃদয়কে মুগ্ধ করে। প্রকৃতির সাথে সুন্দর সময় কাটাতে আমরা সবাই অনেক পছন্দ করি। আমি গ্রামে গেলে সব সময় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই ঘুরে বেড়ায় আর প্রাকৃতিক সৌন্দর্য আমার ফোনের ক্যামেরায় বন্দি করে রাখি। ব্যক্তিগতভাবে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে ভীষণ পছন্দ করি আর ফটোগ্রাফির ভেতরেই আনন্দ খোঁজার চেষ্টা করি। আমি বিভিন্ন সময়ে প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি করেছি যেগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন দেরি না করে আমার ফটোগ্রাফি গুলো দেখে আসি।
প্রথম ফটোগ্রাফি
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ৩ রা জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে পূর্ণিমা রাতের অপরূপ দৃশ্য। আমি জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি। পূর্ণিমা রাতের এই অপরূপ দৃশ্য আমার কাছে ভীষণ ভালো লাগে এটা এর আগেও অনেকবার। কিছুদিন আগে যখন বাড়িতে এসেছিলাম তখন রাতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে হঠাৎ করে চোখ পরে পূর্ণিমা রাতের চাঁদের দিকে আর তারপরেই এই ফটোগ্রাফিটি করেছিলাম। বাঁশ বাগানের আড়ালে পূর্ণিমার চাঁদ যেন লুকোচুরি খেলছিল। সত্যি বলতে এমন সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি করতে পেরে ভীষণ ভালো লাগছিল।
দ্বিতীয় ফটোগ্রাফি
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ৩ রা জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
আমার দ্বিতীয় ফটোগ্রাফিতে রয়েছে গড়াই নদীর দৃশ্য। আপনারা হয়তো গড়াই নদীকে অনেকেই চিনে থাকবেন কারণ এটা পদ্মা নদীর মেইন শাখা নদী। পদ্মা নদীর অনেকগুলো শাখা রয়েছে সব থেকে অন্যতম হচ্ছে গড়াই নদী। এই অপরূপ সৌন্দর্যে ভরা সুন্দর নদীটি আমাদের খোকসা শহরের পাশ দিয়ে বয়ে গেছে। নদীর অপরূপ সৌন্দর্য দেখতে ভীষণ ভালো লাগে আমার কাছে তাই মাঝে মধ্যেই নদীর পাড়ে গিয়ে বসে থাকি। সব মন খারাপের কথাগুলো নদীর কাছে অনায়াসেই বলে দেঝয়া যায়
তৃতীয় ফটোগ্রাফি
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২৯ শে ডিসেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া
আমার তৃতীয় ফটোগ্রাফিতে রয়েছে সরিষা ফুলের দৃশ্য। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। প্রতিটা ঋতুতে এই দেশের সৌন্দর্য ভিন্ন ভিন্ন থাকে। শীতের ঋতুতে প্রাকৃতিক সৌন্দর্য একটু বেশিই দেখা যায়। শীতের সময়ে গ্রামীন কৃষকেরা মাঠে সরিষা ফসল চাষ করে। সরিষা ফুলের সৌন্দর্য শীতের অন্যতম সৌন্দর্য। সে সময়ে মাঠে গেলেই হলুদ চাদরে মোড়ানো থাকে কৃষকের ক্ষেত। সরিষা ফুলের গন্ধে মনটা ভরে যায়। শীতের সময় সরিষা ফুলের অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করে।
চতুর্থ ফটোগ্রাফি
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২৯ শে ডিসেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া
আমার চতুর্থ ফটোগ্রাফিতে রয়েছে বিকালের মেঘের দৃশ্য। নিজের দৃশ্য সব থেকে বেশি সুন্দর ভাবে উপভোগ করা যায় শরৎকালে। তবে শীতকালেও মাঝেমধ্যে মেঘের অপরূপ প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখা যায়। কয়েকদিন আগে আমাদের ভবানীগঞ্জ বাজারের একটি বিল্ডিং এর ছাদে সবাই মিলে গল্প করেছিলাম। তারপর হঠাৎ করেই নিজের এই অপরূপ সৌন্দর্য চোখে পড়লো। আর তারপরেই মোবাইল বের করে এমন দৃশ্য ক্যাপচার করে রাখলাম।
পঞ্চম ফটোগ্রাফি
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১২ ই জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
আমার পঞ্চম ফটোগ্রাফিতে রয়েছে কৃষকের কৃষি কাজের দৃশ্য। গ্রামের বেশিরভাগ পরিবার গুলো কৃষি নির্ভর। গ্রামে এমন খুবই কম পরিবার খুঁজে পাওয়া যায় যে, যাদের মাঠে কোন জমি নেই। প্রতিটি পরিবারের মাঝে জমি রয়েছে আর তারা কোন না কোন ফসল চাষ করে থাকে। শীতের সময় আমাদের দিকে বর্তমানে প্রচুর পরিমাণে পেঁয়াজ ফসলের চাষ করা হয়। আমাদের অঞ্চলের কৃষকরা বর্তমানে পেঁয়াজ ফসলের উপর অনেকটাই নির্ভরশীল হয়ে গেছে।
ষষ্ঠ ফটোগ্রাফি
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ৫ জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া
আমার ষষ্ঠ ফটোগ্রাফি তে রয়েছে কুয়াশামাখা সকাল। শুভ সকালে ঘুম থেকে উঠে কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখতে ভীষণ ভালো লাগে। শীতের অন্যতম সৌন্দর্য হলো কুয়াশা মাখা সকাল। শীতের সময়ে কুয়াশা মাখা সকাল উপভোগ করতে ভীষণ ভালো লাগে আমার কাছে। আর এই কারণেই আমি বাড়িতে আসলে খুব ভোরে ঘুম থেকে উঠে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বেরিয়ে পড়ি। গ্রামীণ শীতের প্রকৃতিকে উপভোগ করতে ভীষণ ভালো লাগে আমার কাছে।
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon

ঠিক বলেছেন ভাইয়া প্রকৃতি আছে বলেই আমরা বেঁচে আছি। প্রকৃতি আমাদের প্রাণ জোগায়। এই সুন্দর প্রকৃতি উপভোগ করতে আমরা সবাই ভালোবাসি। আপনি আজ প্রকৃতি থেকে তোলা বেশ চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। গ্ৰামীণ প্রকৃতি এই দৃশ্য দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু সুন্দর প্রকৃতি উপভোগ করতে আমরা সবাই অনেক বেশি ভালোবাসি। সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি সঠিক বলেছেন প্রকৃতিই আমাদের জীবন।প্রকৃতি আছে বলে এত সুন্দর এবং স্বাভাবিক জীবন উপভোগ করতে পারছি। তাই আমাদের উচিত প্রকৃতিকে যত্ন করা। গ্রামীণ পরিবেশ থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি দিয়ে আজকে ফটোগ্রাফি অ্যালবামটি সাজিয়েছেন। পূর্ণিমা রাতের ঝলমল করা চাঁদ,কৃষকদের কৃষি কাজের দৃশ্য এবং কুয়াশা ভরা প্রকৃতি এই ফটোগ্রাফি গুলি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বাকি ফটোগ্রাফি গুলিও চরম সুন্দর হয়েছে। সেই সাথে বর্ণনা গুলো খুবই সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন ভাই।বেশ ভালো লাগলো সবকিছুই।
হ্যাঁ ভাই প্রকৃতি আছে বলে আমরা এত সুন্দর স্বাভাবিক জীবনে উপভোগ করতে পারছি। আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
চতুর্থ ফটোগ্রাফি তে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি এবং প্রথম পূর্ণিমা চাঁদের ফটোগ্রাফি টা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি বেশ দক্ষতার সাথে প্রত্যেকটা ফটোগ্রাফি ক্যাপচার করেছেন । সরিষা ফুলের ফটোগ্রাফিও দারুন ছিল। মনমুগ্ধকর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ।
আমার ফটোগ্রাফি গুলা আপনার কাছে ভালো লেগেছে বিশেষ পূর্ণিমা চাঁদের সরিষাব ফুলের ফটোগ্রাফিটা। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
আপনার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন যা দেখে চোখ ফেরাতে পারছি না।প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। ২,৩,৪,এবং ৫ নং ফটোগ্রাফিটি আমার বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
আমার ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সবাইকে মুগ্ধ করে। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।
বাহ আপনি ভালো লাগার মত চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। তবে আপনার এক একটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সত্যি বলতে আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। তবে সবগুলো ফটোগ্রাফি খুব চমৎকার বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
আমার ফটোগ্রাফি গুলা আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
কুয়াশামাখা সকাল টা এককথায় অসাধারণ লাগছে ভাই। রাতের আকাশে চাঁদ সরিষা ফুল নদীর দৃশ্য সবগুলো ফটোগ্রাফি বেশ সুন্দর ছিল ভাই। দারুণ করেছেন আপনি ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।
কষা পাখা সকালে ফটোগ্রাফি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
সব সময় আপনি আমাদের মাঝে একেবারে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করে আসছেন। আপনার ফটোগ্রাফি গুলো আমি সবসময় দেখার চেষ্টা করি৷ আপনার ফটোগ্রাফি গুলো যখন আমি দেখি তখন আমি ফটোগ্রাফি করার অনেকটাই অনুপ্রেরণা পেয়ে থাকি৷ আজকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন যা আপনার ফটোগ্রাফির দক্ষতাকে খুব ভালোভাবেই ফুটিয়ে তুলেছে৷ খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷
আমার ফটোগ্রাফি এগুলো আপনার কাছে ভালো লেগেছে যেন খুশি হলাম ভাই। আমি চেষ্টা করেছি ফটোগ্রাফি গুলো সুন্দর ভাবে আপনাদের মাঝে করার জন্য। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
সবসময় এত অসাধারণ ফটোগ্রাফি আপনি শেয়ার করেন যা সবসময় আমাকে মুগ্ধ করে।