"সাতটি ফুলের রেনডম ফটোগ্রাফি"
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ২ রা সেপ্টেম্বর, শনিবার, ২০২৩ খ্রিষ্টাব্দ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি সাতটি ফুলের রেনডম ফটোগ্রাফি নিয়ে পোস্টটি আপনাদের সাথে শেয়ার করবো। ফটোগ্রাফি করতে কম-বেশি সবারই ভালো লাগে তাই আমিও ব্যতিক্রমী নই। ফুল দেখলেই ইচ্ছা করে মোবাইলে সেটা ক্যামেরাবন্দি করে রাখতে কারণ ফুলের থেকে সুন্দর কিছু হয়তো হতে পারে না, যেকোনো ফুলই হোক না কেন সব সময়ই দেখতে সুন্দরই হয়। এই অপরূপ সুন্দর প্রকৃতিকে ফুল যেনো অনন্য রূপ দিয়েছে। ফুলকে ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে হয়তো পাওয়া যাবে না। ফুলের গাছেই ফুল সব থেকে বেশি সৌন্দর্যময়। তাহলে দেরি না করে চলুন আমার ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করি।
কয়েকটি ফটোগ্রাফিকে একত্রিত করে কভার ফটো তৈরি করে নিয়েছি।
তারিখ: ২৮-০২-২০২৩ খ্রিষ্টাব্দ
আমার প্রথম ফটোগ্রাফি টি হলো সরিষা ফুল। বর্তমানে বাংলাদেশে ব্যাপক হারে সরিষা চাষ করা হচ্ছে। সরিষার বীজ মাড়াই করে তেল উৎপাদন করা হয়। সরিষা ফুলের মধু খাইতে অনেক বেশি সুন্দর লাগে। সরিষা ফুল আমার ভীষণ পছন্দের একটি ফুল। সরিষা ফুলের তেল অনেক উপকারী।
তারিখ: ১৯-০৭-২০২২ খ্রিষ্টাব্দ
আমার দ্বিতীয় ফটোগ্রাফিটি হলো বাগান বিলাস ফুল। এই ফুলের আদি নিবাস ব্রাজিল ও দক্ষিণ আমেরিকায়। বাগান বিলাস ফুলটি সৌন্দর্যবর্ধক একটি ফুল। আমার এই ফটোগ্রাফিতে দুইটি কালারের বাগান বিলাস ফুল রয়েছে। তবে বাগান বিলাস ফুলটি বিভিন্ন কালারের হয় যেমন: লাল, সাদা, গোলাপি ও হলুদ ইত্যাদি। বাড়িতে প্রবেশদ্বারে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য গেটে এই ফুলের চারা রোপন করা হয়। বাগান বিলাস ফুল খুবই পরিচিত একটি ফুল।
তারিখ: ১৯-০৭-২০২২ খ্রিষ্টাব্দ
আমার তৃতীয় ফটোগ্রাফিটি হলো পেন্টাস ফুল। পেন্টাস ফুলের উৎপত্তি স্থল আফ্রিকায়। পেন্টাস ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। এই কালারের পেন্টাস ফুল দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। তাইতো এই ফুলটি দেখা মাত্রই আমি ক্যামেরাবন্দি করে রেখেছি।
তারিখ: ২৮-০২-২০২৩ খ্রিষ্টাব্দ
আমার চতুর্থ ফটোগ্রাফির হলো নয়নতারা ফুলের। এই ফুল গুলো দেখতে আমার কাছে মনমুগ্ধকর লাগছিল। বর্তমানে ফুল আমাদের দেশে বেশ ভালই লক্ষ্য করা যাচ্ছে। নয়নতারা ফুলের অনেকগুলো কালার রয়েছে। নয়নতারা ফুলের লালচে গোলাপি রঙের এই কালারটা সত্যি অসাধারণ একটি কালার। নয়নতারা ফুলের নানান ঔষধি গুন রয়েছে।
তারিখ: ১৯-০৭-২০২২ খ্রিষ্টাব্দ
আমার পঞ্চম ফটোগ্রাফিটি হলো পেন্টাস ফুলের। এটি সাদা রঙের পেন্টাস ফুল। সাদা রঙের পেন্টাস ফুল দেখতে অনেক সুন্দর হয়।
তারিখ: ১৯-০৯-২০২২ খ্রিষ্টাব্দ
আমার ষষ্ঠ ফটোগ্রাফিটি হলো লান্টানা ফুলের। লাল টানা ফুলের আদি নিবাস আমেরিকায়। এই ফুলের আরেকটি নাম হল পুটুস ফুল। লাল রঙের এই ফুল দেখতে বেশ সুন্দর হয়। এটি সপুষ্পক জাতীয় উদ্ভিদ। এশিয়ার বাংলাদেশ সহ ভারতের এই ফুল পরিচিত।
তারিখ: ২৬-১২-২০২২ খ্রিষ্টাব্দ
আমার সপ্তম ফটোগ্রাফিটি হলো হলুদ কালারের রাধাচূড়া ফুল। রাধাচূড়া ফুল আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ সহ বর্তমানে বিভিন্ন দেশে ব্যাপক হারে চাষ করা হচ্ছে। বিভিন্ন দেশে ব্যবহার করে চাষ করার জন্য এই ফুলের আদি নিবাসস্থল এখনও জানা যায়নি। রাধাচূড়া ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। রাধাচূড়া ফুলটি আমার কাছে ভীষণ সুন্দর লাগে।
পোস্টের ছবির বিবরন
| ক্যামেরাম্যান | @aongkon |
|---|---|
| ডিভাইস | স্যামসাং জে-৭ প্রো |
| ক্যামেরা | ১৩ মেগাপিক্সেল |
| তারিখ | ৩ রা এপ্রিল |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার সাতটি ফুলের রেনডম ফটোগ্রাফি নিয়ে অ্যালবাম ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon

ভাই আপনি আজকে খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ছিল। আসলে ভুল হলো সৌন্দর্যের প্রতিকার ফুলে ফটোগ্রাফি সবসময় ভালো হয়ে থাকে। ফুলের পাশাপাশি আপনি খুব সুন্দর মতো বর্ণনা করেছেন ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। তবে আপনার মন্তব্যে একটু ভুল হয়েছে ঠিক করে নেবেন অবশ্যই।
ফটোগ্রাফি করতে আমরা সকলেই অনেক বেশি পছন্দ করি আপনিও দেখছি তার ব্যতিক্রম নন। দারুন একটি ফটোগ্রাফি পোস্ট আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন এই ফটোগ্রাফিক পোস্ট দেখে আমি মুগ্ধ। আর ফুল পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে ফুল দেখলেই আমরা সকলেই ক্যামেরাবন্দি করে রাখি। তিন এবং সাত নম্বর ফটোগ্রাফি টা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। আসলে আমরা সবাই ফুলকে অনেক বেশি পছন্দ করি। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
খুবই চমৎকার কিছু রেনডম ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই।আসলে ফটোগ্রাফি করতে আমারও ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার মতো আপনিও ফুলের ফটোগ্রাফি অনেক পছন্দ করেন জেনে ভালো লাগলো ভাই। আসলে ফুলকে আমরা সবাই অনেক বেশি ভালোবাসি। বরাবরের মতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। ফুল সৌন্দর্যের প্রতীক ফুল ভালোবাসা না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে । তবে বিশেষ করে আমার কাছে ৩ নং ফুলের ফটোগ্রাফি এবং ৭ নং ফুলের ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপু আমার ফুলের ফটোগ্রাফি গুলোর ভেতরে তিন নম্বর এবং সাত নম্বর ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ওয়াও আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন । ভাই আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার শেয়ার করা প্রতিটা ফুলের মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে রাধাচূড়া ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমার সকল ফটোগ্রাফি গুলোর ভেতরে রাধাচূড়া ফুলের ফটোগ্রাফি আপনার কাছে সব থেকে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাই। আমার নিজের কাছেও রাধাচূড়া ফুলের ফটোগ্রাফিটি অনেক বেশি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ফুল মানেই সৌন্দর্য। ফুল মানেই প্রেম। আজকে আপনি ভিন্ন ভিন্ন সাতটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন।আজকে শেয়ার করা প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি ছিল দেখার মত।ধন্যবাদ জানাচ্ছি সাতটি ভিন্ন ভিন্ন ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।
আবার ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে সেটাই আমার সব থেকে বড় পাওয়া। সব সময় সুন্দর মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ফটোগ্রাফি পোস্ট ঘুরে দেখতে আমার খুবই ভালো লাগে। একটি পোষ্টের মাধ্যমে ভিন্ন ভিন্ন সৌন্দর্য উপভোগ করা যায়।
আপনি অসাধারণ কিছু ফুলের আলোকচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন সত্যি এগুলো প্রশংসনীয়।
বিশেষ করে সরিষা ফুলগুলো অসাধারণ ছিল।
সত্যি বলেছেন ভাই ফটোগ্রাফি পোস্টের মাঝে সৌন্দর্য উপভোগ করা যায়। আপনার কাছে সরিষা ফুলের ফটোগ্রাফিটা সবথেকে বেশি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
খুবই সুন্দর সুন্দর সাতটি ফুলের ফটোগ্রাফি করেছেন। ফুল দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগলো। ফুল আমি খুবই পছন্দ করি। তাই ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে।
ভাই আপনি ফুল অনেক পছন্দ করেন জেনে ভালো লাগলো। আপনার মতো আমিও ফুল অনেক পছন্দ করি। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
বাহ ভাই শীতকালের সরিষা ফুলের ফটোগ্রাফি এখনো সংরক্ষণ করে রেখেছেন। দারুণ লাগছে। পাশাপাশি বাগানবিলাস নয়নতারা বেশ চমৎকার লাগছে ভাই। এবং পেন্টাস ফুলটা অনেকটা রঙ্গন ফুলের মতো লাগছে।
হ্যাঁ ভাই শীতকালে সরিষা ফুলের ফটোগ্রাফিটি সংরক্ষণ করে রেখেছিলাম। আর এখন সেসব ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করছি। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য প্রদান করার জন্য।
খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই সময়ে আপনি সরিষা কোথায় পেলেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে সরি সকলের ফটোগ্রাফি এবং মাল্টি কালারের বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।
আরে ভাই শীতকালের ফটোগ্রাফি সংরক্ষণ করে রেখেছিলাম। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য।