"গ্রামীণ কুয়াশাচ্ছন্ন প্রকৃতির মায়াবী দৃশ্য"

in আমার বাংলা ব্লগ3 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ-২৮শে ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৩ খ্রিষ্টাব্দ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো

PhotoEditor_2023122710262045.jpg

কয়েকটি ছবিকে একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আছি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা হয়তো অনেকে জানেন যে, কয়েকদিন আগে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ করে ছুটিতে গ্রামের বাড়িতে এসেছি। আমাদের গ্রাম আমার কাছে অনেক বেশি ভালো লাগে গ্রামীণ প্রকৃতি আমি ঢাকা শহরে থেকে সবসময়ই মিস করি। শীতের দিনের সকালের কুয়াশায় মোড়ানো গ্রামীণ প্রকৃতি ভীষণ সুন্দর হয়। আমি বরাবরই প্রকৃতিপ্রেমী মানুষ তাই প্রকৃতির মাঝে থাকতেই সবথেকে বেশি পছন্দ করি।

20231227_070532-01.jpeg

আমি গ্রামের বাড়িতে আসার পরে কয়েকদিন ধরেই চেষ্টা করছি যে, খুব সকালে ঘুম থেকে উঠে কুয়াশায় মোড়ানো সুন্দর মিষ্টি সকাল দেখবো। কিন্তু শীতের সকালে ঘুম থেকে উঠতে উঠতে প্রতিদিনই দেরি হয়ে যায়। তাই কয়াশায় মোড়ানো সুন্দর সকালটা দেখা মিস হয়ে যায়। কিন্তু আজকে হঠাৎ করে খুব সকালে ঘুম ভেঙে যায়। তারপর মাথায় আসলো যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে পারি না আজকে আমাকে যেভাবেই হোক উঠে শীতের প্রকৃতি উপভোগ করতে হবে।

20231227_083118.jpg

ঘুম থেকে উঠেই প্রথমে ফ্রেশ হয়ে শীতের কাপড়-চোপড় পড়ে বের হয়ে পড়ি কুয়াশাচ্ছন্ন প্রকৃতিতে। শীতের সময়ে খুব সকালে ঘুম থেকে উঠে রাস্তা দিয়ে হাঁটার মজাই আলাদা। আজকে রাস্তা দিয়ে হাঁটছিলাম আর ভাবছিলাম যদি প্রতিদিন এভাবে খুব সকালে ঘুম থেকে উঠে এরকম সুন্দর প্রকৃতিতে হাটাহাটি করতাম তাহলে শরীর ও মন দুটোই বেশ সুস্থ থাকতো। কিন্তু ঢাকার অসুস্থ পরিবেশে থাকতে থাকতে আমাদের মন মানসিকতা শরীর সবটাই অসুস্থ হয়ে গেছে। গ্রামীণ মেঠো রাস্তায় হাঁটতে সত্যিই খুব সুন্দর লাগছিল।

20231227_071016.jpg

রাস্তা দিয়ে কিছু সময় হাঁটাহাঁটি করার পরে ভাবলাম যে আমাদের পুকুরের পাড়ে যায়। পুকুরের পাড়ের উপর দিয়ে অনেক মেহগনি গাছ লাগানো আছে প্রকৃতিতে বেশ সুন্দর লাগছিল দেখতে। আজকে খুব সকালে ওঠার কারণে চারপাশে লোকজনের আনাগোনা কম ছিলো। তাই আমি প্রকৃতিটা আরো সুন্দরভাবে উপভোগ করতে পারছিলাম।

20231227_074214.jpg

পুকুরের পাশ দিয়ে হাটতে হাঁটতে আমাদের বাড়ির পূর্ব পাশের মাঠের দিকে গেলাম। শীতের সময় বাড়ির আশেপাশে থেকে মাঠের প্রকৃতি অনেক বেশি সুন্দর হয়। কারণ পুরো মাঠ কুয়াশায় আচ্ছন্ন থাকে। আমাদের কুষ্টিয়ার এই অঞ্চলে প্রচুর পরিমাণে আখের চাষ করা হয়। এ সময়টাতে আখ কেটে মাড়াই করে রস বানিয়ে সেই রস জ্বালিয়ে আখের গুড় তৈরি করা হয়।‌

20231227_071544.jpg

আজকের সকালে আমার মেইন উদ্দেশ্য ছিল শীতের সকালের কুয়াশাচ্ছন্ন প্রকৃতি উপভোগ করা আর সূর্যোদয় দেখা। যেহেতু আমি খুব সকালে উঠেছিলাম তাই সূর্য ওঠা দেরি ছিল সেজন্য কুয়াশাচ্ছন্ন প্রকৃতি উপভোগ করেছিলাম অনেক সময় ধরে। আমাদের এদিকে মাঠে এখন সবাই ধান কাটার পরে মটর, গম, ভুট্টা এগুলো চাষাবাদ করছে।

20231227_071114.jpg

শীতের সময় সকল ফসলের ভিতর সব থেকে বেশি সুন্দর দেখায় সরিষার ক্ষেত। এত সুন্দর সরিষার ক্ষেত দেখলে আসলে মন প্রাণ জুড়িয়ে যায়। আমি বেশ কিছু সময় সরিষার ক্ষেতের চারপাশ দিয়ে ঘোরাঘুরি করলাম আর বেশ কিছু ফটোগ্রাফি করলাম। আমি মোটামুটি ঘন্টা খানেক ধরে কুয়াশাচ্ছন্ন প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি করার পরে বাড়িতে এসে একটু রেস্ট নিলাম।

20231227_090052.jpg

তারপর একটু রেস্ট নিয়ে সূর্য উদয় হওয়া দেখার জন্য আবার চলে গেলাম সেই চিরচেনা মাঠে। সকালে সূর্যের কালার কুয়াশার কারণে সাদা সাদা দেখা যায়। মনে হয় যেনো টকটকে সূর্যটাও ফ্যাকাসে হয়ে গেছে। গ্রামে এসে এমন সুন্দর কুয়াশার জন্য সূর্যোদয়ের প্রাকৃতিক দৃশ্য দেখে মনটা ভরে গেছে।

আজকের সকালটা আমার কাছে সত্যিই অনেক স্পেশাল ছিল। জীবনের প্রতিটা দিনেই যদি এমন সুন্দর সকাল উপভোগ করতে প্রায় পারতাম তাহলে অনেক ভালো হতো। আজকের শীতের কুয়াশার জন্য প্রকৃতি মনোমুগ্ধকর ছিলো।



পোস্টের ছবির বিবরন

ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা১০৮ মেগাপিক্সেল
তারিখ২৭শে ডিসেম্বর ২০২৩
লোকেশনমোহাম্মদপুর,ঢাকা


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

আসলে বন্ধু শীতের মজা গ্রামে আসলেই বোঝা যায়। শীতের আসল সৌন্দর্য উপভোগ করতে হলে গ্রামে আসতে হবে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছো সাথে ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলেই বন্ধু শীতের মজা বুঝতে হলে গ্রামে আসতেই হবে। আমার ফটোগ্রাফি পোস্টটি তোমার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম অনেক অনেক ধন্যবাদ তোমাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে গ্রাম বাংলার কিছু অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করেছেন। আসলে শীতের সকালের গ্রাম বাংলার ফটোগ্রাফি গুলো দেখতে সত্যি বেশ অসাধারণ লাগে ভাই। কুয়াশায় ভরা সরিষা ফুলের ফটোগ্রাফি দেখতে সব থেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

শীতের সময় প্রকৃতিটা অপরূপ সৌন্দর্যময় হয়ে ওঠে। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।

 3 years ago 

এই সমস্যা টা হয়েছে আমার। আমি গ্রামেই আছি তবে ঐ শীতের সকালে উঠা হয় না। কুয়াশাচ্ছন্ন সকাল টা উপভোগ করাও হয় না। কুয়াশাচ্ছন্ন সকালে আপনার করা ফটোগ্রাফি গুলো দারুণ ছিল ভাই। পাশাপাশি সকালে হাঁটতে গেলে দারুণ একটা ফিল পাওয়া যায়। সবমিলিয়ে চমৎকার ছিল ভাই আপনার পোস্ট টা। ধন্যবাদ আপনাকে।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে ভাই শীতের সকালে ঘুম থেকে ওঠাটা বেশ কষ্টের তবে ঘুম থেকে উঠে প্রকৃতির খোঁজে বেরিয়ে পড়লে বেশ মজা লাগে। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

শীতের সকালে ঘুম থেকে উঠতে আসলেই খারাপ লাগে। তবে ঘুম থেকে উঠতে পারলে চমৎকার পরিবেশ উপভোগ করা যায়। গ্রামে শীতকালটা সবচেয়ে বেশি উপভোগ করা যায়। যাইহোক কষ্ট করে ঘুম থেকে সকালে ওঠাটা কিন্তু সার্থক হয়েছে আপনার। একেবারে মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে পেরেছেন। সরিষা ক্ষেতে হাঁটাহাঁটি করতে ভীষণ ভালো লাগে আমার। তাছাড়া বাতাসে ভেসে আসা সরিষা ফুলের ঘ্রাণে মনটা একেবারে ভরে যায়। প্রতিটি ফটোগ্রাফি এককথায় দুর্দান্ত হয়েছে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ ভাই অনেক সুন্দর সময় উপভোগ করেছিলাম। ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64443.02
ETH 1870.82
USDT 1.00
SBD 0.38