You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৪২

in আমার বাংলা ব্লগ3 years ago

পাগলা গারদে এক পাগল একটা মগের ভেতরে চামচ ঢুকাচ্ছে আর বের করছে। পাশ দিয়ে সেখানকার ডাক্তার যাচ্ছিল।
দেখে জিজ্ঞেস করলেন, কী করছো?
: ডাক্তার সাহেব, মাছ ধরছি চামচ দিয়ে।ভালো ভালো, বলে ডাক্তার চলে গেলেন।
ফেরার সময় দেখেন সেই পাগল তখনও একই কাজ করছে। ডাক্তার সাহেব জিজ্ঞেস করলেন, কি হে, কয়টা মাছ ধরলে?
পাগল তখন মগে চামচ ঢোকানো বন্ধ করে উঠে এলো ডাক্তারের কাছে।
ফিসফিস করে বললো, ডাক্তার সাহেব, দেরি কইরেন না, আজকেই এই হাসপাতালে ভর্তি হয়ে যান।
: মানে? কেন?
: কারণ এই মগের মধ্যে চামচ দিয়ে মাছ ধরা যায়, এটা শুধু কোনো পাগলই বিশ্বাস করতে পারে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64267.00
ETH 1823.19
USDT 1.00
SBD 0.38