You are viewing a single comment's thread from:

RE: অতীত সবসময় সুন্দর।

in আমার বাংলা ব্লগ3 years ago
অতীত সবসময়ই সুন্দর ও স্মৃতিমধুর হয়ে থাকে।এই বিষয়ে কারোই দ্বিমত থাকার কথা নয়।তবে সব অতীতই সবার জন্য সুখকর হয় না।কারণ সামাজিক জীবনে চলার সময় সুখ ও দুঃখের সমন্বয়ে জীবনকে চালিয়ে নিতে হয়।সেক্ষেত্রে অনেক সময় অপ্রত্যাশিত কিছু জীবনের সাথে ঘটে যায়।যা অনেক সময় এর রেস বর্তমান ও ভবিষ্যতে পোহাতে হয়।তাই এধরণের স্মৃতি সবসময়ই কষ্ট দিয়ে থাকে।এছাড়া সব অতীতই মনের মাঝে এক ভিন্ন রকমের অনুভূতি জাগিয়ে তোলে। যা সবসময় ফিরে পেতে মন চায়।তবে এটা ঠিক, যা চলে যায় তা কখনও ফিরে আসে না।অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর একটি বিষয় নিয়ে আজকের পোস্টটি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 60423.20
ETH 1583.38
USDT 1.00
SBD 0.42